Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মায়ের রান্না: গোবিন্দভোগ চাল দিয়ে মোচার পোলাও, বাহারি স্বাদে আমিষ ভুলে যাবেন

[caption id="attachment_92991" align="alignleft" width="148"] শ্রাবণী চট্টোপাধ্যায়[/caption] বাঙালি এখন যতই গ্লোবাল হোক না কেন, সেই আদিকাল থেকেই মায়ের হাতের আমিষ ও নিরামিষ রান্নার কোনও জুড়ি নেই। এখন নিজে ভালো রান্না করি। তবে মায়ের হাতের আগ

মায়ের রান্না: গোবিন্দভোগ চাল দিয়ে মোচার পোলাও, বাহারি স্বাদে আমিষ ভুলে যাবেন

শেষ আপডেট: 4 April 2019 18:30

[caption id="attachment_92991" align="alignleft" width="148"] শ্রাবণী চট্টোপাধ্যায়[/caption] বাঙালি এখন যতই গ্লোবাল হোক না কেন, সেই আদিকাল থেকেই মায়ের হাতের আমিষ ও নিরামিষ রান্নার কোনও জুড়ি নেই। এখন নিজে ভালো রান্না করি। তবে মায়ের হাতের আগাগোড়া সেই বাঙালিয়ানার স্বাদ ও গন্ধ আজও মনকে ভরিয়ে রাখে। কোনও কিছু রান্না করতে গেলেই, মায়ের রান্নার সেই রেসিপি গুলো মনে পড়ে যায়। প্রতিটা রেসিপিতে রয়েছে মায়ের স্নেহের ছোঁয়া যা আজও সমৃদ্ধ করে রাখে মনকে। আজ মায়ের হাতের নিরামিষ রান্না গোবিন্দভোগ চাল দিয়ে মোচার পোলাও কী ভাবে বানাতে হয় সেটা পাঠককে জানাতে চাই। মনে পড়ে, ছেলেবেলা থেকে আমি কোনও সবজি পছন্দ করতাম না। তবে সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তাই মা এমন ভাবে সুন্দর স্বাদে সেগুলো রান্না করতে যে মুখে লেগে থাকতো। আমিষ-নিরামিষ দু’রকমই মায়ের হাতে দারুণ খুলতো। আজও সেই গন্ধ আমি পাই মনে মনে। চালের সঙ্গে মোচার মিশেল যেমন সুস্বাদু, তেমন স্বাস্থ্যসম্মতও বটে। যারা ডায়েট করছেন বা চটজলদি বানানো যায় এমন হেলদি খাবারে ভরসা রাখেন তাদের জন্য এই ডিশ অনবদ্য। মুখরোচকও আবার স্বাস্থ্যের জন্য উপকারি।

ঘরোয়া উপকরণ দিয়েই চালের সঙ্গে সঙ্গত করবে মোচা

উপকরণ:

গোবিন্দভোগ চাল-১৫০ গ্রাম, মোচা-১টি মাঝারি সাইজ, মটর ডাল-৫০ গ্রাম, গোটা গরম মশলা-দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা ২টি, কাজু বাদাম-ছোট করে টুকরো করা ১০টি সর্ষের তেল- ২০ গ্রাম, ধনে গুঁড়ো- ২ চামচ(মশলার চামচ), জিরে গুঁড়ো- ২ চামচ, হলুদ- ১ চামচ, নুন স্বাদ মতো, চিনি ৪ চামচ (চা চামচ) দরকার পড়লে মিষ্টি একটু বেশি দিতে হবে, কারণ এটা পোলাও, ঘি-২ চামচ(টেবিল চামচ) গোটা জিরে ফোড়নের জন্য, আদাবাটা- ১ চা চামচ, টম্যাটো- ১টা মাঝারি সাইজ ভাজা মশলা ২ চামচ (জিরে -২ চামচ, মৌরি -২ চামচ, দারচিনি-১ ইঞ্চি করে ৪ টুকরো, ছোট এলাচ-৫টি, লবঙ্গ-৫টি)- তাওয়াতে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। গোলাপ জল, কেওড়া জল -১ চামচ (যদি ঘরে থাকে)

স্বাদে যেমন খাসা, রান্নার পদ্ধতিও তেমনি সহজ

প্রণালী:

প্রথমে মোচা কেটে কুটে সেদ্ধ করে জল ফেলে দিন। চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখুন। মটর ডাল বেটে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিন। অল্প তেলেই ভাজুন। এর পর কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিন। তাতে একে একে টম্যাটো, আদাবাটা, বাকি সব মশলা দিয়ে কষাতে হবে। নুন, চিনি দিন অল্প। মশলা কষতে কষতেই সেদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিন (২০০ মিলিলিটারের মতো)। চাল আর ভাজা বড়া দিয়ে নাড়তে থাকুন। আঁচ কমিয়ে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ঢেকে দমে বসিয়ে দিন। খেয়াল রাখবেন জল শুষে নিয়ে চাল যেন একেবারে ঝুরঝুরে হয়ে যায়। এর পর এতে ঘি দিয়ে, ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন গোবিন্দভোগ চাল দিয়ে মোচার পোলাও। মায়ের হাতের স্বাদের তুলনা নেই। মায়ের রান্নার হরেক রকম নিয়েই আমাদের এই নতুন বিভাগ। থাকবে অনাড়ম্বর, ঘরোয়া রান্নার স্বাদ, যা বানিয়ে ফেলা যাবে সহজেই। এমন অনেক রান্না আছে যা বর্তমান ব্যস্ততার যুগে হারিয়ে যেতে বসেছে। তারই মধ্যে একটি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার পোলাও। নিরামিষ হরেক পদের মধ্যে এই পদটি স্বাদে-গন্ধে খাসা। আজকের এই রেসিপির হদিস দিলেন শ্রাবণী চট্টোপাধ্যায়।

```