Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনার ডায়েটে রাখুন এই বিশেষ বাঁধাকপি, সুপারফুড আনাজটির গুণ অসীম

দ্য ওয়াল ব্যুরো: যখনই পুষ্টিকর কোনও খাবারের কথা ডায়েট চার্টে রাখার কথা মনে পড়ে, তখন সবুজ সবজির থেকে ভাল কিছু হতেই পারেনা! যেমন পালংশাক, বাঁধাকপি কিংবা পাতা কপি যা কালে নামে পরিচিত, সেগুলো আরামসে রাখতে পারেন নিজের ডায়েটে। কালেকে বলা হয় সবথ

আপনার ডায়েটে রাখুন এই বিশেষ বাঁধাকপি, সুপারফুড আনাজটির গুণ অসীম

শেষ আপডেট: 8 February 2021 12:35

দ্য ওয়াল ব্যুরো: যখনই পুষ্টিকর কোনও খাবারের কথা ডায়েট চার্টে রাখার কথা মনে পড়ে, তখন সবুজ সবজির থেকে ভাল কিছু হতেই পারেনা! যেমন পালংশাক, বাঁধাকপি কিংবা পাতা কপি যা কালে নামে পরিচিত, সেগুলো আরামসে রাখতে পারেন নিজের ডায়েটে। কালেকে বলা হয় সবথেকে বেশি স্বাস্থ্যকর ও নিউট্রিশনযুক্ত সবুজ সবজি। এছাড়াও এই সুপারফুডে রয়েছে আরও অনেক উপকারিতা। এই কালের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা খুব ভাল ওষুধ হিসেবেও কাজ করে। অনেকভাবে এই বিশেষ বাঁধাকপি বা পাতা কপিকে আপনি খেতে পারেন। কখনও রান্না বা কখন স্যালাডে কাঁচাই খাওয়া যায় এই সুপারফুডকে। দেখে নিন এই পাতাকপি বা কালের উপকারিতাগুলো  কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে কালে শরীরের পিত্ত অ্যাসিডকে সংশ্লেষ করে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এটা বিভিন্ন কার্ডিওভাসকুলার রোগের হাত থেকে রক্ষা করে আর হার্টের জন্যও এই সুপারফুড খুবই উপকারী। হাড়ের জন্য ভাল কালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন কে যা শরীরের হাড়কে মজবুত করতে সহায়তা করে। অস্টিওপরোসিস ও ফ্র্যাকচারের হাত থেকে হাড়কে রক্ষা করে। খনিজগুণ সমৃদ্ধ কালের মধ্যে পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজপর্দাথগুলো রয়েছে। এই সুপারফুড হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তাচাপ নিয়ন্ত্রণে রাখে। সেই সঙ্গে ডায়াবেটিস টাইপ ২-এর হাত থেকেও রক্ষা করে শরীরকে। চোখের জন্য ভাল কালে চোখের জন্য খুবই ভাল। এটা ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। জ্যোক্সানথিন ও লুটিনসহ আরও অনেক ক্যারোটিনয়েড রয়েছে এর মধ্যে যা আমাদের দৃষ্টিশক্তিকে বাড়াতে সহায়তা করে। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ কালের মধ্যে রয়েছে ভিটামিন সি ও বিটা ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট। এগুলো শরীরে রোগপ্রতিরোধের ক্ষমতা তৈরি করে। এছাড়াও ক্যানসারের ঝুঁকিও কমায় এবং বার্ধক্যজনিত রোগের সঙ্গে লড়তে সহায়তা করে।

```