Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতে অন্তর্বাস পরে ঘুমোনো কী উপকারী না ক্ষতিকারক! জেনে নিন বিশেষজ্ঞদের মত

দ্য ওয়াল ব্যুরো: দামি, কমফোর্টেবল অন্তর্বাসের প্রতি কিছু কিছু মেয়েদের এতটাই ফ্যাসিনেশন, যে সেটা পরে ঘুমিয়ে পড়তেও দ্বিধাবোধ করেন না অনেকেই। আবার কমফোর্টেবল ব্রা পরলেও, কতক্ষণে বাড়িতে এসে খুলে ফেলা যায়, সে চিন্তাই সর্বক্ষণ মাথার মধ্যে ঘ

রাতে অন্তর্বাস পরে ঘুমোনো কী উপকারী না ক্ষতিকারক! জেনে নিন বিশেষজ্ঞদের মত

শেষ আপডেট: 17 March 2023 10:24

দ্য ওয়াল ব্যুরো: দামি, কমফোর্টেবল অন্তর্বাসের প্রতি কিছু কিছু মেয়েদের এতটাই ফ্যাসিনেশন, যে সেটা পরে ঘুমিয়ে পড়তেও দ্বিধাবোধ করেন না অনেকেই। আবার কমফোর্টেবল ব্রা পরলেও, কতক্ষণে বাড়িতে এসে খুলে ফেলা যায়, সে চিন্তাই সর্বক্ষণ মাথার মধ্যে ঘোরে কারও কারও। আসলে এটা ব্যক্তিগত সমস্যা, বা ইচ্ছের উপর নির্ভর করে। অন্যদিকে রাতে শোবার সময় ব্রা পরে ঘুমানো উপকারী না ক্ষতিকারক, সেই নিয়েও চলে দীর্ঘ তর্কবিতর্ক। অনেকের ধারণা দীর্ঘক্ষণ ব্রা পরে থাকলে, হাতে পারে ব্রেস্ট ক্যানসার। আবার কেউ কেউ বলেন, ব্রা পরে ঘুমালে, বুক টাইট থাকে, সহজে ঝুলে পড়ে না। কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন। রাতে অন্তর্বাস পরে ঘুমালে কী স্তনের বৃদ্ধি ক্ষতিগ্রস্থ হয় কমফোর্টেবল হওয়া সত্ত্বেও অনেকেই শারীরিক ক্ষতির ভয়ে তাড়াতাড়ি অন্তর্বাস খুলে ফেলার চেষ্টা করেন। কারণ বহু মেয়েদের ধারণা, হয়তো স্তনের বৃদ্ধিতে এটি প্রভাব ফেলে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখনও পর্যন্ত কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ফলাফল খুঁজে পাওয়া যায়নি। ফলে ব্রা পরলে যে স্তনের বৃদ্ধি আটকায় না, সেটা তাঁরা স্পষ্ট জানাচ্ছেন। তবুও অতিরিক্ত টাইট ব্রা পরতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। অন্তর্বাস না পরলে কী স্তন ঝুলে পড়ে বহু যুগ ধরেই মেয়েদের এটা বোঝানো হয়, যে অন্তর্বাস না পরে থাকলে স্তন ঝুলে পড়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু এক্ষেত্রেও বিশেষজ্ঞরা উল্টো কথা বলছেন। তাঁরা জানাচ্ছেন, ব্রেস্ট স্যাগিং কিন্তু একেবারেই নর্মাল। এর সঙ্গে অন্তর্বাস পরা, না পরার কোনও সম্পর্ক নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাসপেন্সরি লিগামেন্টস স্ট্রেচ হয় বলেই, স্তনের আকার বড় হয় এবং ঝুলে পড়ে। তাছাড়াও জেনেটিক, জীবনযাপন, প্রেগনেন্সির কারণেও এটি হতে পারে। রাতে ব্রা পরে শুলেই যে ব্রেস্ট স্যাগিং হবে না, এটা একেবারেই ভুল বলে জানাচ্ছেন তাঁরা। রাতে অন্তর্বাস পরে ঘুমালে কিছু উপকারিতাও আছে রাতে অন্তর্বাস পরে ঘুমোনো নিয়ে তর্ক-বিতর্কের তো অবসান ঘটবেই না।‌ তবুও বিশেষজ্ঞরা জানাচ্ছেন যাঁদের বুক ভীষণ ভারী, তাঁরা অন্তর্বাস পরে ঘুমালে উপকার পাবেন। কারণ! অতিরিক্ত ব্রেস্ট মুভমেন্ট হলেই বুকে ব্যথা অনুভব করতে পারেন, কখনও কখনও আবার রাতে ঘুমেরও সমস্যা হতে পারে। সেকারণেই নরম সুতির কাপড়ের অন্তর্বাস পরে তাঁরা ঘুমাতে পারেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

```