Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই শীতে ঘরেই বানিয়ে ফেলুন স্ট্রিট মোমো, রইল রেসিপি

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিটফুড হল মোমো। যদিও বর্তমানে মোমোর চাহিদা শুধু উত্তরে নয়, গোটা ভারতেই রয়েছে সে কথা বলাই যায়। মোমো মূলত তিব্বত থেকে এসেছে। শাকসবজি, মাংসের পুর ভেতরে ভরে তৈরি করা হয় এই সুস্বাদু খাবার। স্যু

এই শীতে ঘরেই বানিয়ে ফেলুন স্ট্রিট মোমো, রইল রেসিপি

শেষ আপডেট: 21 December 2020 13:10

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিটফুড হল মোমো। যদিও বর্তমানে মোমোর চাহিদা শুধু উত্তরে নয়, গোটা ভারতেই রয়েছে সে কথা বলাই যায়। মোমো মূলত তিব্বত থেকে এসেছে। শাকসবজি, মাংসের পুর ভেতরে ভরে তৈরি করা হয় এই সুস্বাদু খাবার। স্যুপ, মশলাদার সস, কখনও কখনও মোমোতে মেয়োনিজেরও ব্যবহার করা হয়। ময়দা দিয়ে তৈরি এই মোমো স্টিম কিংবা ভাজা যেকোনও ভাবেই খাওয়া যেতে পারে। বর্তমানে মহামারীর কারণে লকডাউনের জন্য রাস্তার এই মুখরোচক খাবারের থেকে বঞ্চিত হয়েছেন প্রায় সকলেই। আবার করোনা আবহে লকডাউন পরবর্তী সময়ে বাইরের খাবার খেতে সাহস পাচ্ছেন না অনেকেই, কিন্তু মনে মনে ভীষণ ইচ্ছে রয়েছে মোমো খাওয়ার। তাঁরা দেরি না করে নিজের হেঁশেলেই বানিয়ে ফেলুন সুস্বাদু, স্বাস্থ্যকর ভেজিটেবল মোমো। মাত্র পাঁচটি ধাপেই বানিয়ে ফেলতে পারবেন জিভে জল আনা এই খাবার। ধাপ ১ ১ কাপ ময়দা, স্বাদ মতো নুন, এক চামচ বেকিং পাউডার মিশিয়ে ময়দাটাকে ভাল করে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে। ধাপ ২ স্টাফিংয়ের জন্য একটি প্যানে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, গাজর আর বাঁধাকপি যোগ করতে হবে। ধাপ ৩ এবার কিছুটা নুন আর গোলমরিচ দিতে হবে। তারপর ১/২ চামচ সয়া সস আর ভিনিগার দিয়ে কম আঁচে দুমিনিট ভাজতে হবে। ধাপ ৪ মোমো তৈরির জন্য আগে মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিতে হবে। তারপর ছোট ছোট লুচির মতো করে বেলে নিয়ে তার মধ্যে পুর ভরে মুখটাকে ভাল করে বন্ধ করে দিতে হবে। ধাপ ৫ মোমোগুলোকে সেদ্ধ করার জন্য স্টিমারের নীচে জল রেখে তারওপরে মোমো রেখে ৫-৭ মিনিট ধরে ভাপে ভাপে সেদ্ধ হতে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মোমো। সস তৈরি করার জন্য টমেটো, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, স্বাদ মতো নুন দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে, কেউ চাইলে ধনেপাতা বাটা দিতে পারেন, আর সামান্য জল যোগ করতে হবে এরপর। তাহলেই তৈরি হয়ে যাবে মোমোর সস।

```