
শেষ আপডেট: 18 December 2020 15:05
বাজেটের মধ্যে থাকার ব্যবস্থা:
ইলিয়ট বিচের কাছে রয়েছে হোটেল মারোমা স্যুটস, আপনার সাধ্যের মধ্যেই এখানে থাকার ব্যবস্থা রয়েছে। কম খরচে ভাল জায়গাতে থাকতে চাইলে এখানে বুকিং করতে পারেন।
জয়পুর, রাজস্থান
গোলাপি শহর জয়পুরের ইতিহাস কম বেশি সকলেরই জানা। ঐতিহ্যনগরী রাজস্থানের জয়পুরের পরতে পরতে লেগে রয়েছে ইতিহাসের ছোঁয়া। সাধ্যের মধ্যেই স্বপ্নপূরণ করতে পারবেন! এখানকার দুর্গ, পাহাড়, মন্দির, শিল্প সংস্কৃতি আপনাকে অবাক করবেই। একবার এলে, বার বার ফিরে আসতে ইচ্ছে করবে এই 'রয়্যাল সিটি'তে। এছাড়াও রয়েছে এখানকার অল্পখরচে সুস্বাদু ও মুখরোচক খাবার, যার স্বাদ আপনি চাইলে ভুলতে পারবেন না।
সাধ্যের মধ্যে থাকার ব্যবস্থা:
নিজের বাজেটের মধ্যেই পেয়ে যাবেন আরামদায়ক হোটেল, আর চুটিয়ে মজা করতে পারবেন ছুটির দিনগুলো। শুধু আগে থেকে বুকিং করে আসতে হবে জয়পুরের হেরিটেজ হোটেল ডেরা রাওয়াতসারে।
দীঘা, পশ্চিমবঙ্গ
কলকাতার থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ পেরোলেই দীঘার সমুদ্র সৈকত। সপ্তাহের শেষে উকেন্ড ট্যুরের জন্য দীঘা সবচেয়ে ভাল অপশন। মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে দীঘার বেড়ানোর বাজেট। তাই সমুদ্র সৈকতে বালির ওপর দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাইলে আজই কেটে ফেলুন দীঘার টিকিট। এর সঙ্গে আরও রয়েছে বিভিন্ন রকমের মাছ ও বাঙালি খাবারের সম্ভার, তাহলে দেরি না করে ঘুরে যান বাংলার সমুদ্র শহর থেকে।
বাজেটের মধ্যে থাকার ব্যবস্থা:
সমুদ্র সৈকতের একবারে কিনারে রয়েছে লে রোই দিঘা হোটেল। হোটেলের পরিবেশ, আতিথেয়তা ও সুব্যবস্থা আপনাকে মুগ্ধ করবেই! তাই কম খরচে দীঘা বেড়াতে চাইলে চটপট বুকিং করুন, আর এখানে কাটিয়ে যান উইকেন্ডের ছুটির দিন।
পন্ডিচেরি
আপনার সাধ্যের মধ্যেই আরও একটা ঘুরতে যাওয়ার ঠিকানা হল পন্ডিচেরি, চাইলে ঘুরে আসতে পারেন এই রঙিন শহর থেকে। এখানে যানবাহন থেকে খাওয়াদাওয়া সবকিছুর খরচাই রয়েছে আপনার নাগালের মধ্যে। দুচাকাতে চেপে ঘুরে ফেলতে পারেন পুরো শহর- মন্দির, গির্জা, রঙিনবাড়ি, ফ্রেঞ্চ টাউন সবকিছুই! আবার যদি চান পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন পন্ডিচেরিকে। এখানে পর্যটকদের অরভিলা আশ্রমেও থাকার ব্যবস্থা রয়েছে, হোটেলে না থাকতে চাইলে কম খরচে এখানে কাটাতে পারেন আপনার ছুটির দিনগুলো।
বাজেটের মধ্যে থাকার ব্যবস্থা:
গান্ধি বিচ, গণেশ মন্দির, আর অরবিন্দ আশ্রমের কাছেই রয়েছে মেল ভিলা হোমস্টে। চাইলে খুবই কম খরচে এখানেও থাকতে পারেন, একেবারে বাড়ির মতো সুযোগসুবিধা ও নিরাপত্তা যে পাবেন সে কথা হলফ করে বলা যায়।