Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাই ব্লাড প্রেসারের রোগীদের দুর্দান্ত দাওয়াই চিয়া সিড, কীভাবে খাবেন জানেন কি

দ্য ওয়াল ব্যুরো: আজকের ব্যস্ততার জীবনে হাই ব্লাড প্রেসার খুব কমন একটা রোগ। কমবেশি প্রায় সকলেরই আছে। সাধারণত হাইপারটেনশনের রোগীদেরই হাই ব্লাড প্রেসার ধরা পড়ে। দেহের রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার পারদ হলে তাকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু এর বেশি

হাই ব্লাড প্রেসারের রোগীদের দুর্দান্ত দাওয়াই চিয়া সিড, কীভাবে খাবেন জানেন কি

শেষ আপডেট: 29 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আজকের ব্যস্ততার জীবনে হাই ব্লাড প্রেসার খুব কমন একটা রোগ। কমবেশি প্রায় সকলেরই আছে। সাধারণত হাইপারটেনশনের রোগীদেরই হাই ব্লাড প্রেসার ধরা পড়ে। দেহের রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার পারদ হলে তাকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু এর বেশি হলে, অর্থাৎ ১৪০/৯০ মিলিমিটার পারদ হলেই তাকে হাই ব্লাড প্রেসারের মধ্যে ধরা হয়। তবে চিন্তার কারণ নেই। জীবনযাপনের ধরন, ডায়েট একটু বদলালেই এর থেকে মুক্তি পেতে পারেন।
চিয়া সিডের গুণাবলি -
চিয়া সিডকে আসলে সুপারফুড বলা হয়। এর মধ্যে এমন সব গুণাবলি আছে, যা সব ধরনের রোগ নিরাময় করতে পারে। ফাইবার, প্রোটিন, মাইক্রো নিউট্রিয়েন্টস সমৃদ্ধ চিয়া সিড, ডাক্তাররা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পরামর্শ দেন। এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় রক্তের ঘনত্ব কমে। তার ফলে রক্তচাপও কমে যায়।
কীভাবে খাবেন -
অনেকেই সকাল বেলায় খাবার খাওয়ার আগে চিয়া সিড ভেজানো জল খেতে ভালবাসেন। কারণ এই সময়েই এটা সবথেকে ভাল কাজ করে। এতে লেবুর রসও মেশাতে পারেন। এটা হাইপারটেনশন কমাতে সাহায্য করবে। লেবুর রস থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তাছাড়া ভিটামিন সি, বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফাইবার থাকায় ট্রেস কমবে। ফলে স্বাভাবিক ভাবেই শরীর স্থির ও সুস্থ থাকবে।
কেমনভাবে বানাবেন -
খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। এর জন্য এক কাপ জলে চিয়া সিড ভিজিয়ে রাখুন। এক ঘণ্টা পর্যন্ত রাখলেই চলবে। তারপর একটা লেবুর অর্ধেকটা কেটে তার রস এর সঙ্গে মিশিয়ে নিন। স্বাদ বদলাতে চাইলে এতে অল্প মধুও মেশাতে পারেন। সকাল বেলায় খালি পেটে খেলেই উপকার পাবেন। তবে মাথায় রাখবেন, যেহেতু হাই ব্লাড প্রেসারের রোগীদের নানা রকম ওষুধ খেতে হয়, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

```