মায়ের রান্না: চট্টগ্রাম স্টাইলে মাছের তেল
[caption id="attachment_88033" align="alignleft" width="118"] সুতপা বড়ুয়া[/caption]
জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। কিন্তু বৈবাহিক সূত্রে আজ আমি কলকাতাবাসী। মাটির টানতো কোনও ভাবেই ভোলা যায় না, তাই সব সময়েই মনে পড়ে রূপসী বাংলাকে। নিজের পরিবা
শেষ আপডেট: 18 March 2019 18:30
[caption id="attachment_88033" align="alignleft" width="118"]

সুতপা বড়ুয়া[/caption]
জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। কিন্তু বৈবাহিক সূত্রে আজ আমি কলকাতাবাসী। মাটির টানতো কোনও ভাবেই ভোলা যায় না, তাই সব সময়েই মনে পড়ে রূপসী বাংলাকে। নিজের পরিবার, বন্ধুবান্ধব, নিজের শহর, সব কিছুই ভীষণ ভীষণ মিস করি। সঙ্গে মিস করি মায়ের হাতের অসাধারণ সব রান্না।
মায়ের কাছে শেখা হরেক রকম রান্না এখন নিজের হাতেই করতে ভালোবাসি। সেই স্বাদ, সেই গন্ধ। মায়ের রান্নার মধ্যে যেন দেশের মাটির টান। চট্টগ্রামের কিছু রান্না খুবই সাধারণ। একেবারে ঘরোয়া উপকরণে তৈরি। যেমন চটজলদি বানিয়ে ফেলা যায়, স্বাদও হয় অপূর্ব। এমনই কিছু রান্নার মধ্যে মাছের তেল খুব জনপ্রিয় একটি আইটেম। কলকাতায় দেখেছি মাছের তেলের বড়া খুবই পছন্দের ডেলিকেসি। চট্টগ্রামে এই মাছের তেলেরই অনেক রকম রেসিপি হয়। তার মধ্যে বেগুন দিয়ে একটু মাখা মাখা করে এই রান্নাটা গরম ভাতের পাতে বেশ খোলে। আজ আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি মন্দ লাগবে না।
চট্টগ্রাম স্টাইলে মাছের তেল রাঁধার জন্য যা যা লাগবে—
মাখা মাখা মাছের তেলের স্বাদ ও গন্ধ লাজবাব
প্রণালীঃ
এই রান্না গায়ে মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। প্রথমে একটি প্যানে তেল দিতে হবে। তেল গরম হলে তাতে কুচনো পেঁয়াজ ও টম্যাটো কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর একে একে বাটা মশলা, গুঁড়ো মশলা আর দু’টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা কষা হয়ে গেলে, তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে।
বেগুন একটু নরম হলে ভালো করে পরিষ্কার করে রাখা মাছের তেল প্যানে দিতে হবে। ভালো করে নাড়তে হবে যাতে মাছের তেলের মধ্যে মশলা ঢোকে। মনে রাখবেন, মশলা কষানোর সময় শুধু অল্প জল দিতে হবে, তারপর রান্নার সময় আর নয়। মাছের তেল আর বেগুন সিদ্ধ হয়ে এলে তার মধ্যে বাকি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে এর স্বাদ অনবদ্য।
মায়ের হাতের স্বাদের তুলনা নেই। মায়ের রান্নার হরেক রকম নিয়েই আমাদের এই নতুন বিভাগ। থাকবে অনাড়ম্বর, ঘরোয়া রান্নার স্বাদ, যা বানিয়ে ফেলা যাবে সহজেই। এমন অনেক রান্না আছে যা বর্তমান ব্যস্ততার যুগে হারিয়ে যেতে বসেছে। তারই একটা বেগুন দিয়ে মাছের তেল কষা। আজকের এই রেসিপির হদিশ দিলেন সুতপা বড়ুয়া (ফোনঃ ৯৬৭৪৭৭৫২৬৮)।