Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সপ্তাহ কেমন?

( ২৯ এপ্রিল থেকে ৫ মে )  মেষ: এই সপ্তাহে বাড়িতে নতুন অতিথি আসতে পারে। বাবার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা হতে পারে। প্রেমের ক্ষেত্রে নিঃসঙ্গতা আসতে পারে। এই সপ্তাহে চাকরির যোগ আছে। খরচ বাড়ায় সঞ্চয় বেশি হবে না। কাজের জায়গায় উন্নতির যোগ আ

সপ্তাহ কেমন?

শেষ আপডেট: 28 April 2019 10:28

( ২৯ এপ্রিল থেকে ৫ মে )  মেষ: এই সপ্তাহে বাড়িতে নতুন অতিথি আসতে পারে। বাবার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা হতে পারে। প্রেমের ক্ষেত্রে নিঃসঙ্গতা আসতে পারে। এই সপ্তাহে চাকরির যোগ আছে। খরচ বাড়ায় সঞ্চয় বেশি হবে না। কাজের জায়গায় উন্নতির যোগ আছে। ব্যবসা মোটামুটি চলবে। পেটের কোনও রোগের কারণে কষ্ট বাড়তে পারে। বৃষ: এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। কাজের জায়গায় উন্নতির যোগ আছে। বাবা-মা ও স্ত্রীর শরীর খারাপ থাকায় চিন্তা বাড়তে পারে। সমালোচনা করতে গিয়ে অশান্তি ডেকে আনতে পারেন। পুরনো বিবাদ মিটে যাওয়ার যোগ আছে। ব্যবসা ভালো-মন্দ মিশিয়ে চলবে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ মিলতে পারে। খরচ বাড়ায় সঞ্চয় কম হবে। লটারি পাওয়ার যোগ আছে। মিথুন: কাজের জায়গায় চাপ বাড়তে পারে। বাড়তি কথা বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা ও খরচ দুইই বাড়বে। শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে ভালো সুযোগ আসতে পারে। দাঁতের সমস্যায় ভুগতে পারেন। সপ্তাহের শেষের দিকে কাজের জায়গায় উন্নতির যোগ আছে। সম্পত্তি পেতে পারেন। বাইরে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। কর্কট: এই সপ্তাহে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়বে। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। নতুন কোনও ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে অশান্তি হতে পারে। এই সপ্তাহে আগুন থেকে একটু সাবধান থাকুন। কাজের জায়গায় সুনাম বাড়তে পারে। চোখ বা পায়ের সমস্যায় ভুগতে হতে পারে। বাড়তি কথা বিবাদ ডেকে আনতে পারে। সিংহ: এই সপ্তাহে বাইরের কোনও লোকের জন্য সামাজিক বদনাম হতে পারে। গঠনমূলক কোনও কাজের ফলে উন্নতি হতে পারে। খরচ বাড়ায় আর্থিক চাপে থাকবেন। ফলে সংসারে অশান্তি বাড়তে পারে। শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে। ব্যবসায় নতুন কিছু করার সুযোগ আছে। কন্যা: এই সপ্তাহে দূরের কোনও বন্ধুর আসার যোগ আছে। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ অনেক দূর যেতে পারে। ব্যবসায় খুব একটা ভালো ফল হবে না। বন্ধুদের সঙ্গে বিবাদ বাড়তে পারে। সন্তানের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে। যাঁরা পুলিশের কাজে আছেন, তাঁদের জন্য উন্নতির যোগ আছে। খরচ বাড়ায় সঞ্চয় বেশি হবে না। তুলা: এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। শারীরিক সমস্যার জন্য কাজের জায়গায় ক্ষতি হতে পারে। বাবা-মায়ের সঙ্গে কোনও ব্যাপারে সমস্যা হতে পারে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। ফলে সঞ্চয় বেশি হবে না। নতুন কোনও চাকরির সুযোগ আসতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বৃশ্চিক: এই সপ্তাহ ব্যবসার জন্য খুব ভালো। তবে ব্যবসা ভালো হলেও খরচ বাড়ায় সঞ্চয় কম হবে। বাইরে থেকে কোনও অতিথি আসার যোগ আছে। বাবা-মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে। সম্পত্তির ব্যাপারে ভাই বোনদের মধ্যে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পেটের সমস্যায় ভুগতে হবে। সন্তানদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ধনু: এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। প্রিয়জনের কোনও বাজে ব্যবহারের জন্য মনে কষ্ট পেতে পারেন। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে। জমি কেনা-বেচা নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হতে পারে। খরচ বাড়ায় সঞ্চয় খুব একটা বেশি হবে না। শরীর খারাপ থাকায় কাজের জায়গায় ক্ষতি হতে পারে। মকর: গবেষণার কাজে যাঁরা যুক্ত তাঁদের জন্য এই সপ্তাহটি ভালো। পেটের সমস্যার জন্য ভোগান্তি হতে পারে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা হলেও শরীরের কারণে ভেস্তে যেতে পারে। কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ঝামেলা মিটে যেতে পারে। বাড়তি খরচ হওয়ায় সঞ্চয় কম হবে। গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। কুম্ভ: বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ হতে পারে। বেড়াতে যাওয়ার যোগ আছে। এই সপ্তাহে ব্যবসা খুব একটা ভালো হবে না। আর্থিক ব্যাপারে চাপ থাকবে। গুরুজনদের সঙ্গে অশান্তির কারণে মনে কষ্ট পেতে পারেন। প্রযুক্তিবিদদের জন্য সপ্তাহটি বেশ ভালো। লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যেতে পারে। মীন: এই সপ্তাহে বাড়তি কাজের জন্য শরীর খারাপ হতে পারে। গুরুজনদের শরীর নিয়েও চিন্তা বাড়তে পারে। বাড়তি খরচ বাড়ায় সঞ্চয় কম হবে। গবেষণার কাজে যাঁরা যুক্ত, তাঁদের জন্য ভালো সময়। সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা হতে পারে। পুরনো কোনও রোগ আবার বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও অশান্তি থাকলে তা মিটে যাতে পারে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```