Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যাট দিতে চান? ফর্ম ফিলআপের লাস্ট ডেট কাল, জেনে নিন বিস্তারিত

দ্য ওয়াল ব্যুরো: ক্যাট (CAT) বা কমন অ্যাডমিশন টেস্ট (Common Admission Test 2021) দিতে চান এই বছরে? এখনও ফর্ম ফিলআপ করেননি? সময় নষ্ট না করে আজই ফর্ম ফিলআপ করে ফেলুন। আগামীকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর এই পরীক্ষার ফর্ম ফিলআপ করার শেষ তারিখ। ইন্ডিয়

ক্যাট দিতে চান? ফর্ম ফিলআপের লাস্ট ডেট কাল, জেনে নিন বিস্তারিত

শেষ আপডেট: 14 September 2021 12:13

দ্য ওয়াল ব্যুরো: ক্যাট (CAT) বা কমন অ্যাডমিশন টেস্ট (Common Admission Test 2021) দিতে চান এই বছরে? এখনও ফর্ম ফিলআপ করেননি? সময় নষ্ট না করে আজই ফর্ম ফিলআপ করে ফেলুন। আগামীকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর এই পরীক্ষার ফর্ম ফিলআপ করার শেষ তারিখ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তরে কোনো বিষয়ে ভর্তি হতে গেলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। আইআইএম-এর অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in এ গিয়ে ফর্ম ফিলআপ করা যাবে। ফর্ম ফিলআপের আগে নিজের নাম রেজিস্টার করতে হবে। তারপর আপনি ফিলআপ করতে পারবেন ২০২১-এর ক্যাট পরীক্ষা দেওয়ার ফর্ম। এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি জানতে পারবেন পরীক্ষায় বসতে গেলে আপনি সমর্থ কিনা। সাধারণ পড়ুয়াদের জন্য এই পরীক্ষায় বসতে গেলে স্নাতকে ৫০ শতাংশ নম্বর রাখা প্রয়োজন আর তফসিলি জাতি ও উপজাতি এবং প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য ৪৫ শতাংশ নম্বরের প্ৰয়োজন। আরও পড়ুন: বাংলা গন্তব্য না হলে প্ৰয়োজন নেই করোনা রিপোর্টের, টুইট কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সাধারণ পড়ুয়াদের ফর্মফিলআপের জন্য ২২০০ টাকা ও তফসিলি জাতি ও উপজাতি এবং প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য ১১০০ টাকা প্ৰয়োজন। স্নাতকের অন্তিম বর্ষের বর্ষের ফলাফল জানতে পারেননি এমন পড়ুয়ারাও পরীক্ষার জন্য ফর্ম ফিলআপ করতে পারবেন। আগামী ২৮ নভেম্বর ঘরে বসেই আপনি এই পরীক্ষা দিতে পারবেন। কিভাবে ক্যাট পরীক্ষায় ফর্ম ফিলআপ করবেন?
  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in যেতে হবে।
  • যদি রেজিস্ট্রেশন করা না থাকে তবে 'নিউ রেজিস্ট্রেশন' ট্যাবে ক্লিক করুন।
  • তারপর নিজের নাম রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে 'লগ ইন' অপশনের মাধ্যমে পেজে ঢুকুন।
  • রেজিস্ট্রেশন ও লগ ইন সম্পন্ন হলে আপনার অ্যাপলিকেশন ফর্ম দেখাবে।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করুন।
  • স্ক্যান করে আপনার ডকুমেন্টস আপলোড করুন।
  • প্রয়োজনীয় মূল্য অনলাইনের মাধ্যম পেমেন্ট করুন।
  • সাবমিট করার পর একবার সব তথ্য পুনরায় যাচাই করে নিন। কিছু ভুল থাকলে তা সংশোধন করে সেভ করুন।
  • পরবর্তী কাজের জন্য অ্যাপলিকেশন ফর্মটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```