Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শরীর অর্থ প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

রাশিফল (০৭.০৮.১৯) মেষ শরীর আজ উভয়সঙ্কটের দিন, তাই কাজের চাপ কমাতে আর নিজেকে সুস্থ রাখতে সকাল থেকে প্রাণায়াম আর যোগাসনে মন দিন।     অর্থ মুহূর্তে বাঁচার অভ্যাসে আজ সব টাকা খরচ করে ফেলবেন না।  পরে পস্তাতে হতে পারে। প্রেম সঙ্গীর সাথে ভালো সময়

শরীর অর্থ প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

শেষ আপডেট: 6 August 2019 18:48

রাশিফল (০৭.০৮.১৯) মেষ শরীর আজ উভয়সঙ্কটের দিন, তাই কাজের চাপ কমাতে আর নিজেকে সুস্থ রাখতে সকাল থেকে প্রাণায়াম আর যোগাসনে মন দিন।     অর্থ মুহূর্তে বাঁচার অভ্যাসে আজ সব টাকা খরচ করে ফেলবেন না।  পরে পস্তাতে হতে পারে। প্রেম সঙ্গীর সাথে ভালো সময় কাটবে, তাই বাকি যা কিছুই হোক, মন থেকে ফুরফুরে থাকবেন আজ। বৃষ শরীর চোখে ছানি আছে যাঁদের, দূষিত এলাকায় যাবেন না।  ধোঁয়া, ধুলো আপনার চোখের আরও ক্ষতি করতে পারে।  সম্ভব হলে দিনের আলোয় বেরোবেন না।   অর্থ না বুঝে অযথা খরচ করে ফেলবেন না।  এতে আপনারই সমস্যা হবে। প্রেম কাছের মানুষকে আজ দুঃখ দেবেন না।  ক্ষতি আপনারই হবে তাতে। মিথুন শরীর অন্য দিনের চেয়ে বেশি এনার্জেটিক থাকবেন আজ।  তাই শরীর আজ তরতাজা বলাই যায়। অর্থ নিজের বাজেট অনুযায়ী খরচ আটকে রাখুন।  ক্ষতিপূরণ তো আপনাকেই করতে হবে।   প্রেম তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কে জটিলতা বাড়বে।  চেষ্টা করুন সামলে নিতে। কর্কট শরীর শরীরচর্চার জন্য দারুণ দিন, তাই এতদিন অবধি সকালে ওঠায় আলস্য লাগলেও, আজ উঠেই অল্প আসন করে নিন বা হাঁটুন। অর্থ খরচ বাড়বে, কিন্তু তা নিয়ে চিন্তা করবেন না।  এতে সমস্যা মিটবে না।  বরং চেষ্টা করুন ঠাণ্ডা মাথায় খরচ কমাতে। প্রেম সঙ্গীর সাথে কাটানো সময়গুলো খুব মূল্যবান, অযথা তা নিয়ে বাকিদের সাথে আলোচনা করবেন না। সিংহ  শরীর নেশা করে শরীর নষ্ট করা অর্থহীন।  নিশ্চিন্তে বিশ্রাম নিন।  আপনার ঘুমের প্রয়োজন আছে। অর্থ অন্যের কথায় বিনিয়োগ করলে আজ ক্ষতি হবে আপনার।  চেষ্টা করুন আজ কোনও বিনিয়োগ করলে তা ভালো করে পড়ে নিতে। প্রেম সম্পর্কের স্বার্থে অন্তত কখনও কখনও মানিয়ে নিতে হয়, আজ আপনার তেমনই একটা দিন। কন্যা শরীর কোনও ধুঁকি নিয়ে রাস্তা পারাপার করবেন না, ড্রাইভ করলে সাবধানতা নেবেন।  দুর্ঘটনার সম্ভাবনা আছে। অর্থ অযথা খরচ হতে পারে, চেষ্টা করুন সামলে চলতে। প্রেম কাছের মানুষ আজ ভালো কিছু রান্না করে খাওয়াতে পারেন।  চেষ্টা করুন তাঁর প্রশংসা করতে। তুলা শরীর খুব আবেগপ্রবণ হবেন আজ, তাই আঘাত পেতে পারেন।  মানসিক আঘাত থেকে আজ প্রেশার বাড়তে পারে আপনার। অর্থ জমিজমায় বিনিয়োগ লাভদায়ক হবে আজ।  চেষ্টা করুন কাগজগুলো পড়ে নিয়ে সই করতে। প্রেম কাছের মানুষকে আজ অসুস্থ দেখে হয় তো একটু বেসামাল হতে পারেন।  চেষ্টা করুন সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতে। বৃশ্চিক শরীর আবেগের কারণে অতীতে ফিরে যাবেন হয় তো, তাতে আপনার মনের উপর চাপ পড়বে।  চেষ্টা করুন বিশ্রাম নিতে। অর্থ আজ আপনি সহজেই মূলধন,অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন।  নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। প্রেম দুই বাড়িতে আজ নিজেদের কথা জানিয়ে দিন।  হয় তো সবটাই মেনে নেবেন গুরুজনেরা। ধনু শরীর আজ আরাম করার অনেকটা সময় পাবেন আপনি।  তাই কাজ ভুলে বিশ্রাম নিন। অর্থ আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন রাস্তা বেরোবে।  তাই অযথা কারও সাথে ঝামেলায় যাবেন না। প্রেম সঙ্গীর অনুপ্রেরণায় আজ হয় তো ধূমপান ছাড়তে পারেন।  দেখুন কাকে বেশি গুরুত্ব দেবেন, নিজের মর্জি না সঙ্গীর আব্দার। মকর শরীর সকাল সকাল প্রাণায়াম আর যোগাসন আজ আপনার প্রয়োজন। অর্থ হাতে থাকা উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করুন আজ।   প্রেম সম্পর্ক আজ সোনায় সোহাগা।  তাই যত্নে রাখুন কাছের মানুষকে। কুম্ভ শরীর অযথা দুশ্চিন্তা করে প্রেশার বাড়াবেন না।  যা আপনার হাতে নেই, তা নিয়ে আপনার কিছু করার নেই।  শরীর খারাপ করে সমস্যা বাড়ানো অর্থহীন। অর্থ অমীমাংসিত সমস্যা আজ আরও বেশি জটিল হবে, তার জট কাটাতে অযথা অর্থব্যয় আপনাকে হতাশ করবে। প্রেম আজ দুজনেই দারুণ মেজাজে থাকবেন, তাই দিনটা বেশ ফুরফুরে কাটবে। মীন শরীর মন আজ শরীরের উপরে একটু বেশিই প্রভাব ফেলবে।  তাই মানসিক কষ্টগুলোকে বেশি নাড়াচাড়া করবেন না। অর্থ অযথা ব্যয় করে ফেলবেন না একদিনের জন্য।  পরে এটা আপনাকেই আবার উপার্জন করতে হবে। প্রেম কাছের মানুষ আজ খুব সাপোর্ট করবেন যে কোনও বিষয়ে।  তাই তাঁকেও আপনি সমান গুরুত্ব দিন।

```