Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রচণ্ড গরমে দেখা দিচ্ছে ব্রন! কুছ পরোয়া নেহি, জেনে নিন কী ভাবে ত্বক পরিষ্কার রাখবেন

[caption id="attachment_84757" align="alignleft" width="273"] সমুজ্জ্বলা দেব (ডারমাটোলজিস্ট)[/caption] গরমকাল মানেই হাজার সমস্যা দেখা দেয় আপনার ত্বকে। তার মধ্যে ত্বক যদি হয় অয়েলি তাহলে তো কথাই নেই। বেশিরভাগের ক্ষেত্রে ব্রন-র সমস্যা হবেই। ছ

প্রচণ্ড গরমে দেখা দিচ্ছে ব্রন! কুছ পরোয়া নেহি, জেনে নিন কী ভাবে ত্বক পরিষ্কার রাখবেন

শেষ আপডেট: 10 April 2019 05:25

[caption id="attachment_84757" align="alignleft" width="273"] সমুজ্জ্বলা দেব (ডারমাটোলজিস্ট)[/caption] গরমকাল মানেই হাজার সমস্যা দেখা দেয় আপনার ত্বকে। তার মধ্যে ত্বক যদি হয় অয়েলি তাহলে তো কথাই নেই। বেশিরভাগের ক্ষেত্রে ব্রন-র সমস্যা হবেই। ছেলে-মেয়ে সবার মধ্যেই দেখা যায় এই সমস্যা। তবে ব্রন-র সমস্যা এড়াতে এই গরমে কী কী করবেন সে ব্যাপারে টিপস দিলেন দুর্গাপুরের দ্য মিশন হসপিটালের ডারমাটোলজিস্ট (এমডি) সমুজ্জ্বলা দেব। যাঁদের ত্বকে বরাবর ব্রন-র সমস্যা রয়েছে তাঁরা কী ভাবে নিজের ত্বককে একদম ঝকঝকে এবং তরতাজা রাখবেন তার জন্য রইলো ১০টি টিপস-------- ১. আপনার ত্বক অনুযায়ী যে ফেসওয়াশ স্যুট করবে সেটাই ব্যবহার করুন। বাইরে থেকে এসে কিংবা অন্য সময়, সবসময় মুখ পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ২. তবে মুখ পরিষ্কার করতে গিয়ে ত্বকে খুব বেশি সাবান বা ফেসওয়াশ লাগাবেন না। তাতে আপনার ত্বক অত্যধিক শুকনো হয়ে যাবে। ৩. অয়েলি স্কিন মানেই কোনও ময়শ্চারাইজার লাগাতে হবে না, এই ধারণা একেবারেই ভুল। অয়েলি স্কিনের জন্য জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন। ৫. গরমে বাইরে রোদের তেজ মারাত্মক। এ দিকে আপনার অয়েলি স্কিন। কোনও সানস্ক্রিন লোশন আপনার ত্বকে স্যুট করে না। চিন্তার কোনও কারণ নেই। অনায়াসেই আপনি জেল বেসড সানস্ক্রিন লোশন ব্যবহার করতে পারেন। ৬. মুখ পরিষ্কারের জন্য বাড়িতেই বানিয়ে নিয়ে পারেন ফেসপ্যাক। ঘরোয়া পদ্ধতিতে বানানো এই ফেসপ্যাকেও জন্য ব্যবহার করুন মুলতানি মাটি। সঙ্গে মেশাতে পারেন শসা বা টম্যাটোর রস। আর দিন গোলাপ জল। এমনি সাধারণ জলও দিতে পারেন। তবে খেয়াল রাখবেন এই ফেসপ্যাকের মধ্যে যেন কোনও ভাবেই অয়েলি লিকুইড যেমন ইয়োগার্ট বা দুধ না মেশানো হয়। ৭. যাঁদের ব্রন-র সমস্যা রয়েছে তাঁরা ত্বকে মেকআপ লাগানোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কমপ্যাক্ট পাউডার না লাগানোই ভালো। ৮. যে ব্রাশ দিয়ে মেকআপ লাগান সেটা প্রতি সপ্তাহে অবশ্যই পরিষ্কার করা দরকার। ৯. খুশকির সমস্যাকে অবহেলা করবেন না। যদি আপনার কপালে ব্রন হওয়ার প্রবণতা থাকে তাহলে বুঝবেন খুশকির থেকেই এমনটা হচ্ছে। ১০. যেসব ছেলেদের ব্রন হওয়ার সমস্যা রয়েছে তাঁরা শেভিংয়ের সময় কোনও ফেসওয়াশ ব্যবহার করুন। অতিরিক্ত ফোমওয়ালা শেভিং ক্রিম ত্বকের ক্ষেত্রে ক্ষতিকর হয়। সাক্ষাৎকারটি নিয়েছেন সোহিনী চক্রবর্তী 

```