কন্ডোম পরতে পারবেন ছেলে-মেয়ে সকলেই! অভিনব আবিষ্কার মালয়েশিয়ায়
দ্য ওয়াল ব্যুরো: নতুন ধরনের এক কন্ডোম (Unisex Condom) আবিষ্কার করে তাক লাগিয়ে দিল মালয়েশিয়া। সে দেশের এক স্ত্রী রোগ বিশেষজ্ঞ আবিষ্কার করে ফেলেছেন ইউনিসেক্স কন্ডোম। এই কন্ডোম একইসঙ্গে মহিলা এবং পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন। এটিই বিশ্বের প
শেষ আপডেট: 30 October 2021 04:15
দ্য ওয়াল ব্যুরো: নতুন ধরনের এক কন্ডোম (Unisex Condom) আবিষ্কার করে তাক লাগিয়ে দিল মালয়েশিয়া। সে দেশের এক স্ত্রী রোগ বিশেষজ্ঞ আবিষ্কার করে ফেলেছেন ইউনিসেক্স কন্ডোম। এই কন্ডোম একইসঙ্গে মহিলা এবং পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন। এটিই বিশ্বের প্রথম ইউনিসেক্স কন্ডোম। এর নাম দেওয়া হয়েছে ওয়ান্ডালিফ ইউনিসেক্স কন্ডোম।
কী আছে এই কন্ডোমে?
জানা গেছে, মেডিকেল ড্রেসিংয়ের উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে এই কন্ডোম। যিনি এটি তৈরি করেছেন, তিনি জানিয়েছেন, এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের শারীরিক এবং যৌন স্বাস্থ্য অনেক বেশি সুরক্ষিত রাখতে পারবেন। পুরুষ মহিলা উভয়ের যৌন জীবনই হয়ে উঠবে আরও সুন্দর, আরও সুরক্ষিত।
মালয়েশিয়ার টুইন ক্যাটালিস্টের স্ত্রী রোগ বিশেষজ্ঞ জন ট্যাং ইং চিন জানিয়েছেন, সাধারণ কন্ডোমের মতোই এই ইউনিসেক্স কন্ডোম। তবে এর গায়ে একটি আঠালো আবরণ রয়েছে। যোনি কিংবা পুরুষাঙ্গ, দুই ক্ষেত্রেই এই কন্ডোম ফিট করা যাবে। উপরন্তু এটি যৌনাঙ্গ সংলগ্ন অংশকেও সুরক্ষিত রাখবে। কন্ডোমের এক দিকেই আঠালো আবরণ রয়েছে, যা নারী পুরুষ উভয়ের কাজেই লাগতে পারে, জানিয়েছেন জন ট্যাং ইং চিন।
ওয়ান্ডালিফ ইউনিসেক্স কন্ডোমের একটি প্যাকেটে থাকছে দুটি করে কন্ডোম। মালয়েশিয়ার মুদ্রায় এর দাম নির্ধারিত হয়েছে ১৪.৯৯ রিঙ্গিত। ভারতীয় মুদ্রায় এর মূল্য ২৭০টাকা ২৯ পয়সা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'