Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের মাটিতেই ইগলুর ভিতরে বসে গরম গরম কফি! কাশ্মীরের আরও এক নতুন চমক

দ্য ওয়াল ব্যুরো: বারো মাস কাশ্মীর, নিজের রূপ বদলে বদলে চমকে দেয় পর্যটকদের। গ্রীষ্ম থেকে শীত পর্যন্ত, কাশ্মীর এক এক সময়, এক একরকম সৌন্দর্যে আকৃষ্ট করে সকলকে। বহু মানুষের মতে, শুধু কাশ্মীরে বেড়াতে গেলেই বিদেশ ভ্রমণের শখ পূরণ হতে পারে। এবা

দেশের মাটিতেই ইগলুর ভিতরে বসে গরম গরম কফি! কাশ্মীরের আরও এক নতুন চমক

শেষ আপডেট: 28 January 2021 08:20

দ্য ওয়াল ব্যুরো: বারো মাস কাশ্মীর, নিজের রূপ বদলে বদলে চমকে দেয় পর্যটকদের। গ্রীষ্ম থেকে শীত পর্যন্ত, কাশ্মীর এক এক সময়, এক একরকম সৌন্দর্যে আকৃষ্ট করে সকলকে। বহু মানুষের মতে, শুধু কাশ্মীরে বেড়াতে গেলেই বিদেশ ভ্রমণের শখ পূরণ হতে পারে। এবারে আরও এক চমক নিয়ে হাজির হল এই রাজ্য। ভারতের প্রথম এবং এশিয়ার সবচেয়ে বড় ইগলু ক্যাফে তৈরি হল কাশ্মীরে। ছোটবেলায় বরফের দেশের ইগলু বাড়ি নিয়ে নানা গল্প বাচ্চারা শোনে। কিন্তু নিজের গ্রীষ্মপ্রধান দেশে চাক্ষুষ এমন ইগলু ক্যাফে দেখতে পারবেন, সে আশা বড়রাও করেননি। ইগলু বাড়ি, ক্যাফে সাধারণত শীতপ্রধান দেশে যেমন ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডাতে দেখা যায়। ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে এসব যেন কল্পনাতীত। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন ওখানকার এক বিখ্যাত হোটেলের মালিক ওয়াসিম শাহ। কাশ্মীরের বারমুলা জেলার গুলমার্গে বহু সিনেমার শ্যুটিং হয়‌। শীতের সময় পর্যটকরা এখানে বেড়াতে গিয়ে স্কি খেলাতে মজেন। এই ক্যাফের মালিকের ধারণা, এবারে তার পাশাপাশি এই ইগলু ক্যাফেতে বসে চা, কফি খেয়ে, আরও মজা পাবেন পর্যটকরা। ক্যাফের মধ্যে থাকবে বরফের তৈরি চেয়ার, টেবিল। ভাবছেন বরফের তৈরি চেয়ারে কীভাবে বসবেন! তার জন্যেও আলাদা ব্যবস্থা থাকছে এখানে। ভেড়ার চামড়া, কিংবা মোটা কম্বল পেতে এমন চেয়ারে বসলে, কোনও অসুবিধাই হবে না বলে জানিয়েছেন ওয়াসিম শাহ। ক্যাফের মালিক জানিয়েছেন, এমন ক্যাফে তৈরি করার শখ তাঁর বহুদিনের। হঠাৎই বহুদিনের পরিকল্পনা মাত্র ১৫ দিনের মধ্যে এই শীতেই বাস্তবায়িত করেছেন তিনি। তবে গরমে এই ক্যাফে কিন্তু থাকবে না। শুধু শীতকালে বেড়াতে এলেই এই ক্যাফের দেখা পাবেন পর্যটকরা। ভিতরে ১৬ জনের বসার ব্যবস্থাও রেখেছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ইগলু ক্যাফের ছবি। বলাই বাহুল্য, পরের শীতে এখানে বসে চা, কফি খাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লক্ষ লক্ষ ভ্রমণপিপাসু মানুষ।

```