Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরমে স্কিনে কালো ছোপ, ট্য়ান? চিন্তা নেই, নিয়মিত লাগান সানস্ক্রিন, জেনে নিন সঠিক পদ্ধতি

[caption id="attachment_84757" align="alignleft" width="273"] সমুজ্জ্বলা দেব (ডারমাটোলজিস্ট)[/caption] দিন দিন বেড়েই চলেছে গরমের দাপটে। রোদের তেজে বাড়ি থেকে বেরনোই দায়। রীতিমতো লু বইছে প্রায় রোজই। সেই সঙ্গে বাতাসে হাজির চরম আর্দ্রতা। চোখে

গরমে স্কিনে কালো ছোপ, ট্য়ান? চিন্তা নেই, নিয়মিত লাগান সানস্ক্রিন, জেনে নিন সঠিক পদ্ধতি

শেষ আপডেট: 8 May 2019 09:31

[caption id="attachment_84757" align="alignleft" width="273"] সমুজ্জ্বলা দেব (ডারমাটোলজিস্ট)[/caption] দিন দিন বেড়েই চলেছে গরমের দাপটে। রোদের তেজে বাড়ি থেকে বেরনোই দায়। রীতিমতো লু বইছে প্রায় রোজই। সেই সঙ্গে বাতাসে হাজির চরম আর্দ্রতা। চোখে সানগ্লাস, মুখের বাকি অংশ নরম সুতির কাপড়ে মুড়িয়েও রোদের হলকা থেকে মিলছে না রেহাই। উল্টে সঙ্গী হচ্ছে ট্যান। ট্যান এড়াতে তীব্র গরমেও হাতে গ্লাভস এবং পায়ে মোজা এখন মহিলাদের ফ্যাশন ট্রেন্ড। তবে এই সবকিছুর বাইরেও ট্যান এড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে সানস্ক্রিন লোশন। তাই বাইরে বেরনোর আগে সানস্ক্রিন লোশন লাগাতে কিছুতেই ভুলবেন না। এমনকী গ্যাসের তাপে-আঁচে রান্না করার আগেও সানস্ক্রিন মেখে নিন। তবে শুধু যে ট্যান এড়াতেই এই সানস্ক্রিন উপকারী তা কিন্তু নয়। রিঙ্কেলস এড়াতেও সানস্ক্রিন অনবদ্য। কিন্তু বেশিরভাগ সময়েই আমরা স্কিনে সানস্ক্রিন লোশন লাগাই ভুল পদ্ধতিতে। তার ফলে হয়তো অজান্তেই ক্ষতি হতে পারে ত্বকের। তাই ঠিক কোন পদ্ধতিতে সানস্ক্রিন লাগানো উচিত এ বার সেটাই জানালেন দুর্গাপুরের দ্য মিশন হসপিটালের ডারমাটোলজিস্ট সমুজ্জ্বলা দেব (এমডি)। ১। সবচেয়ে প্রথমে মাথায় রাখবেন যে শুধু বাড়ির বাইরে বেরলেই নয়, বাড়িতে থাকলেও সানস্ক্রিন লাগানো উচিত। কারণ শুধু সূর্যের তাপেই যে ট্যান পড়ে তা নয়। আলট্রাভায়োলেট রে ঘরের টিউব লাইট, মোবাইল ফোন কিংবা টিভি থেকেও আপনার ত্বকে প্রবেশ করতে পারে। তাই বাড়িতে থাকলেও গরমে নিয়মিত আপনার স্কিনে অ্যাপ্লাই করুন সানস্ক্রিন লোশন। এমনকী রান্নাঘরে যাওয়ার আগেও সানস্ক্রিন লাগান। ২। নিজের স্কিন টোন বুঝে তারপরেই সঠিক সানস্ক্রিন বেছে নিন। যদি আপনার স্কিন খুব ওয়েলি হয় এবং আপনি ক্রমাগত ক্রিম বেসড সানস্ক্রিন ব্যবহার করতে থাকেন, তাহলে হিতে বিপরীত হবে। ত্বক আরও ওয়েলি হয়ে যাবে। সঙ্গে ব্রন-র সমস্যাও দেখা দিতে পারে। তাই সঠিক সানস্ক্রিন বেছে নেওয়াটা খুব দরকার। ৩। বাইরে বেরনোর অন্তত ২০ মিনিট আগে স্কিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করুন। যদি খুব ঘাম হয় কিংবা প্রচণ্ড রোদের মধ্যে আপনাকে অনেকক্ষণ থাকতে হয়, তাহলে অবশ্যই ৩-৪ ঘণ্টা পর পর সানস্ক্রিন লাগাবেন। তবে অবশ্যই তার আগে ভালো করে পরিষ্কার জলে মুখ ধুয়ে নেবেন। ৪। সানস্ক্রিন লাগানোর আগে মুখ অবশ্যই হাল্কা কোনও ময়শ্চারাইজার লাগিয়ে নিন। আর মেকআপের অভ্যাস থাকলে সানস্ক্রিন লাগানোর পর স্কিনে মেকআপ লাগাবেন। আমাদের এখানে যা গরম তাতে সাধারণত এসপিএফ-৩০, এই ধরণের সানস্ক্রিন লোশনই স্কিনের জন্য উপযুক্ত। আর যদি সেটা মেডিকেটেড তাহলে সবচেয়ে ভালো। ৫। শুধু মুখেই সানস্ক্রিন লাগাবেন এমনটা কিন্তু একেবারেই নয়। কারণ ট্যান আপনার গলা, ঘাড়, হাতের খোলা অংশ, সব জায়গাতেই পড়তে পারে। তাই বাইরে বেরোলে শরীরের যে যে অংশে রোদ লাগতে পারে সেইসব অংশেই সানস্ক্রিন লাগানো প্রয়োজন। ৬। তবে শুধু সানস্ক্রিন লাগালেই যে ট্যান এড়ানো যাবে তা কিন্তু নয়। বাইরে বেরনোর সময় অবশ্যই সঙ্গে রাখুন ছাতা কিংবা টুপি। সুতির নরম স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখতে পারলে খুবই ভালো হয়। সঙ্গে হাত এবং পায়ের খোলা অংশেও গ্লাভস এবং মোজা পড়ুন। তাতে অন্তত ট্যানের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। ৭। গরমকালে বেশি পরিমাণে কমলা কিংবা লাল রংয়ের ফল এবং সবজি খান। যেমন-গাজর, কুমড়ো, তরমুজ---এ জাতীয় ফল বা সবজি। কারণ এগুলো সবই বিটা ক্যারোটিন (beta carotene) সমৃদ্ধ। আর এই বিটা ক্যারোটিন হলো ন্যাচরাল সানস্ক্রিন। সাক্ষাৎকারটি নিয়েছেন সোহিনী চক্রবর্তী 

```