Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাঁঝ দিয়ে যায় চেনা? বাঙালি আপনাকে আহ্বান

দ্য ওয়াল ব্যুরো:  ‘আচ্ছা আপনারা এইখানে কুকিং মিডিয়াম কী ইউজ করেন?’ সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবিতে কাশীর কলকাতা লজে খুঁতখুতে বাঙালি বোর্ডারের প্রশ্ন ছিল এটাই। আসলে রান্নার তেল নিয়ে বাঙালি চিরকালই ভীষণ রকমের চুজি। নতুন এই গ্লোবাল দুনিয়

ঝাঁঝ দিয়ে যায় চেনা? বাঙালি আপনাকে আহ্বান

শেষ আপডেট: 19 July 2018 14:11

দ্য ওয়াল ব্যুরো:  ‘আচ্ছা আপনারা এইখানে কুকিং মিডিয়াম কী ইউজ করেন?’ সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবিতে কাশীর কলকাতা লজে খুঁতখুতে বাঙালি বোর্ডারের প্রশ্ন ছিল এটাই। আসলে রান্নার তেল নিয়ে বাঙালি চিরকালই ভীষণ রকমের চুজি। নতুন এই গ্লোবাল দুনিয়ায় বাঙালি নিজে আর নির্ভেজাল খাঁটি থাকুক বা না থাকুক, সর্ষে ইলিশ, ঝালমুড়ি, তেলেভাজায় খাঁটি ঝাঁঝালো সর্ষের তেল তার চাইই চাই। খাঁটি বাঙালি থেকে খাঁটি সর্ষের তেল নিয়ে বৃহস্পতিবার এক আড্ডা হয়ে গেল কলকাতার একটি হোটেলে। বিষয় – খাঁটি বাঙালি ঝাঁঝ দিয়ে যায় চেনা। উপলক্ষ্য ইমামি কাচ্চি ঘানি সর্ষের তেলের নতুন বিজ্ঞাপনী ক্যাম্পেন। বাঙালির অতি চেনা দুই ফেলুদা – সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে যোগ্য সঙ্গত করলেন চলচ্চিত্র নির্দেশক অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায়। বাঙালি কি আজও খাঁটি? সৌমিত্র বাবুর বক্তব্য, এ নিয়ে মাথা ঘামানোর কোনও মানে হয় না। কারণ চারপাশের বদলের সঙ্গে সাযুজ্য রেখে নিজেদের বদলে ফেলার মধ্যে লুকিয়ে থাকে একটা জাতের সাফল্যের বীজ। সব্যসাচী অবশ্য মনে করেন তেজি বাঙালির ঝাঁজ আজও রয়ে গিয়েছে সমান মাত্রায়। চূর্ণীর বক্তব্য, তিনি আপাতত শান্ত। কিন্তু চারপাশের অবস্থা দেখে মাঝেমধ্যেই ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি’ অবস্থা হয় তাঁর। তখন বেরিয়ে আসে তাঁর আসল ঝাঁঝ। কাচ্চি ঘানির অনুষ্ঠান। বিষয়ের মধ্যেই রয়েছে ঝাঁঝের কথা। তখন খাবারদাবার নিয়ে কথা হবে না, তাও আবার হয় নাকি? চূর্ণী আর সব্যসাচীর পছন্দ সর্ষের তেলে রান্না আড়, বোয়াল, পমফ্রেটের মতো কাঁটা ছাড়া মাছ। সৌমিত্রবাবুর আবার পছন্দ ছোট মাছ – ট্যাংরা, পাবদা, পার্শে, বাচা, বাটা। সেই মাছেও মাস্ট মাস্টার্ড অয়েল। অনুষ্ঠানে প্রকাশ করা হল ইমামি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের বিজ্ঞাপন – খাঁটি বাঙালি ঝাঁঝ দিয়ে যায় বোঝা। নতুন বাঙালি খাঁটি থাকুক বা নাই থাকুক, ঝাঁঝের প্রতি তার আকর্ষণ যে আজও অটুট সে কথা আবারও প্রমাণ হল এই  অনুষ্ঠানে। তার রসনা বিলাসে সর্ষের তেলের ঝাঁঝালো আস্বাদন তাই আজও মাস্ট।

```