Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শরীর অর্থ প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

রাশিফল (২০.০৮.১৯) মেষ শরীর আজ একটি দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন।  তা বলে, ঘর থেকে বেরিয়ে অনেক দূর ভ্রমণের ঝুঁকি নেবেন না। অর্থ অন্যের আনন্দে ব্যয় করে নিজের পকেট ফাঁকা করবেন না, পরে কেউ সেটা ফেরাতে আসবেন না। প্রেম আজ কিছু বিষ

শরীর অর্থ প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

শেষ আপডেট: 19 August 2019 18:46

রাশিফল (২০.০৮.১৯) মেষ শরীর আজ একটি দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন।  তা বলে, ঘর থেকে বেরিয়ে অনেক দূর ভ্রমণের ঝুঁকি নেবেন না। অর্থ অন্যের আনন্দে ব্যয় করে নিজের পকেট ফাঁকা করবেন না, পরে কেউ সেটা ফেরাতে আসবেন না। প্রেম আজ কিছু বিষয়ে সঙ্গী আপনাকে চমকে দিতে পারেন, খুশির দিন দুজনেরই। বৃষ শরীর আজ অন্য দিনের চেয়ে বেশি এনার্জেটিক থাকবেন।  তাই শরীর যে চাঙা থাকবে, তা আলাদা করে বলার কিছুই নেই। অর্থ আর্থিক সুরাহা হবে আজ।  শুধু চোখ-কান খোলা রাখতে হবে আপনাকে। প্রেম ভালো থাকতে গেলে সঙ্গীকে আনন্দে রাখতেই হবে আপনাকে।  তাঁর আজ মেজাজ একটু বিগড়ে থাকতে পারে।  আপনাকেই সামলাতে হবে। মিথুন শরীর বেপরোয়া আচরণে শরীরে চোট আঘাতের সম্ভাবনা আছে।  চেষ্টা করুন, সাবধানে চলাফেরা করতে। অর্থ খুব একটা ভালো দিন আজ নয়।  টাকা পয়সার লাভ খুব একটা হবে না আজ। প্রেম আজ সব বিপরীত ঘটলেও, সঙ্গী কিন্তু আপনার মধ্যে ভালো দিক খুঁজে পাবেন। কর্কট শরীর পারিবারিক সমস্যা আজ আপনার প্রেশার বাড়িয়ে দিতে পারে।  তবে সুস্থ থাকতে সকালে উঠে যোগাসন করতে পারেন। অর্থ বিনিয়োগ আজ করতেই পারেন, তবে ভেবে চিন্তে বিবেচকের মতো বিনিয়োগ করুন। প্রেম প্রেমে ভোগান্তি হবে আজ, এমনকি আপনার মূল্যবান কোনও উপহারও কোনও জাদু করবে না সম্পর্কে। সিংহ শরীর বিশ্রাম করুন, খুব বেশি কাজের চাপ আজ এড়িয়ে চলুন। অর্থ আজকের বিনিয়োগ পরবর্তীকালে আপনাকে সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা দেবে। প্রেম সঙ্গীর আচরণ আজ আপনাকে মুগ্ধ করবে।  জীবন মরুভূমি হলেও উনিই আপনার তেষ্টা মেটাবেন। কন্যা শরীর স্বাস্হ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।  নিজের প্রতি অবহেলা করবেন না। অর্থ বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আজ।  প্রেম তৃতীয় কোনও ব্যাক্তি আজ সমস্যা করতে পারেন, দু-জনে মিলে সামলে নেওয়ার চেষ্টা করুন। তুলা শরীর যোগাসন এবং মেডিটেশন আজ আপনার জন্য দরকারি।  অর্থ বাজারে যে টাকাকড়ি ধার দিয়েছিলেন, তা পরিশোধ হয়ে যাবে আজ।  আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রেম সমস্যা তো আসবেই, তা বলে দুজনে অভিমান করে থাকলে তো তা মেটানো যাবে না।  চেষ্টা করুন আলোচনা করে মিটিয়ে নিতে। বৃশ্চিক শরীর অত্যধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে।  যেহেতু উদ্বেগ, বদমেজাজ এবং দুশ্চিন্তা অল্পস্বল্প শরীরকেও প্রভাবিত করতে পারে, তাই এটি এড়িয়ে চলুন । অর্থ বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। প্রেম সঙ্গীকে আজ একটু আনমনা দেখতে পারেন, কারণ তো আপনাকেই খুঁজে বের করতে হবে। ধনু শরীর মন থেকে যদি সুস্থ সুন্দর থাকতে চান, তাহলে সঠিক সময় ধরে ঘুমোনোর চেষ্টা করুন। অর্থ আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে নষ্ট করবে। প্রেম সঙ্গীকে অযথা বিরক্ত করতে যাবেন না।  তাঁর মেজাজ বুঝে চলুন। মকর শরীর সুস্থ থাকতে আশপাশের সব অশান্তিকে উপেক্ষা করুন, আর মন দিয়ে যোগাসন করে যান। অর্থ যে কোনও বিনিয়োগ করার আগে ভালো করে ভেবে নেবেন।  আজ দিনটা শুভ নয়। প্রেম প্রেমে অপ্রত্যাশিত মোড় আসবে আজ।  তাই নিজেকে সামলে রাখার চেষ্টা করুন। কুম্ভ শরীর সারাক্ষণ উদ্বিগ্ন থাকাটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে।  চেষ্টা করুন, এসব ভুলে গান শুনতে, ছবি আঁকতে। অর্থ আজ যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক কোনও স্কিমে বিনিয়োগ করবেন না। প্রেম পারিবারিক সমস্যা কোথায় থাকে না, কিন্তু সেটা তো দুজনে মিলেই মোকাবিলা করতে হবে। মীন শরীর মানসিক শান্তিতেই থাকবেন আজ।  তাই শরীরেও কোনও সমস্যা আসবে না। অর্থ বেশ কিছু আত্মীয়ের জন্য আজ বেশ খানিকটা খরচ হয়ে যেতে পারে আপনার।  চেষ্টা করুন সে দিকে নজর দিতে। প্রেম প্রিয়জনকে নিয়ে আজ উদ্বেগে থাকতে পারেন আপনি।

```