Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ঘুমন্ত অবস্থায় চোখে লেন্স? গর্ত হতে পারে কর্নিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: আগে চশমাই পরতেন সুচেতা। কিন্তু মাঝে হঠাৎ শখ হয়েছিল কনট্যাক্ট লেন্স পরার। যেমন ভাবা তেমন কাজ। শখ পূরণ করতে তড়িঘড়ি বানিয়ে ফেলেছিলেন লেন্স। প্রথম প্রথম একটু অস্বস্তি হলেও কয়েকদিনের মধ্যেই বিষয়টা আয়ত্তে এসে গিয়েছিল। খোলা-পরা কর

ঘুমন্ত অবস্থায় চোখে লেন্স? গর্ত হতে পারে কর্নিয়ায়

শেষ আপডেট: 20 August 2018 10:07

দ্য ওয়াল ব্যুরো: আগে চশমাই পরতেন সুচেতা। কিন্তু মাঝে হঠাৎ শখ হয়েছিল কনট্যাক্ট লেন্স পরার। যেমন ভাবা তেমন কাজ। শখ পূরণ করতে তড়িঘড়ি বানিয়ে ফেলেছিলেন লেন্স। প্রথম প্রথম একটু অস্বস্তি হলেও কয়েকদিনের মধ্যেই বিষয়টা আয়ত্তে এসে গিয়েছিল। খোলা-পরা করাটাও অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই চোখে সমস্যা দেখ দিল সুচেতার। ডাক্তার জানালেন, বেশ ভালো রকমের ইনফেকশন হয়েছে চোখে। পরীক্ষা করে জানা গেল যত নষ্টের গোড়া ওই কনট্যাক্ট লেন্স। কিন্তু আজকাল তো অনেকেই লেন্স পরেন। আর সুচেতাও তো ডাক্তারের পরামর্শে ভালো জায়গা থেকে ঠিকঠাক লেন্সই কিনেছিলেন। তাহলে সমস্যাটা কোথায়। কথা প্রসঙ্গে ডাক্তারবাবু একবার সুচেতাকে জিজ্ঞাসা করেন যে তিনি কখনও লেন্স পরে ঘুমোন কিনা। খানিক ভেবে সুচেতা জানান মাঝে মাঝেই এমনটা হয়। রাতে ঘুমোনোর আগে বই পড়ার অভ্যাস সুচেতার বহুদিনের। অনেকদিনই এমন হয়েছে পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছেন। সকালে উঠে দেখেছেন লেন্স খোলা হয় নি। তখন ব্যাপারটা বিশেষ আমল না দিলেও এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন। বেশ জ্বালা-যন্ত্রণা সইতে হচ্ছে তাঁকে। তবে পণ করেছেন এ ভুল আর কখনও করবেন না। প্রয়োজনে লেন্স পরা ছেড়ে দেবেন তাও ভালো। সম্প্রতি মেডিক্যাল সংক্রান্ত এক গবেষণাতেও জানা গিয়েছে এমনই তথ্য। ওই গবেষণা বলছে, অন্য অনেক কারণেই আমাদের চোখে ইনফেকশন হতে পারে। তবে কনট্যাক্ট লেন্স পরে ঘুমানোর অভ্যাস থাকলে স্বাভাবিকের তুলনায় ৮ গুণ বেশি ইনফেকশন হতে পারে আপনার চোখে। শুধু তাই নয়, কর্নিয়ায় হয়ে যেতে পারে গর্তও। মানব শরীরের অন্যতম সেনসেটিভ অঙ্গ হলো চোখ। প্রতিনিয়ত এর প্রয়োজন সঠিক অক্সিজেন, স্যালাইন এবং সঠিক পুষ্টির। কিন্তু দীর্ঘ সময় চোখের মধ্যে লেন্স আটকে থাকলে কিংবা লেন্স পরে কেউ ঘুমিয়ে পড়লে চোখের দরকারি উপাদান গুলো সঠিক সময়ে সঠিক ভাবে পৌঁছতে পারে না। গবেষণা বলছে, চোখে অক্সিজেনের অভাব হলে সেই সময় সবচেয়ে দ্রুত গতিতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। এইসব ব্যাকটেরিয়া নিমেষে চোখের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এবং কর্নিয়ার মধ্যে ছোট ছোট গর্তের সৃষ্টি করে। যাঁদের চোখে ভালো রকমের পাওয়ার রয়েছে তাঁরা অনেক ক্ষেত্রেই নিজের দৃষ্টিশক্তিটা একটু ভালো করার জন্য লেন্স ব্যবহার করে থাকেন। তবে চিকিৎসকদের পরামর্শ লেন্স ব্যবহার করলে অবশ্যই সে ব্যাপারে যত্নবান হোন। ঠিক মতো খোলা-পরা করার বিষয়ে আরেকটু সাবধান থাকুন। তাহলেই এড়িয়ে চলা যাবে সব সমস্যা।  

```