Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অতিরিক্ত ঋতুস্রাব? জমাট বাঁধছে দলা দলা রক্ত, অবহেলা করলেই বিপদ

দ্য ওয়াল ব্যুরো: ভারী ঋতুস্রাব (menstruation) অনেকেরই হয়। বিশেষ করে বয়ঃসন্ধিকালে মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্র শুরু হওয়ার পরে প্রথম প্রথম ব্লিডিং বেশিই হয় অনেকের। এতে ভয়ের খুব একটা কারণ নেই। কিন্তু যদি ঋতুস্রাব অনিয়মিত হতে থাকে অথবা হেভি ব

অতিরিক্ত ঋতুস্রাব? জমাট বাঁধছে দলা দলা রক্ত, অবহেলা করলেই বিপদ

শেষ আপডেট: 21 September 2021 10:40

দ্য ওয়াল ব্যুরো: ভারী ঋতুস্রাব (menstruation) অনেকেরই হয়। বিশেষ করে বয়ঃসন্ধিকালে মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্র শুরু হওয়ার পরে প্রথম প্রথম ব্লিডিং বেশিই হয় অনেকের। এতে ভয়ের খুব একটা কারণ নেই। কিন্তু যদি ঋতুস্রাব অনিয়মিত হতে থাকে অথবা হেভি ব্লিডিং শুরু হয় তখন চিন্তার কারণ আছে। খেয়াল রাখতে হবে পিরিয়ডের সময় দলা দলা রক্ত বেরচ্ছে কিনা, রক্তের রঙ গাঢ় খয়েরি বা কালো হয়ে গেছে কিনা, তখন ফেলে রাখা ঠিক হবে না। ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। Are blood clots during periods normal? We spoke to experts about causes and treatment কেন জমাট বাঁধছে রক্ত? পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে তাকে ডাক্তারি ভাষায় বলে ‘হেভি মেনস্ট্রয়াল ব্লিডিং’। বেশি রক্তপাত হলে অনেক সময়ে রক্ত তরল অবস্থায় না বেরিয়ে জমাট বেঁধে বেরোয়। অধিক মাত্রায় রক্তক্ষরণের জন্য এমন হতে পারে। রক্তের রঙ গাঢ় খয়েরি বা কালো হয়। চাপ চাপ রক্ত বের হতেও দেখা যায় অনেকের। কমবয়সী মেয়েরা বেশি ভুক্তভোগী। অতিরিক্ত ঋতুস্রাবের সঙ্গে তলপেটেও ভয়ানক ব্যথা হয়। এমন হলে বুঝতে হবে  তলপেটে কোনও সমস্যা রয়েছে। এগুলিকে ‘পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ’ বলা হয়। যোনিদ্বার ও ফেলোপিয়ান টিউবে সংক্রমণ হলেও এমন হয়। Is it normal to get blood clots during your periods - lifealth কী কী কারণে হতে পারে পিরিয়ড ক্লট? থাইরয়েডের সমস্যা থাকলে জরায়ুতে পলিপ জরায়ুতে ফাইব্রয়েড ব্লিডিং ডিসঅর্ডার ইউটেরাসে ক্যানসার টিউমার বা ক্যানসার হলেও এই সমস্যা দেখা দেয়। Are Blood Clots Normal During Your Period? – Cleveland Clinic পিরিয়ড ক্লট কোন বয়সে বেশি হয়? সময়ে ঋতুস্রাব শুরু না হওয়া, ঋতুস্রাবের পরিমাণ বেশি হওয়া বা নির্দিষ্ট দিন অন্তর ঋতুস্রাব শুরু না হওয়া, এ সব সমস্যাই সাধারণত বেশি দেখা যায়। তবে চিন্তার কারণ রয়েছে অত্যধিক মাত্রায় রক্তক্ষরণ নিয়ে একে পিউবার্টি মেনোরেজিয়া’ বলে। এ ক্ষেত্রে ১৫-২০ দিন ধরে রক্তপাত হতে থাকে। এমন হলে ডাক্তার দেখানো জরুরি। সাধারণত প্রতিটি ঋতুচক্রে গড়ে ৩০-৪০ মিলিলিটার রক্ত বেরোয়। কিন্তু যখন ৮০ মিলিলিটার বা তার থেকে বেশি রক্তপাত হয় তখনই রক্ত জমাট বাঁধতে দেখা যায়। ১৫ থেকে ৪৪ বছর বয়স অবধি এই সমস্যা দেখা দেয়। ৫০ বছরের পরে ঋতুস্রাব কমতে থাকে, মেনোপজের দিকে এগিয়ে যায় মেয়েরা। কিন্তু তখনও যদি অতিরিক্ত ঋতুস্রাব হতে থাকে তাহলেও চিন্তার কারণ আছে। Happy Period! These 5 important things about Periods should be known to every boy - Flavorsofworld.com অতিরিক্ত ঋতুস্রাব, পিরিয়ড ক্লট থেকে হতে পারে অন্যান্য রোগও মেনোরেজিয়া বা অতিরিক্ত ঋতুস্রাব হলে এবং লাগাতার চাপ চাপ রক্ত বের হতে থাকলে তা শরীরে রক্তের পরিমাণ কমিয়ে দেয়। অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ে মেয়েদের। এমনিও মেয়েদের রক্তাল্পতার সম্ভাবনা বেশি থাকে, ঋতুচক্রে হেভি ব্লিডিং-এর সমস্যা থাকলে তা রক্তাল্পতার ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে পিউবারটির সময় থেকে এই বিষয়টা খেয়াল না রাখলে পরবর্তীকালে গর্ভধারণে সমস্যা হতে পারে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং থাইরয়েড হরমোনের তারতম্যের জন্যেও ভারী ঋতুস্রাব বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়।  অনেক সময় ক্যানসারের কারণে এবং রক্তের অসুখের জন্যেও অতিরিক্ত ঋতুস্রাব হয়। হেভি ব্লিডিং হলে তার থেকে মানসিক চাপ, উদ্বেগ, স্ট্রেস বাড়ে। তাই নিজে থেকে ডাক্তারি না করে অবশ্যই একজন স্ত্রী রোগ বিশেশজ্ঞকে দেখানো উচিত। অতিরিক্ত মানসিক চাপ, খাদ্যাভ্যাসের পরিবর্তন, কথায় কথায় ওষুধ খাওয়া, লাইফস্টাইলে বদল ইত্যাদি মেয়েদের শরীরের নানা হরমোনের ভারসাম্যে পরিবর্তন আনছে। যার ফলেই অতিরিক্ত রক্তক্ষরণ, পিরিয়ড ক্লট, তলপেটে ব্যথা ইত্যাদি নানা উপসর্গ দেখা যাচ্ছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```