Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মকর সংক্রান্তিতে সারা দেশেই পাত পেড়ে ভূরিভোজ, দেখে নিন বিভিন্ন রাজ্যের স্পেশ্যাল ডিশ

দ্য ওয়াল ব্যুরো: নিউ নর্মালে সারা দেশে পালিত হচ্ছে মকরসংক্রান্তির উৎসব। এক এক জায়গাতে এক একরকম নাম হলেও, গোটা দেশের মানুষ আজ মেতে উঠেছেন উৎসবের মেজাজে। কোথাও বা লোহরি কোথাও পৌষপার্বণ কিংবা বিহু, কিন্তু নাম যাই হোক না কেন উদ্দেশ্য একটাই আনন্

মকর সংক্রান্তিতে সারা দেশেই পাত পেড়ে ভূরিভোজ, দেখে নিন বিভিন্ন রাজ্যের স্পেশ্যাল ডিশ

শেষ আপডেট: 14 January 2021 08:50

দ্য ওয়াল ব্যুরো: নিউ নর্মালে সারা দেশে পালিত হচ্ছে মকরসংক্রান্তির উৎসব। এক এক জায়গাতে এক একরকম নাম হলেও, গোটা দেশের মানুষ আজ মেতে উঠেছেন উৎসবের মেজাজে। কোথাও বা লোহরি কোথাও পৌষপার্বণ কিংবা বিহু, কিন্তু নাম যাই হোক না কেন উদ্দেশ্য একটাই আনন্দ করা। বারো মাসের তেরো পার্বণের অন্যতম পার্বণ হল এটা। বছরে মোট ১২টি সংক্রান্তির মধ্যে মেষ, কর্কট, তুলা ও মকর সংক্রান্তি সর্বাধিক গুরুত্বপূর্ণ। পৌষ মাসে সূর্যের মকর রাশিতে প্রবেশই মকর সংক্রান্তি রূপে পালিত হয়। সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে সমস্ত মাঙ্গলিক কাজ, যেমন- বিবাহ, গৃহপ্রবেশ ইত্যাদি শুরু হয়ে যায়। এ সময় সূর্যের দক্ষিণায়ন সমাপ্ত হয় ও উত্তরায়ণের সূচনা হয়। পৌষের হাড় কাঁপানো ঠান্ডাতেও মেতে ওঠেন আপামর ভারতবাসী আনন্দে। পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়। এই দিন নতুন ফসল যেমন— নতুন চাল, খেজুরের গুড়,দুধ এই সকল সামগ্রী দিয়ে ভগবানের উদ্দেশে নিবেদন করে এই উৎসব শুরু করা হয়। বাড়ির মহিলারা এই দিনে পিঠে তৈরি করেন। মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসবের নাম যাই হোক না-কেন, পিঠে-পুলি বা রকমারি খাবার ছাড়া, তাঁর স্বাদ ফিকে পড়তে বাধ্য। তাই তো পৌষ পার্বণের প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই পিঠে-পুলি তৈরির তোড়জোড় শুরু হয়ে যায়। ভোররাত থেকে পূণ্য স্নানের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কোথাও লোহরি তো কোথাও পোঙ্গলের উৎসব চলছে সংক্রান্তি উপলক্ষ্যে। পুরান পোলি মকর সংক্রান্তির দিন মহারাষ্ট্রর ঘরে ঘরে তৈরি হয় পুরন পোলি। ডাল আর গুড় দিয়ে তৈরি রুটির মতো দেখতে এই মিষ্টি মারাঠাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। ঘিয়ে ভাজা এই মিষ্টি নিয়ে মাহারাষ্ট্রে পালিত হয় মকর সংক্রান্তির উৎসব। এছাড়া তিল চিক্কি, গজক, রেওয়ারি এ সময় তৈরি করা হয়। ঘিয়ে ভাজা এই মিষ্টি দিয়ে মাহারাষ্ট্রে পালিত হয় মকর সংক্রান্তির উৎসব। তিলের নাড়ু বিহার-সহ গোবলয়ের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে মকর সংক্রান্তিতে আসে তিলের নাড়ু। গুড় দিয়ে , তিল দিয়ে তৈরি হওয়া এই নাড়ু মকর সংক্রান্তির উৎসবকে আরও বেশি আনন্দময় করে দেয়। এদিন দই চুড়োও বানানো বিহারে। পিঠে পুলি মকর সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে আলপনা, পৌষবুড়ি আর পিঠে-পুলি হবেই। সেই পিঠে পুলির আস্বাদনেই মকর সংক্রান্তিতে মেতে ওঠে আপামর জনগন। এমনিতেই মিষ্টিপ্রিয় বাঙালির কাছে পৌষমাসের গুড় আর তা দিয়ে নানান রকমের সুস্বাদু পিঠে বড় পাওনা। এখন অনেকেই সময়ের অভাবে বাইরে থেকে পিঠে কিনে আনতেই স্বচ্ছন্দ বোধ করেন। পিঠে-পুলি মানেই আদরের, স্নেহের আর ভালবাসার স্পর্শ। খাওয়ার সঙ্গে এই মধুর পরশটুকু জুড়ে থাকে বলেই যেন তা হয়ে ওঠে তুলনাহীন। কত ধরনের উপকরন দিয়ে তখন তৈরি হত নানা রকমের পিঠে। পুলিপিঠের মধ্যে থাকত মুগেরপুলি, ভাজাপুলি, দুধপুলি, চন্দ্রপুলি আর সেদ্ধপুলি। অন্য ধরনের পিঠে বলতে, পাটিসাপটা, গোকুলপিঠে, পোস্তর পিঠে, নারকেল পিঠে, চুসি পিঠে আরও কত রকমারি পিঠের সম্ভার রয়েছে বাংলায়। আপ্পালু দক্ষিণ ভারতে এমন দিনে তৈরি হয় আপ্পালু। অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানায় এই মিষ্টি অত্যন্ত জনপ্রিয়। দক্ষিণ ভারতে আজকের দিনে তৈরি হয় আপ্পালু। অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানায় এই মিষ্টি অত্যন্ত জনপ্রিয়। খানিকটা মালপোয়ার মতো খেতে। মালপোয়ার মতো খেতে এই মিষ্টি মকর সংক্রান্তির দিনে পাতে পেলে আর কী চাই! গকর ও সুতারফেনি রাজস্থানের একটি অত্যন্ত বিখ্যাত রেসিপি এটা। দুধ, ময়দা আর ঘি দিয়ে তৈরি এই খাবার জিভে আনে জল। মকরসংক্রান্তির একটি অন্যতম বিখ্যাত রেসিপি হল এটি।

```