Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জানেন কি মকরসংক্রান্তিতে কেন খিচুড়ি খাওয়া হয়, রইল কারণ

দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যতম একটি জনপ্রিয় উৎসব হল মকরসংক্রান্তি উৎসব। এই দিন ভগবানের উপাসনার সঙ্গে সঙ্গে ভক্তরা ঘুড়ি ওড়ায়, বোনফায়ার করে, বিভিন্ন ধরনের খাবার খেয়ে উদযাপন করেন। তবে মকরসংক্রান্তি সঙ্গে জড়িয়ে রয়েছে অন্যতম জনপ্রিয় খাবার

জানেন কি মকরসংক্রান্তিতে কেন খিচুড়ি খাওয়া হয়, রইল কারণ

শেষ আপডেট: 12 January 2021 15:26

দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যতম একটি জনপ্রিয় উৎসব হল মকরসংক্রান্তি উৎসব। এই দিন ভগবানের উপাসনার সঙ্গে সঙ্গে ভক্তরা ঘুড়ি ওড়ায়, বোনফায়ার করে, বিভিন্ন ধরনের খাবার খেয়ে উদযাপন করেন। তবে মকরসংক্রান্তি সঙ্গে জড়িয়ে রয়েছে অন্যতম জনপ্রিয় খাবার খিচুড়ি। কিন্তু কেন এই খিচুড়ি খাওয়া হয় তার পেছনে রয়েছে কতগুলো পৌরাণিক ও সাংস্কৃতিক তাৎপর্য। শুধু তাই নয়, এই খিচুড়ির মধ্যে রয়েছ প্রচুর পরিমাণে খাদ্যগুণ। পৌরাণিক তাৎপর্য প্রচলিত আছে যে খিচুড়ি হল হিন্দু দেবতা গোরক্ষনাথের প্রিয় খাবার। এই গোরক্ষনাথ হলেন একজন যোগী মানুষ যিনি ভারতে নাথ হিন্দু সন্ন্যাস আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। উত্তরপ্রদেশে গোরক্ষনাথের মূর্তি রয়েছে, তাঁর সম্মানার্থে তৈরি হয়েছে মন্দিরও। মকরসংক্রান্তির দিন তাঁর জন্যই বিভিন্ন ফলের সঙ্গে প্রসাদ হিসেবে ডাল, চাল ও হলুদ দিয়ে বানানো হয় খিচুড়ি। সাংস্কৃতিক তাৎপর্য মকরসংক্রান্তির দিন সারা ভারতেই পালিত হয় উৎসব। প্রচুর শাকসবজি, নতুন ধানের চাল ও মুসুরডাল দিয়ে তৈরি হয় এই খিচুড়ি, যা আট থেকে আশি সকলের কাছেই খুবই জনপ্রিয়। বিভিন্ন স্বাদের খিচুড়ি খিচুড়ি যে শুধু একই রকমভাবে খেতে হবে এরকম না, খিচুড়ি নিয়ে এক্সপেরিমেন্টও করতে পারেন। বিভিন্ন রকেমর ডাল দিয়ে বানাতে পারেন খিচুড়ি। একে আরও বেশি সুস্বাদু করে তুলতে চাইলে দিতে পারেন ঘি। সাজানোর জন্য ব্যবহার করতে পারেন বাদাম ভাজা, নারকেল ভাজাও। খিচুড়ির খাদ্যগুণ একটা পরিপূর্ণ খাবার হল খিচুড়ি, যা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিও। এটা যেমন হজম করা সহজ তেমন আমাদের বিপাকীয় ক্রিয়াকে ঠিক রাখে। অনেকেই এই কারণে একে সুপারফুড বলে। এটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সহায়তা করে। খিচুড়ি শরীরে শর্করা, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম সরবরাহ করে।

```