
শেষ আপডেট: 16 January 2021 10:40
উপকরণ
চিজ কেকের বেসের জন্য
২০-২৫ পিস ক্র্যাকার বিস্কুট (আনসলটেড),
১০০ গ্রাম মাখন গলানো
২০০ গ্রাম ক্রিম চিজ
১০০ গ্রাম গলানো চকোলেট
১/৩ কাপ চিনি
১ টেবিল চামচ কোকো পাউডার
২ টো ডিম
১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
২ টেবিল চামচ কনফেকশনারী সুগার
চকোলেট লেয়ার
১০০ গ্রাম ডার্ক চকোলেট চিপস
১/৪ কাপ দুধ
প্রণালী
১. ক্র্যাকার বিস্কিটগুলো কে গুঁড়ো করে নিতে। এরপর তার মধ্যে মেলটেড বাটার দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
২. তারপর চকোলেট ক্রিম চিজ কেক তৈরির জন্য একটা প্যানে মিশ্রণ দিয়ে ভাল করে ছড়িয়ে করে হালকা হাতে প্রেস করে একটা বেস তৈরি করে নিতে হবে। তারপর এটা ফ্রিজে চিল করার জন্য রেখে দিতে হবে।
৩. এরপর একটা মিক্সিং বোল এ হুইপিং ক্রিম আর কনফেকশনারি সুগার দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে।
৪. এবার চকোলেট ক্রিম চিজ কেক বানানোর জন্য আরেকটা মিক্সিং বলে ক্রিম চিজ, চিনি, মেলটেড চকোলেট আর কোকো পাউডার দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। তারপর দুটো ডিম দিয়ে মিশ্রণটা আরেকবার ফেটিয়ে নিতে হবে। এবার পুরোটা কেক প্যানে ঢেলে ওভেনে ৩০০ ডিগ্রি তে ১ ঘণ্টার জন্যে বেক করতে দিতে হবে। ৬০ মিনিট পর কেক টা ওভেন থেকে বের করে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য।
৫. যতক্ষণ কেক টা ঠান্ডা হচ্ছে সেই মুহূর্তে চকলেটের লেয়ার তৈরি করে নিতে হবে। সেটার জন্য একটা বাটি তে ডার্ক চকোলেট চিপস আর দুধ নিয়ে সেটা মাইক্রোওভেনে ৩০ সেকেন্ড গরম করে মেলট করে নিতে হবে। তারপর সেই মেলটেড চকোলেট কেকের ওপর দিয়ে সমানভাবে ছড়িয়ে আবার ফ্রিজে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে চকোলেট চিজ কেক।