Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শরীর-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

রাশিফল (১৮.১০.১৯) মেষ শরীর আজ শরীর থাকবে ফিট, তাই সারাদিন আপনার আনন্দে কাটবে। অর্থ পুরনো জিনিস বা অ্যান্টিক ও গয়নায় বিনিয়োগ লাভ ও সমৃদ্ধি আনবে। প্রেম প্রেমের জন্য দিনটি শুভ।  রোম্যান্টিক মুডে থাকবেন দু’জনেই। বৃষ শরীর গাড়ি চালানোর সময় সাব

শরীর-অর্থ-প্রেম, জেনে নিন আজকের দিন কোন রাশির জন্য কেমন

শেষ আপডেট: 17 October 2019 18:54

রাশিফল (১৮.১০.১৯) মেষ শরীর আজ শরীর থাকবে ফিট, তাই সারাদিন আপনার আনন্দে কাটবে। অর্থ পুরনো জিনিস বা অ্যান্টিক ও গয়নায় বিনিয়োগ লাভ ও সমৃদ্ধি আনবে। প্রেম প্রেমের জন্য দিনটি শুভ।  রোম্যান্টিক মুডে থাকবেন দু’জনেই। বৃষ শরীর গাড়ি চালানোর সময় সাবধান হোন। অর্থ বড়সড় পরিকল্পনা করেন এমন ব্যক্তি আপনার দৃষ্টি আকর্ষণ করবেন।  বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং বিনিয়োগের খুঁটিনাটি যাচাই করে নিন।  অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করবেন না। প্রেম সঙ্গী আজ সবসময় পাশে থাকবেন বন্ধুর মতো। মিথুন শরীর রাস্তা ঘাটে সাবধানে চলাফেরা করবেন। সতর্ক থাকতেই হবে। অর্থ পরিবারের বড়দের কথা শুনে চলুন।  অযথা খরচ করবেন না। প্রেম কাছের মানুষের মেজাজ খারাপ থাকতে পারে, সামলে চলুন। কর্কট শরীর যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিক ভাবে ফিট রাখতে সাহায্য করবে। অর্থ জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। প্রেম আজ সঙ্গীকে আপনার প্রতি বেশি সচেতন হতে দেখবেন।  স্বাভাবিক ভাবেই মন ভালো থাকবে আপনার। সিংহ শরীর রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাঁদের স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। অর্থ দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। প্রেম সকালের দিকে ঝামেলা হলেও রাতের পর সঙ্গীর সাথে সমস্যা মিটে যাবে। কন্যা শরীর সন্তানের সাথে সময় কাটান, মন আর শরীর ভালো রাখুন। অর্থ সাময়িক আনন্দের জন্য অযথা ব্যয় করবেন না। প্রেম সারাদিন প্রেমেই থাকবেন আজ।  চিন্তার কোনও কারণ নেই। তুলা শরীর বিশ্রাম নিন।  প্রচণ্ড পরিশ্রমের কারণে শরীর খারাপ করতে পারে। অর্থ অযথা ব্যয় করবেন না।  টাকা পয়সার দিকে নজর দিন।  আজ টাকা হারিয়ে যেতে পারে। প্রেম আজ সঙ্গীর উপর আপনার নজর থাকবে সব সময়।  অযথা তাঁকে নিয়ে মাথা ব্যথা করবেন না। বৃশ্চিক শরীর খেলাধুলোয় সময় দিন, সারাদিন চাঙা থাকুন। অর্থ আজ আপনার অনেকটা খরচ হয়ে যেতে পারে, তাই সেদিকে নজর দিন। প্রেম কাজ এবং বাকি সবকিছুতে সময় দিতে গিয়ে সঙ্গীকে অবহেলা করছেন, সে দিকে নজর দিন। ধনু শরীর সুস্থ থাকবেন, সারাদিন মেজাজ থাকবে ফুরফুরে। অর্থ আর্থিক ক্ষেত্রে যে চাপানউতর চলছে, সেটা খুব তাড়াতাড়ি কাটিয়ে ফেলতে পারবেন।  চেষ্টা চালিয়ে যান। প্রেম অযথা সঙ্গীকে বিরক্ত করবেন না।  পাশে থাকুন, তাঁর মেজাজ বুঝে কাজ করুন। মকর শরীর পেট খারাপের সম্ভাবনা রয়েছে।  খোলা খাবার খাবেন না।  অহেতুক চাপ নেবেন না। অর্থ টাকা পয়সা নিয়ে অযথা মাথা ঘামাবেন না।  যা রয়েছে, তা যত্নে রাখুন। প্রেম সঙ্গীকে অবহেলা করবেন না।  উনি ছাড়া আপনার পাশে কিন্তু আর কেউ থাকবেন না। কুম্ভ শরীর হাসতে থাকুন, সারাদিন চেষ্টা করুন খোলা মনে থাকতে। অর্থ টাকা পয়সা নিয়ে আজ সতর্ক থাকবেন।  মানিব্যাগ হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। প্রেম কাছের মানুষকে অযথা সন্দেহ করবেন না।  উনি আপনাকে বিশ্বাস করেন নিজের চেয়েও বেশি। মীন শরীর প্রেশার বাড়াবেন না।  অযথা শরীর খারাপ করবেন না। অর্থ উপরি টাকা পয়সা জমি বাড়িতে বিনিয়োগ করবেন, আজ লাভ হতে পারে। প্রেম রোম্যান্টিক মেজাজ বজায় থাকবে আজ।  তাই দু’জনেই আনন্দে থাকবেন।

```