Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেদ কমানোর ওষুধ এসে গেল? এক ইঞ্জেকশনেই নাকি ওজন, ডায়াবেটিস, কোলেস্টেরল কমবে

ওবেসিটি কমানোর ওষুধ নিয়ে বহু বছর ধরেই গবেষণা চলছিল। অবশেষে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমতিতে নতুন ওষুধ আসতে চলেছে বাজারে।

মেদ কমানোর ওষুধ এসে গেল? এক ইঞ্জেকশনেই নাকি ওজন, ডায়াবেটিস, কোলেস্টেরল কমবে

শেষ আপডেট: 11 November 2023 18:33

দ্য ওয়াল ব্যুরো: মেদ ঝরানোর সবচেয়ে ভাল উপায় হল শরীরচর্চা ও সুষম ডায়েট। তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের ওষুধও পাওয়া যায়। ডাক্তারবাবুরা বলেন, মেদ ঝরানোর ওষুধে নানা রকম সাইড এফেক্টস থাকে। ওজন হয়ত কমে, তবে আনুষঙ্গিক অন্যান্য রোগের উপসর্গ দেখা দেয়। ওবেসিটি কমানোর ওষুধ নিয়ে বহু বছর ধরেই গবেষণা চলছিল। অবশেষে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমতিতে নতুন ওষুধ আসতে চলেছে বাজারে।

ফার্মাসিউটিক্যাল কোম্পানি এলি লিলি-র তৈরি এই ওষুধের নাম জেপবাউন্ড (টির্যাপেপটাইড)। কোম্পানির গবেষকরা দাবি করেছেন, এই ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ওবেসিটি তো কমেই, পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ও কোলেস্টরলও নাকি কমতে থাকে দ্রুত হারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ওষুধের ডোজ ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে। ক্রনিক ওবেসিটি আছে যাঁদের তাঁদের জন্য এই ওষুধ খুবই কার্যকরী প্রমাণিত হয়েছে বলে দাবি। হিউম্যান ট্রায়ালে সাফল্য পাওয়া গেছে বলে দাবি করেছে এলি লিলি।

এফডিএ-র ডায়াবেটিস, সিপিড ডিসঅর্ডার বিভাগের ডিরেক্টর ডা. জন শারেটস বলেছেন, ওবেসিটি হার্ট অ্যাটাকের কারণ। মোটা হয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। ফাস্ট ফুড, ঠাণ্ডা পানীয় বা অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাওয়া থেকে শুরু করে, শারীরিক পরিশ্রম না করা কিংবা কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। ছোটবেলায় দেখা যায় হঠাৎ করে মেদ জমতে শুরু করেছে। বুক, পেট, কোমর চওড়া হচ্ছে। শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা কমছে। হাত-পায়ের তুলনায় পেট ফুলে যাচ্ছে। তখন সতর্ক হতে হবে। রক্তের পরীক্ষা করাতে হবে। ট্রাঙ্কাল ওবেসিটিতে বেশি ভোগে বাচ্চারা। ভুঁড়ি বাড়তে থাকে। পেট ও তলপেটে মেদ বাড়ে। কোমর চওড়া এবং পেটে মেদ জমে ফুলতে শুরু করে। এই দশাকেই বল ট্রাঙ্কাল বা অ্যাবডমিনাল ওবেসিটি। সেন্ট্রাল ওবেসিটিও বলেন অনেকে। তখন মেদ না ঝরালে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বেড়ে যায়। মেদ তো কেবল বাইরে জমে না, পাকস্থলীর ভেতরেও জমে। তখন অগ্ন্যাশয়ে চাপ পড়তে থাকে। ফলে রক্তে শর্করার পরিমাণও বেড়ে যায়। ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এই ওষুধ ওবেসিটির পাশাপাশি কোলেস্টেরলও কমাবে বলে দাবি।


```