Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আশঙ্কাজনক কোভিড রোগীদের ক্ষেত্রে টিকা ১০০% সফল বলে দাবি মোডার্নার! প্রয়োগের অনুমতি আমেরিকা, ইউরোপের কাছে

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ফার্মা সংস্থা মোডার্না জানাল, আমেরিকা ও ইউরোপ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, সবচেয়ে জরুরি অংশের মানুষদেরই প্রথম প্রয়োগ করা হবে কোভিড ভ্যাকসিন। মোডার্না ইতিমধ্যেই দাবি করেছিল তাদের ভ্যাকসিন ৯৪.১ শতাংশ কার্যকরী হয়েছে

আশঙ্কাজনক কোভিড রোগীদের ক্ষেত্রে টিকা ১০০% সফল বলে দাবি মোডার্নার! প্রয়োগের অনুমতি আমেরিকা, ইউরোপের কাছে

শেষ আপডেট: 30 November 2020 13:12

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ফার্মা সংস্থা মোডার্না জানাল, আমেরিকা ও ইউরোপ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, সবচেয়ে জরুরি অংশের মানুষদেরই প্রথম প্রয়োগ করা হবে কোভিড ভ্যাকসিন। মোডার্না ইতিমধ্যেই দাবি করেছিল তাদের ভ্যাকসিন ৯৪.১ শতাংশ কার্যকরী হয়েছে। কমবয়সী শুধু নয়, বয়স্কদের শরীরেও টিকার ডোজের প্রভাব ভাল। এর পরেই মোডার্নার টিকা আগেভাগে বুক করার রাখার ধুম পড়ে গেছিল বিশ্বজুড়েই। তবে এবার মোডার্না দাবি করল, আশঙ্কাজনক কোভিড রোগীদের ক্ষেত্রে তা ১০০ শতাংশ সফল। এবার তারা আমেরিকা ও ইউরোপ সরকারের অনুমতি চাইল, জরুরি রোগীদের উপর টিকা প্রয়োগের। তবে মোডার্নারও আগে সর্বপ্রথম ফাইজারের টিকাই দেওয়া শুরু হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। পাইলট ডেলিভারিও শুরু হয়েছে আমেরিকার কয়েকটি রাজ্যে। ফাইজারের দাবি, তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর। মোডার্নার তরফে একটি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, "সুরক্ষার ওপর আমরা এখনও নিরন্তর কাজ করে চলেছি। এখনও কোনও গুরুত্বপূর্ণ সমস্যা সামনে আসেনি।" জানা গেছে, কোভিড আক্রান্তের সংস্পর্শে আসা যে ৩০ হাজার জন স্বেচ্ছাসেবকের উপর ভ্যাকসিনের ট্রায়াল চলেছে, তাঁদের মধ্যে ১৯৬ জনের কোভিড হয়েছিল টিকা নেওয়ার পরেও। ১১ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদের সকলকে সারিয়ে তুলতে সক্ষম হয়েছে মোডার্নার টিকা। মোডার্নার দাবি, বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সের মানুষের ওপর ট্রায়াল চলেছে। মোডার্নার ভ্যাকসিন ট্রায়ালের প্রথম পর্বের রিপোর্ট অবশ্য চলে এসেছিল আগেই। সেই রিপোর্টে গবেষকরা দাবি করেছিলেন, টিকার ডোজে অন্তত ৯০ শতাংশ মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ট্রায়ালের রিপোর্টই সামনে এনেছিল মোডার্না। পরে জানা যায়, ৫৫ বছরের বেশী বয়সীদেরও টিকার ইঞ্জেকশন দিয়ে সম্ভাব্য ফল খতিয়ে দেখছেন ভাইরোলজিস্টরা। ২০ জন প্রবীণকে বেছে নেওয়া হয়েছিল যাদের কোনও ক্রনিক রোগ নেই। সেই ট্রায়ালের রিপোর্ট সামনে এনে ‘মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানিয়েছিল, বয়স্কদের শরীরেও টিকার ডোজ ভাল প্রভাব ফেলেছে। সাধারণত দেখা যায়, ৫০ বছরের বেশী বয়সীদের শরীরে টিকার ডোজে তেমনভাবে ইমিউনিটি তৈরি হয় না। কিন্তু মোডার্না ভ্যাকসিনের ডোজে রোগ প্রতিরোধ শক্তি তৈরি হচ্ছে বয়স্কদের মধ্যেও। এই ট্রায়ালের রিপোর্ট দেখে প্রবীণদের জন্যও টিকার ডোজ নির্ধারণ করা হবে বলে জানিয়েছিল মোডার্না। মোডার্না টিকার সাফল্য ঘোষণার পরেই ৫০ লাখ ডোজের জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ব্রিটেন। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ ডোজের জন্য অর্ডার দেওয়া হয়েছে। এর আগে ফাইজারের টিকার জন্য চুক্তি করেছিল ব্রিটেন সরকার। হ্যানকক বলেছেন, ফাইজারের টিকার ৩৫ লাখ ডোজের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। আরও ৬টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির টিকাও কিনবে ব্রিটেন। অন্যদিকে, অ্যাস্ট্রজেনেকার টিকার জন্যও আবেদন করে রেখেছে মার্কিন সরকার। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন অ্যাস্ট্রজেনেকা যে পরিমাণ টিকার ডোজ তৈরি করবে তার পুরোটাই নাকি কিনে নেবে আমেরিকা। অ্যাস্ট্রজেনেকার মুখপাত্র জানিয়েছেন, কোভিড ভ্যাকসিনের ডোজ কেনার জন্য কথাবার্তা চলছে আমেরিকার সঙ্গে। তাঁর দাবি, আমেরিকার রেগুলেটর কমিটি যদি আগে টিকার ডোজ বুক করে দেয় তাহলে আমেরিকাকে তা দিতে তারা বাধ্য। সেদিক দিয়ে দেখতে গেলে, ব্রিটেনের আগেই অ্যাস্ট্রজেনেকার টিকার ডোজ চলে যাবে আমেরিকায়।

```