Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

অতিরিক্ত ভিটামিন সি খেলে হতে পারে ক্ষতি! জেনে নিন বিশেষজ্ঞদের মত

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে যে শব্দগুচ্ছ লোকের মুখে মুখে ঘুরেছে, সেটা হল 'ইমিউনিটি বুস্ট করতে হবে'। একটা ভাইরাস এক ধাক্কায় বদলে দিয়েছে রোজকার জীবনধারা। আগের চেয়ে মানুষ এখন ভীষণ স্বাস্থ্য সচেতন। সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে খাবারদাবারের প্র

অতিরিক্ত ভিটামিন সি খেলে হতে পারে ক্ষতি! জেনে নিন বিশেষজ্ঞদের মত

শেষ আপডেট: 10 January 2021 07:39

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে যে শব্দগুচ্ছ লোকের মুখে মুখে ঘুরেছে, সেটা হল 'ইমিউনিটি বুস্ট করতে হবে'। একটা ভাইরাস এক ধাক্কায় বদলে দিয়েছে রোজকার জীবনধারা। আগের চেয়ে মানুষ এখন ভীষণ স্বাস্থ্য সচেতন। সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে খাবারদাবারের প্রতিও বিশেষ নজর দিচ্ছেন প্রত্যেকে। ভ্যাকসিন চলে আসলেও, ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং ট্যাবলেট খাওয়া এখনও ছাড়েননি কেউ। কিন্তু জানেন কি অতিরিক্ত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে শরীরের হতে পারে হাজারটা সমস্যা!অতিরিক্ত যেকোনও কিছুই শরীরের জন্য ক্ষতিকারক, খাবার খাওয়ার সময় একথা ভুলতে বসেন অনেকে। ভুলে যাওয়াটাও স্বাভাবিক। কারণ করোনা আবহে সুস্থ থাকার জন্য, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেভাবে ভিটামিন সি খাওয়ার প্রতি জোর দিচ্ছিলেন ডাক্তাররা, তাতে এর ক্ষতিকারক দিক অনেকেই ভুলতে বসেছিলেন। এই ভিটামিন সি-ই যে পরোক্ষভাবে শরীরের ক্ষতি করে চলেছে, সেকথা অনেকেই জানেন না। •জানেন কি প্রতিদিন কতটা পরিমাণ ভিটামিন সি প্রয়োজন শরীরের জন্য? ডাক্তারদের পরামর্শ অনুসারে প্রতিদিন অন্তত ৬৫ থেকে ৯০ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত। কিন্তু কখনও কখনও সেটা বেড়ে ২০০০ মিলিগ্রামও হতে পারে। •কীভাবে বুঝবেন সঠিক পরিমাণ! বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটা গোটা কমলালেবুতে ৫১ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। দিনে দু'টো কমলালেবু খেলে সেটাই শরীরের জন্য অত্যাধিক। •কী হতে পারে অতিরিক্ত ভিটামিন সি খেলে! ২০০০ মিলিগ্রাম ভিটামিন সি খেলে শরীরে নানা অসঙ্গতি দেখা দিতে পারে। যেমন- ১. ডায়রিয়া। ২.অত্যাধিক পেটে ব্যথা। ৩. মাথা যন্ত্রণা। ৪. বমি বমি ভাব বাড়তে পারে। ৫. বুকে জ্বালা অনুভব করতে পারেন। ৬. ইনসোমনিয়া। ৭. ঠিকমতো ঘুম না হওয়া। • সতর্কতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি প্রয়োজন। তেমনই সু্স্থ থাকার জন্য অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়ারও জরুরি। সাপ্লিমেন্টস যেকোনও ভিটামিনের অভাব পূরণ করে। সেকারণে শরীরে কোন ভিটামিনের প্রয়োজন, সেই অনুসারে সাপ্লিমেন্টস খাওয়া উচিত, অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে।

```