Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুজোর আগে ভুঁড়ি কমাতে চান? রইল কিছু ঘরোয়া টিপস

দ্য ওয়াল ব্যুরো: আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা মিম খুব পরিচিত। বিছানার উপর বালিশে হেলান দিয়ে বসে রয়েছে বেশ নাদুসনুদুস একটা বিড়াল। আর সে ভাবছে 'পুজো তো এসে গেল। এ বার ভুড়িটা কমাতেই হবে।' সত্যিই তো বাঙালির সাধে উৎসব দুর্গা পুজো তো এসেই গেল। হাত

পুজোর আগে ভুঁড়ি কমাতে চান? রইল কিছু ঘরোয়া টিপস

শেষ আপডেট: 28 August 2018 12:39

দ্য ওয়াল ব্যুরো: আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা মিম খুব পরিচিত। বিছানার উপর বালিশে হেলান দিয়ে বসে রয়েছে বেশ নাদুসনুদুস একটা বিড়াল। আর সে ভাবছে 'পুজো তো এসে গেল। এ বার ভুড়িটা কমাতেই হবে।' সত্যিই তো বাঙালির সাধে উৎসব দুর্গা পুজো তো এসেই গেল। হাতে বাকি আর মাত্র ৪৭ দিন। অনেকেই রীতিমতো শপিংও শুরু করে দিয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জিমে গিয়ে কসরত করা। জিমে যাওয়ার সুযোগ না হলে বাড়িতেই চলছে শারীরিক কসরত। ছেলে-মেয়ে নির্বিশেষে যাঁরা সারা বছর আলসেমি করে কাটান, সকালে ঘুম থেকে ওঠেন না, তাঁরাও দিব্যি যাচ্ছেন মর্নিং ওয়াকে। পা মেলাচ্ছেন জগিংয়ে। খাওয়াদাওয়াতেও রাশ টেনেছেন। কারণ একটাই। ওজন কমাতে হবে। অবশ্য মাসল উদ্দেশ্য হলো ভুঁড়ি বা বেলি ফ্যাট কমানো। পুজোর সময় সবার নজর যে কাড়তেই হবে। অতএব স্লিম হওয়া মাস্ট। আর এই দিকে সবচেয়ে বেশি ঝোঁক কিন্তু তরুণ প্রজন্মের। কিন্তু এই ডায়েটিং করে ভুঁড়ি কমানোর জেরেই তৈরি হয় বহু সমস্যা। কম সময়ে ওজন কমাতে হবে। অতএব বেশিরভাগ ক্ষেত্রেই আচমকাই খাওয়ার পরিমাণ কমিয়ে দেন তরুণ-তরুণীরা। আর এই ক্র্যাশ ডায়েটের ফলেই আপনার শরীরে দেখা দিতে পারে নানা রোগ। এমনকী অপুষ্টির শিকার হতে পারেন আপনি। চিকিৎসকরাও জানিয়েছেন, ক্র্যাশ ডায়েট এবং তার সঙ্গে পাল্লা দিয়ে জিম করা শরীরের জন্য অত্যন্ত হানিকারক।
তাহলে উপায়?
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মে থাকা। আর সেটা সারাবছর। নিউট্রিশনিস্ট কিংবা ডায়েটিশিয়ান সবারই একটাই মত। অল্প সময়ে ওজন কমানোর জন্য না খেয়ে থাকা বা ক্র্যাশ ডায়েট করা কখনই যুক্তিযুক্ত নয়। বরং সারা বছর রুটিন মেনে চললেই আপনি থাকবেন স্লিম অ্যান্ড ট্রিম। আর স্লিম থাকার ইউএসপি একটাই। সঠিক ভাবে খাওয়াদাওয়া করা এবং প্রতিদিন একটু এক্সারসাইজ করা। মাঝে মাঝে অনিয়ম হতেই পারে। ইচ্ছে হতেই পারে মনের সুখে পেটপুজো করার। কিন্তু এই 'চিট ডায়েট' সবসময়ের জন্য একেবারেই নয়। সম্প্রতি California Polytechnic State University-র একটি রিসার্চে বলা হয়েছে সেই অর্থে 'বেলি ফ্যাট' কমানোর জন্য নির্দিষ্ট কোনও খাবার নেই। তবে ওই রিসার্চ জানিয়েছে, ফাইবার সমৃদ্ধ খাবার খেলে সাধারণত শরীরে অতিরিক্ত ফ্যাট জমে না। Health and Fitness Journal-এর একটি রিপোর্টেও বলা হয়েছে এই একই কথা। সেখানেও বলা হয়েছে, ফাইবার জাতীয় খাবার খেলে আপনার শরীরে ফ্যাটের পরিমাণ কমবে। বিশেষ করে কমবে তলপেটের ফ্যাট।

ভুঁড়ি বা তলপেটের ফ্যাট কমাতে কী খাবেন, কী খাবেন না:-

  • বেশি করে ফল খান। ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টরা বলে থাকেন, একবারে না খেয়ে  বারে বারে খাওয়া উচিৎ। আর সেই খাওয়ার মধ্যে মেন কোর্সের খাওয়ার ছাড়া বাকি ক্ষেত্রে ফাইবার সমৃদ্ধ ফল খেলেই ভালো। ফলের মধ্যে পাতে রাখুন আপেল। বিভিন্ন রকমের বাদাম। তবে বাদাম খাওয়ার ব্যাপারে সচেতন থাকুন। কারণ বেশি বাদাম খেলে শরীর ফ্যাট কমার বদলে বেড়ে যেতে পারে। দেখা দিতে পারে পেটের সমস্যাও। চিকিৎসকরা বলে থাকেন রোজ সকালে খালি পেটে দুটো আমন্ড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো।
  • ডায়েট করার সময় পেট ভরাতে খান স্যালাড। ফ্রুট স্যালাড হোক কিংবা ভেজিটেবল স্যালাড। দুটোই খাওয়া যেতে পারে।
  • বিভিন্ন ধরণের ডাল রাখুন আপনার মেন কোর্সে। নানা রকমের সবজি দিয়েও ডাল বানিয়ে খেতে পারেন।
  • শর্করা জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। চায়ে চিনি খাওয়ার অভ্যাস থাকলে সেটাও ধীরে ধীরে কমিয়ে ফেলুন। দুধ খেলে অবশ্যই ফ্যাট ফ্রি দুধ খান। এবং সেটাও চিনি ছাড়া খেলেই ভালো।
তেল-মশলা জাতীয় খাবার এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন। মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য নিয়ম ভাঙতেই পারেন। তবে চেষ্টা করুন হাল্কা মশলা যুক্ত খাওয়ার খেতে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```