Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্বকের জেল্লা বজায় রাখতে মেনে চলুন এই ১০টি টিপস

[caption id="attachment_84757" align="alignleft" width="273"] সমুজ্জ্বলা দেব (ডারমাটোলজিস্ট)[/caption] মাথা নাড়িয়ে কেবল জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গান ‘ত্বকের যত্ন নিন’ শুনলেই হবে না। আক্ষরিক অর্থেই আপনাকে যত্ন নিতে হবে ত্বকের। নই

ত্বকের জেল্লা বজায় রাখতে মেনে চলুন এই ১০টি টিপস

শেষ আপডেট: 22 May 2019 09:57

[caption id="attachment_84757" align="alignleft" width="273"] সমুজ্জ্বলা দেব (ডারমাটোলজিস্ট)[/caption] মাথা নাড়িয়ে কেবল জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গান ‘ত্বকের যত্ন নিন’ শুনলেই হবে না। আক্ষরিক অর্থেই আপনাকে যত্ন নিতে হবে ত্বকের। নইলে অকালেই মুখের চামড়ায় বয়সের ছাপ পড়ে যাবে। ব্রণ-র সঙ্গে দেখা দেবে রিঙ্কলসের সমস্যা। ত্বক খসখসে হয়ে যাওয়ার প্রবণতাও দেখা দেবে। তাই জেল্লাহীন ত্বকের বদলে কী ভাবে আপনার ত্বকের জৌলুস বজায় রাখবেন তারই টিপস দিলেন দুর্গাপুরের দ্য মিশন হসপিটালের ডারমাটোলজিস্ট সমুজ্জ্বলা দেব (এমডি)। ঝকঝকে স্কিন বজায় রাখার ১০ উপায়:- ১. বাইরে থেকে বাড়ি ফিরে অবশ্যই ভালো করে নিজের মুখ পরিষ্কার করুন। সারাদিনের ধুলোবালি, ঘাম, মুখের মধ্যে মেকআপের সঙ্গে জমে আপনার ত্বক হয়ে থাকে চিটচিটে। আর এমনিতেই রাস্তাঘাটে যা দূষণ তাতে মুখের চামড়ায় ধুলোবালি জমে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তাই পরদিন বাড়ি ফিরে আগে নিজের মুখটা ভালো ভাবে পরিষ্কার করে নিন। স্নান করলেও আলাদা করে যত্ন নিন মুখের চামড়ার। ২. চড়া রোদে বেরোনোর আগে প্রতিদিন অবশ্যই মনে করে সানস্ক্রিন লাগান। এটা কিছুতেই ভুলবেন না। বা অবহেলা করবেন না। কারণ এই গরমে সানস্ক্রিন না মাখলে ট্যানের হাত থেকে ত্বককে বাঁচানো মুশকিল। অকালে স্কিনের মধ্যে ডার্ক প্যাচ এসে যেতে পারে। তবে কেবল রোদযুক্ত দিনে নয়, মেঘলা দিনেও সানস্ক্রিন মাখুন। রোদ নেই বলেই যে চামড়ার ক্ষতি হবে না তেমনটা নয়। বাড়িতে থাকলেও সানস্ক্রিন লাগান। বিশেষ করে রান্নাঘরে ঢোকার আগে। ৩. সারা বছর একই ফেসওয়াশ ব্যবহার করবেন না। মাঝে মাঝে ব্র্যান্ড পাল্টে ফেলুন। কারণ সবসময় আপনার স্কিন কোয়ালিটি একই নাও থাকতে পারে। অল্প বয়সেই অয়েলি স্কিন পরবর্তী সময়ে ড্রাই স্কিনও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্কিন অনুযায়ী ফেসওয়াশের বদল হওয়াটা দরকার। ৪. চুল এবং ত্বক ভালো রাখতে গেলে শরীরে সঠিক পরিমাণ জলের প্রয়োজন। পর্যাপ্ত জল খেলে তবেই ঝকঝকে থাকবে আপনার ত্বক এবং চুল। তাই প্রতিদিন নিয়ম করে পরিমাণ মতো জল খান। ৫. খাবারে অতিরিক্ত নুন কিন্তু একেবারেই বারণ। কারণ এই বেশি পরিমাণ নুন কেবল অপনার ব্লাড প্রেশারের সমস্যা করে তা নয়, ক্ষতি করে আপনার চুল এবং ত্বকেরও। তাই খাবার পাতে এক্সট্রা নুন একেবারেই মানা। ৬. ডেট এক্সপায়ার হয়ে যাওয়া মেকআপ কখনই ব্যবহার করবেন না। কারণ এ জাতীয় মেকআপের মধ্যে ব্যাকটেরিয়া খুব সহজেই বৃদ্ধি পায়। তাই মেকআপ করার অভ্যাস থাকলে ভালো ব্র্যান্ডের মেকআপ কিট ব্যবহার করুন। অবশ্যই ডেট দেখে নেবেন। ৭. মাথার বালিশের কভার সপ্তাহে অন্তত দু'বার বদলে ফেলুন। কারণ মাথার ঘাম এবং ধুলো জমে বালিশের কভার নোংরা হয়ে যায়। যেটা ত্বক এবং চুলের জন্য খুব ক্ষতিকর। তাই পরিষ্কার বালিশের কভার ব্যবহার করুন। ৮. যে পার্লারে আপনি যান অবশ্যই খেয়াল রাখুন যে সেখানে যেন সবকিছু হাইজিনিক ভাবে করা হয়। নয়তো স্কিনের নানান সময় দেখা দিতে পারে। হতে পারে জটিল কোনও ইনফেকশন। ৯. যদি স্কিনে ব্রণ-র সমস্যা থাকে তাহলে স্ক্রাবিং করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ ব্রণ-র সমস্যা থাকা মানেই আপনার স্কিন সেনসিটিভ। আর তাই ব্রন-র মধ্যে স্ক্রাবিং করলে সমস্যা কমার বদলে বেড়ে যেতে পারে। ১০. অযথাই মুখে অতিরিক্ত চড়া মেকআপ করবেন না। স্কিন টোন বুঝে প্রোডাক্ট লাগাবেন। নয়তো যে কোনও রকমের স্কিনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। আর মুখে যাই লাগান না কেন রাতে শোয়ার আগে অবশ্যই ভালো করে মুখ পরিষ্কার করতে ভুলবেন না। সাক্ষাৎকারটি নিয়েছেন সোহিনী চক্রবর্তী

```