Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ষশেষে বিশ্ব জুড়ে খাবারের ট্রাডিশন কী কী এক নজরে দেখে নিন

দ্য ওয়াল ব্যুরো: শেষ হতে চলল আরও একটা বছর। নতুন বছরে পা রাখার আগে বিশ্বজুড়ে শুরু হয় উদযাপন। যদিও এবছর করোনা আবহে ঘরোয়া পার্টির আয়োজন করে সকলে উদযাপন করবেন। তবুও বর্ষশেষে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের রীতি রেওয়াজ থাকে। বন্ধুবান্ধব, আত্মীয

বর্ষশেষে বিশ্ব জুড়ে খাবারের ট্রাডিশন কী কী এক নজরে দেখে নিন

শেষ আপডেট: 31 December 2020 11:07

দ্য ওয়াল ব্যুরো: শেষ হতে চলল আরও একটা বছর। নতুন বছরে পা রাখার আগে বিশ্বজুড়ে শুরু হয় উদযাপন। যদিও এবছর করোনা আবহে ঘরোয়া পার্টির আয়োজন করে সকলে উদযাপন করবেন। তবুও বর্ষশেষে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের রীতি রেওয়াজ থাকে। বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে যতোই ঘরোয়া পার্টি হোক, যেকোনও উৎসবের মূল আকর্ষণই হল খাবার। ট্রাডিশন অনুযায়ী ঠিক ১২টা বাজার আগে বছরের শেষ সন্ধেয় বিশেষ ধরনের খাবার চেখে দেখেন অনেকে। এটা বর্ষশেষের রেওয়াজের মধ্যে পড়ে। পার্টিতে মেতে সকলেই উপভোগ করেন, চুটিয়ে মজা করেন এই খাবারগুলো খেয়ে‌।‌ ১. আঙুর, ফ্রান্স - সবথেকে ইন্টারেস্টিংভাবে ফ্রান্সের মানুষ বর্ষশেষ উদযাপন করেন। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ১২টা বাজার আগ পর্যন্ত সকলে মিলে একজায়গায় জড়ো হন। ১২টা ঘণ্টা বাজার সঙ্গে ঠিক গুনে গুনে ১২টা আঙুর তাঁরা খান।‌ নিছক মজা করতেই খান। কিন্তু সকলে মিলে একসঙ্গে আঙুর খেয়ে ভীষণ উপভোগ করেন এই সময়টা। ২. ট্যামলেস, ম্যাক্সিকো - ম্যাক্সিকানদের ভীষণ প্রিয় এক খাবার ট্যামলেস। খাবারের ঘ্রাণেই যেন তাঁরা মেতে ওঠেন বর্ষশেষের উৎসবে। ট্যামলেস আসলে কলা পাতায় মোড়া এক খাবার। ভিতরে কর্ন, মাংসের পুর, চিজ, আরও সবজি থাকে। কলা পাতায় মুড়িয়ে গরম করে, মেনুডো সুপের সঙ্গে খেয়ে বর্ষশেষের সন্ধেয় আনন্দে মেতে ওঠেন সকলে। ৩. কুকু সবজি, ইরান - পার্সিয়ান কালচার অনুযায়ী বর্ষশেষের উৎসবে এই খাবার খেতেই হয়। এটাকে তাঁরা শুভ মনে করেন। ডিম, ফ্রেস হার্বস দিয়ে তৈরি করা হয় কুকু সবজি। ওয়ালনাট দিয়ে গার্নিস করে তারপর পরিবেশন করা হয় এই খাবার। ৪. সুগার পিগস, জার্মানি - জার্মানির মানুষরা বর্ষশেষে মিষ্টিমুখ করান একে অপরকে। তবে তার জন্য বিশেষ একজনের মিষ্টি তাঁরা বানান। চিনি, আমন্ডের পেস্ট দিয়ে ছোট্ট শুয়োরের আকারে বানিয়ে ফেলেন এই মিষ্টি। ছোট থেকে বড়রা, সকলেই ভীষণ পছন্দ করেন এই মিষ্টি। নতুন বছরে সমৃদ্ধি কামনায় তাঁরা এই মিষ্টি খান। ৫. ব্ল্যাক আই পিস, সাদার্ন ইউএস - এই খাবারের প্রতিটা পদের সঙ্গে জড়িয়ে আছে নানা কারণ। নতুন বছরে শুভ কামনায় রাতের খাবারে তাঁরা এটি খান। ব্ল্যাক আই পিস বানাতে লাগে কর্নব্রেড, যা নতুন বছরে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দেন, পর্ক, যা সমৃদ্ধি কামনায় ব্যবহার করেন, কুকড গ্রিনস, যা লাভবান হওয়ার কথা ভেবে দেন। সবমিলিয়ে এতটাই সুস্বাদু হয় এই খাবার, যেকোনও বয়সের মানুষ উপভোগ করেন। ৬. হুইস্কি, স্কটল্যান্ড - বাড়ির বড়রাই প্রথম হুইস্কি হাতে তুলে চিয়ার্স বললে তখন থেকেই শুরু হয় উদযাপন। স্কটল্যান্ডবাসী হুইস্কির সঙ্গে খান ফ্রুটকেক। নতুন বছরের জন্য শুভ কামনা যেমন করেন, তেমনই বড়রা ছোটদের নতুন উপহার দিয়ে তাঁদের সুস্থ স্বাস্থ্যের প্রার্থনাও করেন। ৭. সোবা নুডলস, জাপান - জাপানের ট্রাডিশন অনুযায়ী বর্ষশেষে তাঁরা ডিনারে খান সোবা নুডলস। বহু বছরের পুরনো এই খাবারের ট্রাডিশন আজও বজায় রেখেছেন জাপানের মানুষ। সোবা নুডলস তৈরি করা হয় লম্বা মোটা নুডলস আর নানা রকম সবজি দিয়ে। নতুন বছর যাতে সকলের ভাল কাটে এই প্রার্থনা করেই সকলে এই খাবার খান। ৮. পিকিলড হেরিং, পোল্যান্ড - বর্ষশেষে ঠিক রাত বারোটা বাজার কিছুক্ষণ আগে থেকে তাঁরা এই বিশেষ পদ, পিকিলড হেরিং খেতে শুরু করেন। যা তৈরি করার জন্য আগের দিন থেকে তাঁরা প্রস্তুতি নিতে শুরু করেন। পেঁয়াজ গোল চাকতির মতো কেটে, সঙ্গে ক্রিম সস দিয়ে মাখিয়ে সকলে পিকিলড হেরিং খান।

```