Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ডায়াবেটিক রোগীদের কি কমলালেবু খাওয়া উচিত, জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন

দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই বাতাসে ভ্যানিলা কেকের গন্ধ, কফির গন্ধ, আর বাজারভর্তি রঙ-বেরঙের সবজি, ফল, মোয়া, নলেন গুড়ের মিষ্টি। অতিরিক্ত ঠান্ডা অনেকেই সহ্য করতে পারেন না।‌ কিন্তু শুধু খাবারের জন্যেই শীতকাল অনেকের কাছে প্রিয়।‌ তবে সাধারণ মা

ডায়াবেটিক রোগীদের কি কমলালেবু খাওয়া উচিত, জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন

শেষ আপডেট: 23 December 2020 09:48

দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই বাতাসে ভ্যানিলা কেকের গন্ধ, কফির গন্ধ, আর বাজারভর্তি রঙ-বেরঙের সবজি, ফল, মোয়া, নলেন গুড়ের মিষ্টি। অতিরিক্ত ঠান্ডা অনেকেই সহ্য করতে পারেন না।‌ কিন্তু শুধু খাবারের জন্যেই শীতকাল অনেকের কাছে প্রিয়।‌ তবে সাধারণ মানুষের মতো ডায়াবেটিক রোগীরা চলাফেরা করতে পারেন না। খাওয়া-দাওয়াতেও তাঁদের অনেক নিয়ম মেনে চলতে হয়। ফলে শীতের সমস্ত খাবারের প্রতি লোভ থাকলেও, শতহস্ত দূরে থাকতে হয় তাঁদের।‌ ডায়াবেটিক রোগীরা কি কমলালেবু খেতে পারবেন - ফল মানেই সেটা মিষ্টি তো হবেই। আবার এই সময়ের কমলালেবুও ভীষণ মিষ্টি হয়। অনেক ডায়াবেটিক রোগীদের মনে এই প্রশ্নই জাগে, যে মিষ্টি কমলালেবু খাওয়া উচিত কিনা। ডাক্তাররা জানাচ্ছেন, গোটা ফল খেলে সেটার ক্ষতিকর প্রভাব শরীরের উপর পড়ে না। মিষ্টি ফল হলেও ডায়াবেটিক রোগীরা খেলে কোনও অসুবিধা হবে না। ডায়াবেটিকরা রোগীদের এমনিতেই ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পরামর্শ দেন ডাক্তাররা। কমলালেবুর মধ্যে ভরপুর পরিমাণে ফাইবার থাকে। ফলে খেলে কোনও ক্ষতিই হবে না। তবে মনে রাখবেন - বাজার চলতি অরেঞ্জজুস একেবারেই ছুঁয়ে দেখবেন না। কারণ এর মধ্যে আর্টিফিশিয়াল সুগার, এমন‌কি প্রচুর প্রিজারভেটিভ থাকে। যা ডায়াবেটিক রোগীদের খেতে একেবারেই মানা করে দিচ্ছেন ডাক্তাররা। শীতকালে কমলালেবু খাওয়ার জন্য বিশেষজ্ঞরা বিশেষ ভাবে জোর দিচ্ছেন। ১. ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু ইমিউনিটি বুস্ট করে। শীতকাল মানেই সর্দিকাশি, জ্বরের সমস্যায় অনেকেই ভোগেন। প্রত্যেকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ একটা করে কমলালেবু খেতে বলছেন ডাক্তাররা। ২. হার্টের স্বাস্থ্য সুস্থ রাখতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে বলছেন ডাক্তাররা। কমলালেবুর মধ্যে এইসব গুণাবলি রয়েছে। শরীরের ব্লাড সুগার লেভেল, কলেস্টেরল লেভেল ঠিক রাখতেও সাহায্য করে কমলালেবু। ৩. ফাইবার সমৃদ্ধ হওয়ায় কমলালেবু শরীরের মেটাবলিজম ব্যুস্ট করে। হজম শক্তিও বাড়াতে সাহায্য করে কমলালেবু। ৪. বছরের প্রতিটা সময়ই নানাভাবে ওজন কমানোর চেষ্টা করেন বহু মানুষ। তাই কম ক্যালোরির খাবারের সন্ধানেও থাকেন অনেকে। কমলালেবু খুব কম ক্যালোরিযুক্ত একটি ফল। যা খেলে ওজন একেবারেই বাড়ে না। ৫. কমলালেবুর মধ্যে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে। ফলে ডায়াবেটিক পেশেন্টরা খেলে কোনও ক্ষতি হবে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

```