Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্ল্যাকহেডসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়

দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের কাছে ব্ল্যাকহেডস হল একেবারে চক্ষুশূল। শিশুদের মতো নিটোল সুন্দর ত্বকের আকাঙ্ক্ষায় কত কিছুই তো করেন। কিন্তু ব্ল্যাকহেডস দূর করতে পারেন কি! আয়নার সামনা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ চেপে চেপে ব্ল্যাক হেডস বের করতে গিয়ে মুখ

ব্ল্যাকহেডসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে জেনে নিন কিছু ঘরোয়া উপায়

শেষ আপডেট: 29 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের কাছে ব্ল্যাকহেডস হল একেবারে চক্ষুশূল। শিশুদের মতো নিটোল সুন্দর ত্বকের আকাঙ্ক্ষায় কত কিছুই তো করেন। কিন্তু ব্ল্যাকহেডস দূর করতে পারেন কি! আয়নার সামনা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ চেপে চেপে ব্ল্যাক হেডস বের করতে গিয়ে মুখ লাল হয়ে যায়। তারপরেও এর থেকে নিস্তার পাওয়া যায় না, তাই না!
ব্ল্যাকহেডস কী আসলে -
প্রত্যেকের ত্বকের উপরেই ছোট ছোট ছিদ্র থাকে। তাতে ধূলো, ময়লা জমে জমে কখনও ব্রণ হয়, কখনও বা ছোট ছোট বাম্পস। এগুলোই খোলা বাতাসের সংস্পর্শে এলে কালো বা সাদা রঙের হয়ে যায়। এগুলোই ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস। যা মুখে চেপে বসে থাকে। সহজে বের করা যায় না। বিশেষ করে নাকের উপরে, পাশে, থুতনিতে হয়।
মুক্তি পেতে সহজ কিছু ঘরোয়া উপায় জেনে নিন
বেকিং সোডা - ব্রণর পাশাপাশি ব্ল্যাকহেডসের সমস্যাও দূর করে বেকিং সোডা। নিয়মিত ব্যবহার করলে এধরনের সমস্যা আর দেখাই দেবে না। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে দু চা-চামচ জল মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। তারপর অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। গ্রিন টি - গ্রিন টি-র উপকারিতা তো বলে শেষ করা যায় না। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীর, ত্বক দুইয়ের জন্যেই উপকারী। এমনকি চেপে বসে থাকা এই ব্ল্যাকহেডসও দূর করবে। এক চা চামচ গ্রিন টির পাতা আর অল্প একটু জল মিশিয়ে নাকের পাশে, থুতনিতে ১৫ মিনিট লাগিয়ে রেখে দিন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশ - এটি সবচেয়ে সহজ পদ্ধতি। শুধু মাত্র ডিমের সাদা অংশ আর মধু মিশিয়েই প্যাকটি তৈরি করুন। লাগানোর জন্য পুরোপুরি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশ মুখের উপরের ছোট ছোট ছিদ্রগুলোর সাইজ কমাতে সাহায্য করে। এর ফলে ময়লা জমতে পারে না। অন্যদিকে মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে ত্বক ঝকঝকে, উজ্জ্বল করে তোলে। টমেটো - রাতে শোবার আগে টমেটোর রস সারামুখে লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে উঠে ঠান্ডা জলে মুখ ধুয়ে নেবেন। নিয়মিত ব্যবহার করলে হোয়াইট হেডসের সমস্যা থেকেও মুক্তি পাবেন। প্রাকৃতিক ভাবে এটি স্ক্রাবারের মতো কাজ করে। ফলে ত্বক এমনিতেই ঝকঝকে দেখাবে। দারচিনি পাউডার - এক চা চামচ দারচিনি পাউডারের সঙ্গে লেবুর রস, অল্প একটু হলুদ মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে নর্মাল জলে ধুয়ে ফেলুন। দারচিনি মুখের উপরের ছিদ্রের আকার ছোট করতে সাহায্য করে। ফলে শুধু যে ব্ল্যাকহেডস দূর করে তাই নয়, এমনকি ভবিষ্যতে এগুলোর সমস্যা আর দেখাও যায় না।

```