Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলে গেল বিশ্বের সবচেয়ে বড় সাদা কুমিরের পার্ক, উচ্ছ্বসিত পর্যটকেরা

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য সুখবর। ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার ভিতারকণিকা ন্যাশনাল পার্কের দরজা খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সাদা কুমিরের ডেরা। লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদি

খুলে গেল বিশ্বের সবচেয়ে বড় সাদা কুমিরের পার্ক, উচ্ছ্বসিত পর্যটকেরা

শেষ আপডেট: 27 January 2021 11:33

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য সুখবর। ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার ভিতারকণিকা ন্যাশনাল পার্কের দরজা খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সাদা কুমিরের ডেরা। লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ভিতারকণিকা জাতীয় উদ্যান। তবে নতুন করে এই উদ্যানের দরজা খুলে যাচ্ছে শুনে ভীষণই উচ্ছ্বসিত পর্যটকেরা। এর ভেতরে রয়েছে পিকনিক স্পট যা পর্যটকের বেশি করে আকর্ষণ করবে বলে জানিয়েছেন উদ্যানের কর্তৃপক্ষ। চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা উদ্যানটি ব্রাক্ষণী ও বৈতরণী নদীর মোহনা অঞ্চলে অবস্থিত। সুন্দরবনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ভিতারকণিকা।এটা বাস্তুতন্ত্রের অন্যতম জায়গা। এখানে রয়েছে খাল ও খাঁড়ি। বৈতরণী, ব্রাক্ষণী, পাতসালা নদী। এখানেই লবণাক্ত জলে সব থেকে বেশি সাদা কুমির দেখা যায়। কী করে যাবেন এখানে? রইল তারও ঠিকানা। প্রথমে আপনাকে কটকে পৌঁছাতে হবে। কটক থেকে ১৪০ কিলোমিটার দূরে রয়েছে ভিতারকণিকা জাতীয় উদ্যান। আবার চাইলে কটক থেকে ভদ্রাক পর্যন্ত এসে সেখান থেকেও ট্রেনে বা বাসে করে আসতে পারেন এখানে।এটা ভদ্রাক থেকে ৭০ কিলোমিটার দূরে রয়েছে। আসতে চাইলে প্রিবুকিং করতে পারেন। এখানে এলে প্রকৃতির সান্নিধ্যে যে আপনার মন ভাল হবেই, সে কথা বলাই যায়।

```