Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দুপুরে ঘুমের অভ্যাস! অজান্তেই ডেকে আনছেন হাজার বিপদ

দ্য ওয়াল ব্যুরো: দুপুরে খাওয়ার পর একটু ভাত ঘুম বাঙালিদের খুব প্রিয়। শীত হোক বা গ্রীষ্ম, দুপুরে একটু গড়িয়ে নেওয়ার লোভ সামলাতে পারেন ক’জন। কিন্তু জানেন কি, এই দুপুরের ঘুমই আপনার জীবনে ডেকে নিয়ে আসছে একের পর এক রোগ। ক্ষতি হচ্ছে আপনার হজমশক্তির

দুপুরে ঘুমের অভ্যাস! অজান্তেই ডেকে আনছেন হাজার বিপদ

শেষ আপডেট: 17 March 2023 10:38

দ্য ওয়াল ব্যুরো: দুপুরে খাওয়ার পর একটু ভাত ঘুম বাঙালিদের খুব প্রিয়। শীত হোক বা গ্রীষ্ম, দুপুরে একটু গড়িয়ে নেওয়ার লোভ সামলাতে পারেন ক’জন। কিন্তু জানেন কি, এই দুপুরের ঘুমই আপনার জীবনে ডেকে নিয়ে আসছে একের পর এক রোগ। ক্ষতি হচ্ছে আপনার হজমশক্তির, এমনকি মস্তিষ্কের। প্রভাব পড়ছে আপনার হার্টেও। তাই সুস্থ জীবনযাপন করতে হলে অবিলম্বে বাদ দিতে হবে দুপুরে ঘুমনোর অভ্যাস। চিকিৎসকরা জানাচ্ছেন, একজন সুস্থ ব্যক্তির দিনে ৬-৮ ঘণ্টা খুম যথেষ্ট। কিন্তু সেটা মোটেও দিনের বেলা নয়, রাতে। কারণ রাতের বেলাতেই আমাদের দৈহিক পরিশ্রম কম হয়। তাই তখন শারীরবৃত্তীয় প্রক্রিয়া একটু শিথিল হয়। সেই সময় মস্তিষ্ক, হার্ট সবকিছুই কিছুটা বিশ্রাম পায়। পরের দিনের কাজের শক্তি সঞ্চয় করে আমাদের শরীর। তাই রাতের ওই সময়ে গভীর ঘুম শরীরের পক্ষে খুবই জরুরি। কিন্তু দিনের বেলা কিন্তু তা মোটেই নয়। দিনের বেলা দৈহিক পরিশ্রম বেশি হয়। তাই সেই সময় শারীরবৃত্তীয় প্রক্রিয়াও খুব দ্রুত হয়। এই সময় বিশ্রাম হিতে বিপরীত করে। চিকিৎসকেরা বলেন, সকাল বা দুপুরের সময়েই সবথেকে বেশি খাওয়া উচিত। তাই সেইসময় পরিপাকতন্ত্রকেও খুব কঠিন পরিশ্রম করতে হয়। কিন্তু এই পরিপাকতন্ত্র তখনই কঠিন পরিশ্রম করতে পারবে, যখন মানুষ জেগে থাকবেন। দুপুরবেলা পরিপাকতন্ত্রের কাজ বেড়ে যায় বলে পেটের মধ্যে অ্যাসিডের মাত্রও বেড়ে যায়। কিন্তু এই সময় যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে পাকস্থলি ঠিকমতো নড়াচড়া করতে পারে না। ফলে খাবার হজম হয় না। ফলে বুক জ্বালাপোড়া, গ্যাস, গলা জ্বালার মতো সমস্যা দেখা যায়। এই হজমের সমস্যা থেকেই প্রভাব পড়ে হার্টের উপর। এছাড়া দুপুরে ঘুমলে শরীরে মেদ জমে বেশি। শরীর মোটা হয়ে গেলেও তার প্রভাব হার্টের উপর পড়ে। মোটাদের মধ্যেই সাধারণত হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। দুপুরে ঘুমোলে মস্তিষ্কের কাজেও বাধার সৃষ্টি হয়। ফলে মস্তিষ্ক দুর্বল হয়ে পড়তে পারে। স্মৃতিশক্তি কমতে পারে। তাহলে কী উপায়? দুপুরে খাওয়ার পর কখনওই ঘুমোবেন না। ঘুম পেলে হাটাহাটি করুন। পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে গল্প করুন। ১৫-২০ মিনিট হাটলেই দেখবেন ঘুম কেটে গেছে। নইলে সেই সময় হালকা কাজ করতে পারেন। নিদেনপক্ষে কিছুক্ষণ বসে থাকবেন। কিন্তু ঘুম! নৈব নৈব চ।

```