Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নীতার মতোই আইভিএফ পদ্ধতিতে মা হয়েছেন ইশা আম্বানি! এই পদ্ধতি 'স্বাভাবিক', দাবি মুকেশ-কন্যার

ভোগ ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে নিজেই খোলাখুলি আইভিএফ-এর কথা জানালেন ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে।

নীতার মতোই আইভিএফ পদ্ধতিতে মা হয়েছেন ইশা আম্বানি! এই পদ্ধতি 'স্বাভাবিক', দাবি মুকেশ-কন্যার

ইশা আম্বানি ও তাঁর দুই সন্তান

শেষ আপডেট: 28 June 2024 18:25

দ্য ওয়াল ব্যুরো: আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণ করেছেন ইশা আম্বানি। সম্প্রতি ভোগ ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে নিজেই খোলাখুলি একথা জানালেন ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে। জানিয়েছেন, তাঁর মা নীতা আম্বানি যেমন তাঁকে এবং তাঁর যমজ ভাই আকাশকে গর্ভে ধরেছিলেন আইভিএফ করে, ঠিক সেভাবেই তিনি নিজেও এই পদ্ধতিই বেছে নিয়েছেন এবং যমজ সন্তানের জন্ম দিয়েছেন।

ইশা সাক্ষাৎকারে বলেন, 'আমার এই নিয়ে কোনও দ্বিধাবোধ নেই। আমি এটা পরিষ্কার বলতে চাই, যে আমার যমজ সন্তান আইভিএফ পদ্ধতিতে জন্মেছে। আমি এটা নিয়ে খোলাখুলি কথা বলছি, কারণ এভাবেই এটা স্বাভাবিক একটা পদ্ধতি হিসেবে গৃহীত হবে বড় অংশের মানুষের কাছে। এই নিয়ে কারও লজ্জিত বোধ করা উচিত নয়। এটি একটি কঠিন প্রক্রিয়া। ভয়ঙ্কর শারীরিক ধকল নিতে হয়।'

ইশা আরও বলেন, 'বিশ্ব আজ এত এগিয়ে গেছে, এত আধুনিক সব প্রযুক্তি এসে গেছে, তাহলে তা ব্যবহার করে সন্তানধারণ করলে দোষ কোথায়? এটা নিয়ে তো আরও বেশি করে কথা বলা উচিত, লুকিয়ে রাখার তো কিছু নেই। এই নিয়ে কথা বললে, অভিজ্ঞ মহিলাদের অভিজ্ঞতা শেয়ার করলে, পদ্ধতিটি আরও সহজ ও স্বাভাবিক হতে থাকবে।'

Who is the twin of Isha Ambani? - Quora
২০১৮ সালে আনন্দ পিরামলের সঙ্গে বিয়ে হয় ইশা আম্বানির। তার পরে ২০২২ সালে তাঁরা যমজ সন্তানের জন্ম দেন, একটি ছেলে ও একটি মেয়ে। প্রসঙ্গত, ইশার মা অর্থাৎ মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও বিয়ের পরে বন্ধ্যত্বের শিকার ছিলেন। ১৯৮৫ সালে তাঁদের বিয়ে হয়, তখন নীতার বয়স ছিল ২২ বছর। ১৯৮৬ সালে চিকিৎসক জানান, স্বাভাবিক পদ্ধতিতে অন্তঃসত্ত্বা হওয়ায় সমস্যা রয়েছে নীতার। এর পরে তাঁরা আইভিএফ পদ্ধতির মধ্যে দিয়ে যান এবং ১৯৯১ সালে ইশা ও আকাশ-- যমজ সন্তানের জন্ম দেন। ১৯৯৫ সালে ছোট ছেলে অনন্ত আম্বানি অবশ্য স্বাভাবিক ভাবেই জন্মায়।


 
আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন কী?

ভিট্রো শব্দটির অর্থ শরীরের বাইরে। এই পদ্ধতিতে শরীরের বাইরে জীবন সৃষ্টি করা হয় বলে পদ্ধতিটিকে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বলে। চলতি কথায়, টেস্ট টিউব বেবি। এই পদ্ধতিতে ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক ঘটানো হয় শরীরের বাইরে ল্যাবরেটরিতে। ভ্রূণ তৈরির পরে তা ইনকিউবেটরে রাখা হয়। ২-৫ দিন পরে ভ্রূণ প্রতিস্থাপন করা হয় মায়ের জরায়ুতে। তার পরে সেখানেই বেড়ে ওঠে ভ্রূণ, জন্ম হয় সন্তানের।


```