Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে? ভরসা রাখুন আয়ুর্বেদিক সাবানে

দ্য ওয়াল ব্যুরো: বাজারে নানান ধরনের সাবান আমরা দেখতে পাই বেশিরভাগ সাবানেই কেমিক্যাল মেশানো থাকে যা আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর। সাবান আমাদের স্কিনকে রুক্ষ করে দেয়। বিশেষ করে শীতকালে তো বটেই। সাধারণভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে

ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে? ভরসা রাখুন আয়ুর্বেদিক সাবানে

শেষ আপডেট: 7 February 2021 10:15

দ্য ওয়াল ব্যুরো: বাজারে নানান ধরনের সাবান আমরা দেখতে পাই বেশিরভাগ সাবানেই কেমিক্যাল মেশানো থাকে যা আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর। সাবান আমাদের স্কিনকে রুক্ষ করে দেয়। বিশেষ করে শীতকালে তো বটেই। সাধারণভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কিছু চর্বিজাতীয় তেল মিশিয়ে সাবান তৈরি করা হয়। আর এই সাবান প্রতিনিয়ত ব্যবহার করলে আমাদের ত্বকের আর্দ্রতা দিনে দিনে কমে যায়। ত্বক নির্জীব হয়ে যায় এবং ত্বকে নানা সমস্যার সৃষ্টি হয়। তবে আয়ুর্বেদিক সাবানের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা এখানে পৌঁছাতে চর্বির বদলে প্রাকৃতিক অন্যান্য উপাদান ব্যবহার করা হয়। ভুল সাবান ব্যবহারের ফলে ত্বকের বিভিন্ন বিভিন্ন সমস্যা হয়। যেমন ত্বকে লালভাব, ব্রণ, ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। তাই অনেকেই এর হাত থেকে বাঁচতে ভরসা রাখছেন আয়ুর্বেদিক সাবানের ওপর। ত্বককে স্বাস্থ্যকর করে তোলে আয়ুর্বেদিক সাবানের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সতেজ করে তোলে। ত্বকের হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে আনতে সহায়তা করে। এছাড়াও আয়ুর্বেদিক সাবান পিএইচের ভারসাম্যকে বজায় রাখে ফলে ত্বকে কোনওরকম ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে না। ত্বকের প্রদাহ কমায় এমন উপাদান দিয়েই তৈরি হয় আয়ুর্বেদিক সাবান। যেমন নিম, হলুদ, চন্দন, চা গাছের তেল ইত্যাদি। এগুলো একদিকে যেমন ভেষজ তেমনই অ্যান্টিব্যাক্টেরিয়াল।তাই এগুলো ব্রণ বা ফুসকুড়ির হাত থেকে ত্বককে রক্ষা করে। স্বাস্থ্যের জন্যও উপকারী এমনি সাবানগুলোতে ট্রাইক্লোসান, সালফেটস ইত্যাদি রাসায়নিক থাকে যা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এগুলো শরীরের প্রজনন ব্যবস্থাকেও প্রভাবিত করে। এর পাশাপাশি হরমোনকে উত্তেজিত করে ও ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। শরীরকে সুস্থ ও সতেজ রাখতে তাই ব্যবহার করতে পারেন আয়ুর্বেদিক সাবান। পরিবেশের জন্য স্বাস্থ্যকর আয়ুর্বেদিক সাবানগুলো প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয় ফলে এগুলো অনেকবেশি পরিবেশ বান্ধব, নিরাপদ। কিন্তু কেমিক্যালযুক্ত সাবানগুলো জলজ ও সামুদ্রিক জীবনচক্রকে ক্ষতিগ্রস্ত করে। খারাপ প্রভাব ফেলে বাস্তুচক্রের ওপরে। মুখে বয়সের ছাপ পড়তে দেয়না অ্যালোভেরা, চন্দন কাঠ, বাদাম, বাদাম তেল ইত্যাদি দিয়ে বানানো আয়ুর্বেদিক সাবানগুলো স্কিনটোনকে উজ্জ্বল করে তোলে। মুখে বয়সের ছাপ পড়তে দেয়না, সেই সঙ্গে বলিরেখাও দূর করে। ত্বকের সম্পূর্ণভাবে পুষ্টি যোগায়, ত্বককে হাইড্রেটেডও রাখে।

```