Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্টির হইহুল্লোড়েও শরীর রাখুন ফিট, মেনে চলুন এই চারটি নিয়ম

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর আসতে আর মাত্র তিনদিন বাকি। সদ্যই পেরিয়েছে বড়দিন। সব মিলিয়ে শহর জুড়ে এখন উৎসবের আমেজ। সেই সঙ্গে জাঁকিয়ে শীতও পড়ছে কলকাতায়। অতএব বছর শেষের পার্টি করার একদম আদর্শ পরিবেশ। তবে পার্টি মানেই তো মশলাদার খাবার। সঙ্গে মদ্য

পার্টির হইহুল্লোড়েও শরীর রাখুন ফিট, মেনে চলুন এই চারটি নিয়ম

শেষ আপডেট: 29 December 2019 04:32

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর আসতে আর মাত্র তিনদিন বাকি। সদ্যই পেরিয়েছে বড়দিন। সব মিলিয়ে শহর জুড়ে এখন উৎসবের আমেজ। সেই সঙ্গে জাঁকিয়ে শীতও পড়ছে কলকাতায়। অতএব বছর শেষের পার্টি করার একদম আদর্শ পরিবেশ। তবে পার্টি মানেই তো মশলাদার খাবার। সঙ্গে মদ্যপান। নিদেনপক্ষে ভালমন্দ খাওয়াদাওয়া তো বটেই। আর এইসবের দৌলতে বারোটা বাজে ডায়েটের। সাংঘাতিক স্ট্রিক্ট ডায়েট ফলো করলেও বছর শেষের এই পার্টি ভাইবস আর পেটপুজো মিস করতে মন চায় না। কিন্তু তা বলে তো শরীরকে অবহেলা করা যায় না। কারণ পেটের সমস্যা হোক বা অন্য কিছু, একবার রোগ বাসা বাঁধলে সহজে নিস্তার নেই। শরীর একেবারে বেহাল হয়ে যেতে বেশিক্ষণ লাগে না। তাই বছর শেষের হইহুল্লোড়ের মাঝেও খেয়াল রাখতে হবে শরীরের। অনিয়ম হলেও তা যেন লাগামছাড়া না হয় সেদিকে অবশ্যই নজর দিতে হবে। কারণ কথায় আছে, 'স্বাস্থ্যই সম্পদ'। অতএব ফিট অ্যান্ড হেলদি তো থাকতেই হবে। কী কী করা উচিত- ১। প্রচুর পরিমাণ জল খান- এমনিতেই শীতকালে জল কম খাওয়া হয়। তার মধ্যে পার্টিতে গিয়ে মশলাদার খাবার সঙ্গে অ্যালকোহল। এইসবের মধ্যে শরীরে জলের ঘাটতি হলে মারাত্মক ভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। অতএব সবকিছুর সঙ্গে পরিমাণ মতো জল খাওয়া অবশ্যই প্রয়োজন। ২। নতুন বছরে স্বাগত জানানোর আনন্দে ফিটনেস ট্রেনিং বাদ দিলে চলবে না। চলতি মরশুমে বেশ শীত পড়েছে। কিন্তু সেই বাহানায় জিম বাদ দেওয়া যাবে না। যাঁরা বাড়িতেই যোগাসন বা অন্যান্য ফিটনেস ট্রিকস অভ্যাস করেন তাঁরাও সেটা জারি রাখুন। কারণ জানবেন খাওয়াদাওয়ার সামান্য অনিয়ম হলেও রোজের নিয়মিত একসারসাইজ শরীর ফিট রাখতে ভীষণ ভাবে সাহায্য করে। ৩। কী খাবেন আর কী খাবেন না সেটা নিজেই ঠিক করুন। বন্ধুদের পাল্লায় পড়ে হাবিজাবি খেয়ে নেবেন না। কারণ আপনার পেটে কী সইবে তা আপনার থেকে ভালো কেউ বুঝবে না। মদ্যপানের অভ্যাস না থাকলে অ্যালকোহল এড়িয়ে চলুন। কখনই লাগামছাড়া হয়ে মদ্যপান করা শরীরের পক্ষে ভাল নয়। অতএব পার্টিতে গেলেও পরিমিত মদ্যপান করলেই শরীরের মঙ্গল। আর অ্যালকোহলের সঙ্গে হাই প্রোটিনজাতীয় খাবার এবং খুব মশলাদার খাবার না খাওয়াই ভাল। এবং অবশ্যই মাথায় রাখবেন খালি পেটে কখনই অ্যালকোহল নেবেন না। ৪। হাজার অনিয়মের মাঝে পর্যাপ্ত ঘুম শরীরের সব ক্লান্তি দূর করে দেয়। তাই যাই করুন না কেন রাতেরবেলা পর্যাপ্ত ঘুম অবশ্যই প্রয়োজন। নইলে পার্টির ধকল সইতে না পেরে ঝিমিয়ে পড়ার সম্ভাবনা থেকেই যাবে।

```