Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নববর্ষের আগেই অগ্নিমূল্য ইলিশ, মন খারাপ বাঙালির

নববর্ষে ইলিশের চাহিদা থাকলেও আমদানি অনেক কমেছে।

নববর্ষের আগেই অগ্নিমূল্য ইলিশ, মন খারাপ বাঙালির

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 April 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: নববর্ষে বাঙালির পাতে কি ইলিশ পড়বে? এই প্রশ্নই এবার ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কারণ চড়া দামে বিকোচ্ছে রুপোলী শস্য (Hilsa Price)। মূলত জোগান কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। 

গত কয়েকদিন ধরেই বাংলাদেশে বড় সাইজের ইলিশের (Hilsa Price) মণ প্রতি দাম লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল। ছোট সাইজের মাছগুলির দাম ৮ হাজার টাকা থেকে শুরু হয়েছিল। উৎপাদন কম থাকায় আমদানিও কম হয়েছে বলে খবর। যার প্রভাবে বেড়েছে দাম। 

মাছ ব্যবসায়ীদের কথায়, নববর্ষে ইলিশের চাহিদা থাকলেও আমদানি অনেক কমেছে। যার ফলে দাম বেড়ে গিয়েছে। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ।'

এদিকে চলতি বছরে ইলিশের উৎপাদন কম হওয়ায় ওপার বাংলা থেকে এপারে কত পরিমাণ ইলিশের আমদানি হবে তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যেই পর্যাপ্ত জোগানের অভাবে দাম বেড়েছে রুপোলী শস্যের। 

তবে ওয়াকিবহাল মহলের একাংশের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী আগে থেকেই ইলিশ মজুত করে রাখেন। যে কারণে বাজারে ঘাটতি দেখা যায়। এরপর সেগুলিই চড়া দামে বিক্রি করা শুরু হয়।


```