Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেসবুক খুললেই অদ্ভুত সব রিল শুরু হয়ে যাচ্ছে? কীভাবে বন্ধ করবেন

দ্য ওয়াল ব্যুরো: অবসরে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় মানুষ। হয় নিউজ ফিডে ঘোরাফেরা করেন, নয়তো রিল দেখতে ব্যস্ত থাকেন। ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, এখন নেটিজেনরা রিলে মজে থাকেন বেশি। কিন্তু এমন অনেকেই আছেন, যাঁদের রিল একদমই না পসন্দ

ফেসবুক খুললেই অদ্ভুত সব রিল শুরু হয়ে যাচ্ছে? কীভাবে বন্ধ করবেন

শেষ আপডেট: 16 June 2023 14:44

দ্য ওয়াল ব্যুরো: অবসরে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় মানুষ। হয় নিউজ ফিডে ঘোরাফেরা করেন, নয়তো রিল দেখতে ব্যস্ত থাকেন। ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, এখন নেটিজেনরা রিলে মজে থাকেন বেশি। কিন্তু এমন অনেকেই আছেন, যাঁদের রিল একদমই না পসন্দের তালিকায় রয়েছে। তবে তাঁরা কিছুতেই বুঝতে পারেন না কীভাবে এড়িয়ে যাবেন রিলের ঝঞ্ঝাট!

রিল দেখতে পছন্দ না হলে আপনি সহজেই বন্ধ করে ফেলতে পারেন, তবে তার জন্য আপনার ফেসবুকের অ্যাকাউন্টের কিছু সেটিংসের অদল-বদল করতে হবে। আর তাতেই আপনি পেতে পারেন রিলবিহীন ফেসবুক!

কীভাবে করবেন?

ফেসবুকে রিল দেখতে না চাইলে সহজ উপায় ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন আপনি।

ফেসবুক ব্যবহার করে যা দেখতে পছন্দ করেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি তাই দেখতে পাবেন। তাই ফেসবুককে বোঝাতে হবে আপনি কী দেখতে চান আর কী দেখতে চান না। তাই আপনি যা দেখতে চান না, সেটা টানা কয়েকদিন হাইড করে রাখলে আপনি আর দেখতে পাবেন না রিল।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি কীভাবে হাইড করবেন রিল? রিল দেখার জন্য টাইমলাইনে যখন নোটিফিকেশন আসবে, তখনই সেটাকে হাইড করতে হবে। হাইড করার জন্য রিলের নীচে, ডানদিকের কোণায় তিনটি ডট দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করতে হবে আপনাকে। আর সেখানে গেলেই দেখতে পাবেন 'হাইড রিল' অপশন। সেটাকে ক্লিক করতে হবে। কয়েকদিন টানা এভাবে রিল হাইড করলে আপনার ফেসবুক ফিডে আর রিল আসবে না।

এবার আপনি যদি ফেসবুকের পুরনো সংস্করণ ব্যবহার করে থাকেন কিংবা অ্যান্ড্রয়েড বা আইফোনের পুরনো ভার্সনেও আপনি রিল দেখতে পারবেন না।

ব্যাটারি গরম হবে না, রয়েছে বাইপাস চর্জিং প্রযুক্তি! ১৫ হাজারে দুর্দান্ত মোবাইল আনল Infinix


```