Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

দাঁতের হলদেটে নাছোড় দাগ দূর করতে জেনে নিন কিছু ঘরোয়া টোটকা

দ্য ওয়াল ব্যুরো: একটা হাসিতেই বিশ্বজয় করা যায়। এই কথা তো আমরা অনেকেই শুনেছি। কিন্তু এই হাসি যদি দাগ ছোপ ধরা হয়, তাহলে তো বেশ বিশ্রী ব্যাপার। হ্যাঁ, অনেকেরই এই সমস্যা থাকে, দাঁত কোনও মতেই আর ঝকঝকে হয় না কিছুতেই।  তাঁদের তো মন খারাপও করে, কার

দাঁতের হলদেটে নাছোড় দাগ দূর করতে জেনে নিন কিছু ঘরোয়া টোটকা

শেষ আপডেট: 31 August 2019 04:43

দ্য ওয়াল ব্যুরো: একটা হাসিতেই বিশ্বজয় করা যায়। এই কথা তো আমরা অনেকেই শুনেছি। কিন্তু এই হাসি যদি দাগ ছোপ ধরা হয়, তাহলে তো বেশ বিশ্রী ব্যাপার। হ্যাঁ, অনেকেরই এই সমস্যা থাকে, দাঁত কোনও মতেই আর ঝকঝকে হয় না কিছুতেই।  তাঁদের তো মন খারাপও করে, কারণ প্রাণ খুলে হাসতেই পারেন না তাঁরা। কিন্তু তাঁদের জন্যও ঘরোয়া কিছু উপায় আছে। এই টুকটাক জিনিসগুলোতেই মুক্তোর মতো ঝকঝকে দাঁতের হাসি আপনি পেতেই পারেন। জেনে নিন ঘরোয়া উপায়গুলো কী কী ১. কার না বাড়িতে নুন, সর্ষে আর পাতি লেবু থাকে না! এই তিনটি উপাদানেই আপনার কাজ হাসিল হতে পারে। এক চিমটে নুন, একটু সর্ষে গুঁড়ো লেবুর রসে মিশিয়ে নিন।  সেই মিশ্রণটাই দাঁতে খুব হাল্কা করে ঘষে নিন রোজ। দেখুন আপনার হাসি দিন দিন ঝকঝকে হয়ে উঠছে। ২. কলা প্রায় সব বাড়িতেই কেউ না কেউ খান, তো তার খোসাটা সরাসরি ডাস্টবিনে চালান করে দেন নিশ্চয়? আর দেবেন না। হ্যাঁ, আগে দাঁত ঝকঝকে করে নিন। তারপর ওটাকে বিদায় জানাবেন। কারণ দাঁতে যদি কলার খোসা ঘষে দেন রোজই তাহলে দেখবেন, দাঁতের হলদেটে ভাব আর নেই। তবে কলার খোসার বাইরের দিকটা নয়, ভিতরের দিকটা এক্ষেত্রে আপনার কাজে আসবে। ৩. বেকিং সোডা খুবই অবহেলায় রান্নাঘরে পড়ে থাকা একটা জিনিস, রোজ তার ব্যবহারও হয় না আমাদের জীবনে। এটাই আপনার কাজে আসতে পারে এক্ষেত্রে। এক চিমটে করে বেকিং সোডা নিয়ে উপরের এবং নীচে পাটিতে বুলিয়ে নিন। দেখুন দাঁত কেমন ঝকঝক করছে। ৪.কমলালেবু খেয়ে তার খোসাও তো ফেলেই দেন, ফেলার আগে একবার দাঁতে ঘষেই নিন কয়েকদিন। দেখুন কেমন ঝকঝক করে আপনার দাঁতকপাটি। ৫. রান্নাঘরে নুন তো সকলেরই থাকে। রান্নায় এবং জীবনে নুনের অভাব কখনওই চান না কেউ। তো এই নুনএক চিমটে করে নিয়ে দাঁতে ঘষে নিন রোজ, দাঁত রাখুন ঝকঝকে। ৬. যাঁরা পায়োরিয়ার সমস্যায় ভোগেন, দাঁতে ছোপ তো থাকেই, সঙ্গে দোসর দুর্গন্ধ। তাঁরা রোজ তুলসীপাতা চিবিয়ে নিন দু একটা দেখবেন সেই দুর্গন্ধ তো থাকবেই না, সাথে দাঁতও হবে ঝকঝকে। অতএব সকাল হোক বা বিকেল দাঁতের যত্ন নিতে ভুলবেন না। কারণ আপনার মুখের একটা ঝকঝকে হাসির জন্য হয় তো অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।

```