Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হজম হচ্ছে না! রয়েছে কিছু ঘরোয়া টোটকা, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের প্রায় ৫০ শতাংশ মানুষ পেটের রোগে ভোগেন। আর এই পেটের রোগের প্রধান কারণ হচ্ছে হজমের সমস্যা। ভাত প্রিয় বাঙালিদের মধ্যে এই সমস্যা আরও বেশি দেখা যায়। একটু বেশি খেয়ে ফেললে, কিংবা বাইরে তেল-মশলাদার খাবার খেলেই হজম হতে সমস্য

হজম হচ্ছে না! রয়েছে কিছু ঘরোয়া টোটকা, জেনে নিন

শেষ আপডেট: 5 January 2020 05:00

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের প্রায় ৫০ শতাংশ মানুষ পেটের রোগে ভোগেন। আর এই পেটের রোগের প্রধান কারণ হচ্ছে হজমের সমস্যা। ভাত প্রিয় বাঙালিদের মধ্যে এই সমস্যা আরও বেশি দেখা যায়। একটু বেশি খেয়ে ফেললে, কিংবা বাইরে তেল-মশলাদার খাবার খেলেই হজম হতে সমস্যা হয়। আর এই সমস্যা দূর করতে গাদা গাদা হজমের ওষুধ খেতে হয়। এর ফলে হজম ক্ষমতার আরও বারোটা বাজে। কিন্তু সহজেই এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। কয়েকটি নিয়ম মেনে চললে এই সমস্যা হবেই না আপনার। দেখে নিন হজমের সমস্যা দূর করা যায় কী কী উপায়ে। খাবার চিবিয়ে খান: হজমের সমস্যার সবথেকে গুরুত্ত্বপূর্ণ কারণ হল খাবার চিবিয়ে না খাওয়া। অনেকে খুব তাড়াতাড়ি খাবার খান। ফলে কয়েকবার চিবিয়েই খাবার গিলে নেন। কিন্তু খাবার চেবানোর সময় আমাদের লালাগ্রন্থি থেকে এক ধরনের উপাদান বের হয় যা খাবারকে হজম করাতে সাহায্য করে। কিন্তু তার জন্য খাবারকে বেশি সময় ধরে মুখের মধ্যে রাখতে হয়। তাই খাবার খাওয়ার সময় ভাল করে চিবিয়ে তবেই গিলুন। দেখবেন সহজে হজম হচ্ছে। ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি খান: ক্যালসিয়ামের মধ্যে হজমশক্তি বাড়ানোর উপাদান থাকে। মানুষের পরিপাকতন্ত্রকে চালাতেও ক্যালসিয়াম অন্যতম গুরুত্ত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই যে খাবারে ক্যালসিয়াম আছে, সেই খাবার খেলে হজম অনেক তাড়াতাড়ি হয়। টিনজাত খাবার খাওয়া বন্ধ করুন: আজকের যুগে টিনজাত খাবার খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে অনেক বেড়ে গিয়েছে। খাবার টিনজাত করে রাখার সময় অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হজয়। এই কেমিক্যাল পেটে গেল হজমের সমস্যা বাড়ায়। তাই টিনজাত খাবার না কিনে বাজার থেকে সতেজ জিনিস কিনে খাবার বানিয়ে নিন। তাতে হজম অনেক বেশি হবে। শাক-সবজি বেশি খান: যাঁরা শাক-সবজি খেতে পছন্দ করেন না, তাঁদের মধ্যে হজমের সমস্যা বেশি দেখা যায়। কিন্তু গবেষণা বলছে, শাক-সবজি অনেক তাড়াতাড়ি হজম হয়। ফলে পরিপাকতন্ত্র ভাল থাকে। অনেক সবজি আছে যা কাঁচাই খাওয়া যায়। এই সবজি হজমের পক্ষে আরও উপকারী। তাই শাক-সবজি খাওয়া বাড়িয়ে দিন। গ্রিন টি ও ঝাল খাওয়ার পরিমাণ বাড়ান: গ্রিন টি শুধুমাত্র রোগা হতে সাহায্য করে না, হজমের ক্ষেত্রেও এর গুরুত্ত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ গ্রিন টিতে অ্যান্টি আক্সিডেন্ট থাকে। এই অ্যান্টি অক্সিডেন্ট হজমশক্তি বাড়ায়। গ্রিন টি ছাড়া আদাও এই কাজ করতে সক্ষম। ঝাল খাবার খেলে অনেকে ভাবেন পেটের সমস্যা হবে। কিন্তু মোটেই তা নয়। কাঁচালঙ্কার ঝাল হজমের পক্ষে উপকারী। কারণ লঙ্কায় থাকে ক্যাপসাইনিন। এই ক্যাপসাইনিন হজমশক্তি বাড়ায়। তবে তাই বলে অতিরিক্ত ঝাল খেয়ে ফেলবেন না। যতটা সহ্য করতে পারবেন, ততটাই খাবেন। তাহলে আর কী, কাল থেকেই এই জিনিসগুলো একটু মেনে চলুন। তাহলেই দেখবেন খাওয়ার পর সব হজম হয়ে যাচ্ছে। ওষুধেরও আর দরকার পড়ছে না।

```