Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিনের বড়ভোজ! দেখে নিন পৃথিবীর বিখ্যাত কিছু ক্রিসমাস ফুডের তালিকা

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল, পৌষমাস আর যিশুর জন্মদিনের উদযাপন সারা পৃথিবীতে তোলে উৎসবের সুর। এ বছরটা অন্য বছরের থেকে আলাদা হলেও উৎসবের আনন্দে এতটুকুও ব্যাঘাত ঘটেনি। বাইরে না হোক, বাড়িতেই নিজের আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে মেতে উঠুন ক্রিসমাসের আ

বড়দিনের বড়ভোজ! দেখে নিন পৃথিবীর বিখ্যাত কিছু ক্রিসমাস ফুডের তালিকা

শেষ আপডেট: 25 December 2020 07:54

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল, পৌষমাস আর যিশুর জন্মদিনের উদযাপন সারা পৃথিবীতে তোলে উৎসবের সুর। এ বছরটা অন্য বছরের থেকে আলাদা হলেও উৎসবের আনন্দে এতটুকুও ব্যাঘাত ঘটেনি। বাইরে না হোক, বাড়িতেই নিজের আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে মেতে উঠুন ক্রিসমাসের আলোতে। খাওয়া দাওয়া ছাড়া কবেই বা উৎসবের আমেজ সম্পূর্ণ হয়েছে? তাই ক্রিসমাস ডিনার হিসেবে চলুন দেখে নেওয়া যাক সারা পৃথিবীর কিছু বিখ্যাত খাবারকে। 'ফেস্ট অফ সেভেন ফিশ'-ইতালি  নাম শুনে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে, যে এ খাবারের মূল উপকরণ মাছ। মোট ৭ রকম সামুদ্রিক মাছ দিয়ে বানানো হয় এই সুস্বাদু রেসিপিটি। মেছোদের কাছে এই রেসিপি এনে দেয় স্বর্গীয় সুখ! এর মধ্যে যে যে উপাদান থাকে তার নাম জানলে আপনারও যে জিভে জল আসতে বাধ্য। অ্যাঙ্কোভিস, হোয়াইটিং, গলদা চিংড়ি, সার্ডাইনস, ড্রাইড সল্ট কড, ইলিশ, স্কুইড, অক্টোপাস, ঝিনুকও থাকতে পারে এই মাছের ডিশে। 'চিকেন স্যুপ অ্যাভগোলেমনো'- গ্রিস বড়দিনের পার্টির প্রথম পর্বে পরিবশেন করা হয় এই স্যুপ। এই স্যুপের প্রধান উপাদানগুলো হল চিকেন, ডিম, চাল ও লেবু। চাইলে বিভিন্ন ফ্লেভারযোগ করতে পারেন আপনি। মাত্র ৩০ মিনিটেই বানিয়ে ফেলা যায় সুস্বাদু এই স্যুপ। 'মাইন পাই'- ইংল্যান্ড ক্রিসমাসের উপলক্ষে ইংল্যান্ডের সবথেকে জনপ্রিয় খাবার হল মাইন পাই। মূলত এটা খেতে মিষ্টি হয় কিন্তু এর ভেতরের মূল উপাদান হল মাংস। গরু, শুয়র কিংবা ছাগলের মাংস দিয়ে তৈরি হয়। এছাড়াও শুকনো ফল, কমলালেবুর রস, গ্রেটেড আপেল ও অ্যালকোহল মিশিয়ে বানানো হয় এই বিখ্যাত রেসিপিটি। 'ল্যাটকস'- ইজরায়েল ইজরায়েলর ক্রিসমাস স্পেশ্যাল ডিশ হল ল্যাটাকস। এটা মূলত আলুর কাটলেট। গ্রেটেড আলু, পেঁয়াজ, ডিম, পার্সলে, লঙ্কা গুঁড়ো, হলুদ, রসুন ও আদার গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। এর সঙ্গে ময়দা ও স্বাদমতো নুন মিশিয়ে কাটলেটের আকারে গড়ে নিয়ে ভেজে ফেললেই তৈরি হয়ে যাবে মুচমুচে ল্যাটকস। 'কুলকুলস'- ভারত  ক্রিসমাসকে কেন্দ্র করে সেজে ওঠে গোটা ভারত। সেখানে ক্রিসমাস স্পেশ্যাল খাবারের মধ্যে আগে থাকে মিষ্টি। যার মধ্যে অন্যতম হল কুলকুলস। খাস্তা, সোনালি রঙের এই মিষ্টি খুব সামান্য উপকরণেই বানিয়ে ফেলা যায়। সুজি, ময়দা, চিনি, ডিম ও ঘি দিয়ে তৈরি এই মিষ্টি শুধুই সুস্বাদু নয়, লোভনীয়ও।

```