Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্বকের যত্ন নিন, ঝকঝকে থাকতে রোজ খান গ্রিন টি

[caption id="attachment_84757" align="alignleft" width="273"] সমুজ্জ্বলা দেব (ডারমাটোলজিস্ট)[/caption] ত্বকের জেল্লা বাড়াতে চান? সবাই বেশ আপনাকে তাকিয়ে দেখবে, প্রশংসা করবে আপনার স্কিন টোনের, সব অনুষ্ঠানে আপনিই হয়ে উঠবেন মধ্যমণি-----তাহল

ত্বকের যত্ন নিন, ঝকঝকে থাকতে রোজ খান গ্রিন টি

শেষ আপডেট: 3 April 2019 05:04

[caption id="attachment_84757" align="alignleft" width="273"] সমুজ্জ্বলা দেব (ডারমাটোলজিস্ট)[/caption] ত্বকের জেল্লা বাড়াতে চান? সবাই বেশ আপনাকে তাকিয়ে দেখবে, প্রশংসা করবে আপনার স্কিন টোনের, সব অনুষ্ঠানে আপনিই হয়ে উঠবেন মধ্যমণি-----তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন গ্রিন টি। খেতে তেমন সুস্বাদু না হলেও এই গ্রিন টি'র গুণাগুণ কিন্তু অনেক। তবে হ্যাঁ, তাই বলে সকাল-বিকেল গ্রিন টি'র উপর বেঁচে থাকবেন, তেমনটা যেন করবেন না। তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।
গ্রিন টি আমাদের শরীরের ঠিক কী কী উপকারে লাগে, বিশেষ করে আমাদের স্কিন ভালো রাখতে গ্রিন টি'র মধ্যে কী কী গুণ রয়েছে তার হদিশ দিলেন দুর্গাপুরের দ্য মিশন হসপিটালের ডারমাটোলজিস্ট (এমডি) সমুজ্জ্বলা দেব।
ত্বক উজ্জ্বল রাখার জন্য গ্রিন টি কী ভাবে সাহায্য করে---------
১.গ্রিন টি-এর মধ্যে থাকে পলিফেনল নামের এক উপাদান। ত্বকের মধ্যে বিশেষ করে মুখ এবং গলার চামড়া বয়সের ভারে কুঁচকে যায়। দেখা দেয় রিঙ্কল। গ্রিন টি'র মধ্যে থাকা পলিফেনল চামড়ায় এই রিঙ্কল আসতে দেয় না।
২. গ্রিন টি'র মধ্যে থাকা অন্যান্য উপাদান মানবশরীরের মেটাবলিজমকে ঠিক রাখতে সাহায্য করে। ফলে সহজেই আপনি মেদ ঝরিয়ে ফেলতে পারেন। এবং আপনার ত্বকের মধ্যে রক্ত চলাচল একদম স্বাভাবিক থাকে। যার জন্য গ্লো করবে আপনার স্কিন।
৩. গ্রিন টি-তে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট। আর এই অ্যান্টি অক্সিডেন্ট বাইরের দূষণ, সূর্যের ক্ষতিকর ইউভি রে, ধোঁয়া, ধুলো-------এই সবকিছু থেকেই আপনার স্কিনকে রক্ষা করবে।
৪. গরমকালে ব্রোনো হওয়ার সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। বিশেষ করে যাদের অয়েলি স্কিন, ব্রোনো হওয়ার প্রবণতা তাদের মধ্যে বেশি। গ্রিন টি এই ব্রোনো কমাতেও সাহায্য করে।
৫. অনেক সময়েই আমাদের চামড়া এবং চুল খুব রুক্ষ হয়ে যায়। যার ফলে এক ধরনের চুলকানি হতে পারে। তবে গ্রিন টি খেলে আপনার ত্বক এবং চামড়া কখনওই রুক্ষ হবে না। বরং থাকবে একদম ফ্রেশ।
৬. গ্রিন টি-যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসারের প্রবণতা কমাতেও সহায়ক।
৭. বিশ্বের অনেক গবেষণাতেই দেখা গিয়েছে রোজ গ্রিন টি খেলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়।
রোজের ডায়েটে কী ভাবে রাখবেন গ্রিন টি?
১. ঠান্ডা কিংবা গরম যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন গ্রিন টি। তবে মাথায় রাখবে চা যেন ভালো জাতের হয়। চিনির বদলে মধু কিংবা লেবুর রস দিয়ে খেতে পারেন। আর চা-মধু এই সব উপাদানই অরগ্যানিক হলে ভালো হয়।
২. গ্রিন টি খাওয়ার পর চা পাতা বা টি ব্যাগ ফেলে দেবেন না। একটা পাত্রে ওটা ফ্রিজের মধ্যে রেখে দিন। প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে ওই ঠান্ডা চা পাতা চোখের উপর লাগান। আরাম পাবেনই।
৩. গরম জলে খানিকক্ষণ ফুটিয়ে নিন গ্রিন টি। তারপর ঠান্ডা করে সেই ফোটানো জল ভোরে রাখুন একটা স্প্রে বোতলে। বাইরে থেকে এসে মুখ পরিষ্কার করার জন্য এই গ্রিন টি ফোটানো জল ব্যবহার করুন। ত্বক সতেজ থাকতে বাধ্য।
৪. ঘরোয়া পদ্ধতিতে বানানো ফেসপ্যাকেও মিশিয়ে নিতে পারেন গ্রিন টি। সরাসরি আপনার ত্বকে পৌঁছে যাবে অ্যান্টি অক্সিডেন্ট।

```