Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশেষভাবে সক্ষমদের সৃষ্টি নিয়ে ভার্চুয়াল আর্ট গ্যালারি খুলল ইন্দো-আমেরিকান সংস্থা

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান -আমেরিকানদের পরিচালনাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিত্তি করে একটি গ্লোবাল এনজিও বিশেষ ভাবে দক্ষ মানুষদের জন্য একটি ভার্চুয়াল আর্ট গ্যালারি চালু করেছে। এর লক্ষ্য হল পুরো পৃথিবীকে রঙিন করে তোলা এই বিশেষ ভাবে দক্ষ ব্যক্ত

বিশেষভাবে সক্ষমদের সৃষ্টি নিয়ে ভার্চুয়াল আর্ট গ্যালারি খুলল ইন্দো-আমেরিকান সংস্থা

শেষ আপডেট: 8 December 2020 07:35

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান -আমেরিকানদের পরিচালনাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিত্তি করে একটি গ্লোবাল এনজিও বিশেষ ভাবে দক্ষ মানুষদের জন্য একটি ভার্চুয়াল আর্ট গ্যালারি চালু করেছে। এর লক্ষ্য হল পুরো পৃথিবীকে রঙিন করে তোলা এই বিশেষ ভাবে দক্ষ ব্যক্তিদের সৃজনশীল সৃষ্টির মধ্যে দিয়ে। 'ভয়েস অফ স্পেশ্যালি এবেল্ড পিপল'(ভিওএসএপি) এর পরিচালনাতে ভার্চুয়াল আর্ট গ্যালারির উদ্বোধন হয়। এখানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে ৫৩টি দেশের ৪২০০-রও বেশি শিল্পী অংশগ্রহণ করেন। আট জন সম্মানীয় বিচারকের একটি আন্তর্জাতিক প্যানেল তৈরি করা হয়। অনলাইন প্ল্যানফর্মকে ব্যবহার করে তাঁরা বিচার করেন। তাঁদের বিচার অনুসারে ২৪টি দেশে ৫০ জন শিল্পীকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। এটাই প্রথম আন্তর্জাতিক অনলাইন আর্ট প্রতিযোগিতা যেখানে থিম হিসেবে রাখা হয় 'ডিসেবিলিটি'। এর প্রচার হয় গণমাধ্যমে, আর এই অনুষ্ঠান বিপুল সাড়া পেয়েছে মানুষের থেকে। 'ভিওএসএপি'-র প্রতিষ্ঠাতা প্রণব দেশাইকে একটি চিঠি লিখে ৫০ জন বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সঙ্গে তিনি বলেন যে স্পেশ্যালি এবেল্ড ব্যক্তিদের শিল্পদক্ষতাকে এই ভার্চুয়াল আর্ট গ্যালারি ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখাবে। এর সঙ্গে প্রণব দেশাই আরও বলেন যে স্পেশ্যালি এবেল্ড মানুষদের দক্ষতা সম্পর্কে সাধারণ মানুষকেও সচেতন করার জন্য এই উদ্যোগ নেওয়া। ২৫০ জন শিল্পীর ২৫০টি আর্ট ওয়ার্ক নির্বাচিত হয়েছে দ্বিতীয় পর্যায়ে জন্য। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য শিল্পীদের কারুকার্য পৃথিবীর লক্ষাধিক মানুষের কাছে একবারে পৌঁছাতে পারে। এটা 'ডিসেবিলিট' র সংজ্ঞাকে পুরো বদলে দিয়েছে। মানুষকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে নতুন করে। বিশেষ ভাবে দক্ষ ব্যক্তিরা তাঁদের সমস্ত আবেগ দিয়ে এঁকেছেন ক্যানভাসে, যা মন কেড়ে নিয়েছে সকলের। দেশাই আরও বলেন যে, একবিংশ শতাব্দীতে এটা একটা দারুণ সুযোগ। একই সঙ্গে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে। বহু প্রতিভাশালী মানুষ ও সংগীত শিল্পীদের গানের মধ্য দিয়ে শুরু হয় ভার্চুয়াল অনুষ্ঠান। ৫০০০-রও বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতে সেদিনের অনুষ্ঠান দেখেন। ডাব্লুএইচও-এর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান আর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন একটি ভিডিওতে শুভেচ্ছা বার্তা জানান প্রণব দেশাইকে, এত ভাল একটি উদ্যোগের জন্য। কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী ডঃ থোয়ার চাঁদ গহলোটও ভিডিও মারফৎ একটি বার্তা দেন। সেখানেও তিনি বিশেষ ভাবে দক্ষ ব্যক্তিদেরকে শুভেচ্ছা জানান ও তারই সঙ্গে ভিওএসএপি এর প্রশংসা করেন এত ভাল একটি উদ্যোগ নেওয়ার জন্য।

```