Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সপ্তাহ কেমন?

( ২৫ মার্চ থেকে ৩১ মার্চ )  মেষ:  এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। খুব কাছের কোনও ব্যক্তির শরীর খারাপ থাকায় মনে কষ্ট পাবেন। এই সপ্তাহে পরিবারের কারও সঙ্গে বিবাদ হতে পারে। লটারি প্রাপ্তির যোগ রয়েছে এ সপ্তাহে। রোজগার হলেও খরচও

সপ্তাহ কেমন?

শেষ আপডেট: 24 March 2019 09:22

( ২৫ মার্চ থেকে ৩১ মার্চ )  মেষ:  এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। খুব কাছের কোনও ব্যক্তির শরীর খারাপ থাকায় মনে কষ্ট পাবেন। এই সপ্তাহে পরিবারের কারও সঙ্গে বিবাদ হতে পারে। লটারি প্রাপ্তির যোগ রয়েছে এ সপ্তাহে। রোজগার হলেও খরচও ভালোই হবে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। যাঁরা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সপ্তাহটি ভালো। বৃষ:  এই সপ্তাহে ব্যবসায় ভালো সুযোগ আসবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহে সমস্যা আসতে পারে। কর্মস্থলে বেশি কথা না বলাই ভালো। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন। অভিনয় জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সপ্তাহটি ভালো। এই সপ্তাহে সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ মিলতে পারে। শরীর খারাপের জন্য খরচ বাড়বে। এই সপ্তাহে ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। মিথুন: এই সপ্তাহে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। বাবা-মায়ের শরীর খারাপের ফলে খরচ বাড়তে পারে। টাকা পয়সা নিয়ে খুব কাছের বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। এই সপ্তাহে আগুন থেকে সাবধান থাকুন। নতুন ব্যবসা শুরু করার ব্যাপারে সপ্তাহটি ভালো। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। বাইরের কোনও তুচ্ছ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে পারে। কর্কট:  এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তবে গুরুজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই সমস্যা দূর হবে। বাইরের কোনও লোকের জন্য বদনাম হতে পারে। সন্তানের লেখাপড়ার জন্য এই সপ্তাহে খরচ অনেক বাড়তে পারে। শরীর খারাপ নিয়ে এই সপ্তাহে চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে এই সপ্তাহে সাবধানে চলাফেরা করুন। যাঁরা গয়নার কাজের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সপ্তাহটি ভালো। সিংহ:  এই সপ্তাহে ব্যবসা খুব একটা ভালো হবে না। পুলিশের কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সপ্তাহটি ভালো। চাকরির জন্য এই সপ্তাহে ভালো সুযোগ আসতে পারে। বাবা-মায়ের শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হলে তা অনেক দূর যেতে পারে। বাইরে থাকা কোনও বন্ধুর খবর আসতে পারে। কর্মস্থলে বেশি কথা বিবাদ ডেকে আনতে পারে। কন্যা:  এই সপ্তাহে বাড়তি খরচের জন্য সঞ্চয় হবে না বললেই চলে। বাবা-মায়ের সঙ্গে কোনও বিষয় নিয়ে অশান্তি হতে পারে। খুব কাছের কোনও মানুষের কাছ থেকে আঘাত পেতে পারেন। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আইনি বিবাদ হতে পারে। সন্তানের পড়াশোনার জন্য খরচ অনেক বাড়বে। শরীর খারাপের জন্য কাজের জায়গায় ক্ষতি হবে। বাইরে বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। তুলা:  বাবা-মায়ের শরীর নিয়ে এই সপ্তাহে চিন্তা বাড়তে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে উন্নতির যোগ আছে। সন্তানের সঙ্গে কোনও বিষয়ে মনোমালিন্য হওয়ার যোগ আছে। পেটের কোনও রোগের জন্য কষ্ট পেতে পারেন। ব্যবসা ভালো হলেও আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। বাড়িতে কোনও বন্ধু আসার যোগ আছে। বৃশ্চিক:  এই সপ্তাহে ব্যবসার জন্য পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। জমি কেনাবেচার ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও ব্যাপারে বিবাদ বাড়তে পারে। খরচ বাড়ার জন্য সঞ্চয় বিশেষ হবে না। শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও তুচ্ছ কারণে বিবাদ হতে পারে। খুব কাছের লোকের কোনও ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। ধনু:  এই সপ্তাহে প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা কোনও কারণে বাতিল হতে পারে। কাজের যায়গায় সমস্যা বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে কোনও বিষয়ে অশান্তি হতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সপ্তাহটি ভালো। কোনও আইনি ঝামেলা থাকলে মুক্তি মিলতে পারে। পেটের সমস্যার জন্য খরচ বাড়তে পারে। এই সপ্তাহে নতুন কাজের যোগাযোগ আসতে পারে। মকর:  এই সপ্তাহে ব্যবসা খুব একটা ভালো যাবে না। খরচ বাড়ার ফলে সঞ্চয়ও খুব একটা বেশি হবে না। বাড়ির বড়দের সঙ্গে অশান্তির জন্য মনে কষ্ট পেতে পারেন। স্ত্রীর শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। এই সপ্তাহে বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। বাইরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা ভেস্তে যেতে পারে। প্রযুক্তিবিদদের জন্য সপ্তাহটি শুভ। কুম্ভ:  সপ্তাহের প্রথমের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় তেমন হবে না। বাইরের লোকের প্রতি দুর্বলতা সংসারে অশান্তির সৃষ্টি করতে পারে। যাঁরা গবেষণার সঙ্গে যুক্ত, তাঁদের পক্ষে সপ্তাহটি শুভ। ব্যবসা ভালো-মন্দ মিশিয়ে চলবে। শরীর খারাপের জন্য ভুগতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা আসতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে চিন্তা বাড়বে। মীন:  এই সপ্তাহে বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কোনও সমস্যা স্বামী-স্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। গুরুজনদের পরামর্শ নিয়ে চললে ব্যবসায় লাভ হবে। তবে সপ্তাহের শেষের দিকে পেটের কোনও রোগের জন্য কষ্ট পেতে পারেন। বাড়িতে কোনও দূরের অতিথি আসতে পারে। এই সপ্তাহে চাকরির যোগ আছে। কাজের জায়গায় উন্নতির যোগ আছে।

```