Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দৈনন্দিন জীবনযাপনে লুকিয়ে লিভারের রোগ, অবহেলা করবেন না

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে মানুষের শরীরে লিভারের সমস্যা প্রায়শই দেখা যায়। কখনও লিভার বড় হয়ে যাওয়া, তো কখনও ফ্যাটি লিভার। কখনও আবার কার্যক্ষমতা হারিয়ে ফেলে লিভার। এর ফলে আরও নানা রোগের বাসা বাঁধে শরীরে। তাই লিভারের সুস্থ থাকা খুবই দরকার। ঠিক

দৈনন্দিন জীবনযাপনে লুকিয়ে লিভারের রোগ, অবহেলা করবেন না

শেষ আপডেট: 23 February 2020 05:00

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে মানুষের শরীরে লিভারের সমস্যা প্রায়শই দেখা যায়। কখনও লিভার বড় হয়ে যাওয়া, তো কখনও ফ্যাটি লিভার। কখনও আবার কার্যক্ষমতা হারিয়ে ফেলে লিভার। এর ফলে আরও নানা রোগের বাসা বাঁধে শরীরে। তাই লিভারের সুস্থ থাকা খুবই দরকার। ঠিক কী কাজ করে এই লিভার। মানবদেহের মধ্যে যত ক্ষতিকারক টক্সিন জমে তা শরীর থেকে বের করে দেওয়াটাই লিভারের প্রধান কাজ। এর ফলে শরীর সুস্থ থাকে। কিন্তু যদি লিভার নিজের কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে শরীরে এই টক্সিনের পরিমাণ বাড়তে থাকে। ফলে ধীরে ধীরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। তাই লিভারের দিকে খেয়াল রাখা উচিত সবার। কী কী কারণে লিভারে সমস্যা দেখা যায়? লিভারে সমস্যার অন্যতম বড় কারণ হল অনিয়ন্ত্রিত জীবনযাপন। অনেকে সকালে অনেকক্ষণ খালি পেটে থাকেন। এই অনেকক্ষণ খালি পেটে থাকা লিভারের সমস্যার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। অনেকে আবার দেরি করে ঘুমোতে যান। স্বাভাবিক ভাবে সকালে ঘুম থেকেও দেরিতে ওঠেন। তাদের ক্ষেত্রেও লিভারে সমস্যা দেখা দিতে পারে। কারণ শরীরবৃত্তীয় কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময়ে ব্যাঘাত ঘটলে হজমে ব্যাঘাত ঘটে। ফলে লিভারের সমস্যা দেখা যায়। অনেক সময় কেউ সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ বিছানা ছাড়তে চান না। বিছানাতেই গড়িয়ে অনেকটা সময় কাটিয়ে দেন। সকালে উঠে প্রস্রাব একটি স্বাভাবিক ক্রিয়া। সেই প্রস্রাব চেপেও অনেকে শুয়ে থাকেন। এর ফলে কিন্তু লিভারে চাপ পড়ে। ভুলেও এই কাজটি করবেন না। অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়াও লিভারের সমস্যা বাড়াতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। কেউ যদি রোজ অনেক বেশি পরিমাণে খান, তাহলে লিভারের উপর চাপ পড়ে। দীর্ঘদিন এই প্রক্রিয়া চলতে থাকলে লিভারের ক্ষতিও হতে পারে। শুধু খাওয়া দাওয়া নয়, অনেকের ওষুধ খাওয়ার প্রবণতাও অনেক বেশি হয়। কথায় কথায় ওষুধ খাওয়ার প্রবণতাও কিন্তু লিভারের উপর চাপ দেয়। ফলে লিভারের ক্ষতি হয়। তাহলে দেখছেন তো, কোন কাজগুলি করলে লিভারের সমস্যা দেখা যেতে পারে। তাহলে সাবধানে থাকুন, খেয়াল রাখুন। সুস্থ লিভার নিয়ে সুস্থভাবে জীবন কাটান।

```