
শেষ আপডেট: 17 December 2020 14:43
১. গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে আয়রন ভীষণ সাহায্য করে। ফলে গুড় খেলে উপকার পাবেনই।
২. শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে এবং স্বাভাবিক ভাবেই সুস্থ রাখতে সাহায্য করে গুড়।
৩. প্রাকৃতিক উপায়ে শরীর উষ্ণ রাখে। শীতে জ্বর, সর্দিকাশি হলে গুড় মেশানো চা খেলে উপকার পাবেন।
৪. ফ্যাটিগ, বা শরীরের ক্লান্তিভাব দূর করে এই চা।স্বাভাবিক ভাবেই কাজ করার এনার্জিও পাওয়া যায়।
৫. এই চায়ের মধ্যে এলাচ মেশাতে বলেন বিশেষজ্ঞরা। ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখতে ভীষণ উপকারী এই চা।
কীভাবে বানাবেন গুড় দেওয়া চা -
১. প্রথমেই একটি পাত্রে জল গরম করতে হবে।
২. সেই গরম জলেই ৪টে সবুজ এলাচ দানা, এক চা চামচ মৌরি, অর্ধেক চা চামচ গোলমরিচ, ২ চা চামচ চায়ের পাতা গিয়ে খানিকক্ষণ ফোটাতে হবে।
৩. এর মধ্যেই অর্ধেক কাপ দুধ মিশিয়ে নিন।
৪. এরপর গ্যাস বন্ধ করে দুই চা চামচ গুড় এতে মিশিয়ে নেবেন। চামচ দিয়ে ভাল করে নাড়াতে হবে, যাতে গুড় ভাল করে মিশে যেতে পারে। ব্যস, তৈরি গুড় মেশানো চা।