
শেষ আপডেট: 3 February 2021 12:41
আজকাল শৌখিন সংগ্রহের পাশাপাশি ঘর সাজাতে এবং অন্যান্য ইন্টেরিয়র ডিজাইনের কাজে বনসাই ব্যবহার করা হয়। মূল গাছের সব বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে, অগভীর ছোট পাত্রে বৃক্ষজাতীয় গাছের ক্ষুদ্র সংস্করণ গড়ে তোলার কাজকেই বনসাইশিল্প বলা হয়। ক্ষুদ্র এই সংস্করণটিই বনসাই হিসেবে পরিচিত।
স্ট্রেস কমায়
এই গাছের অন্যতম গুণ হল এটা স্ট্রেস কমানো। এটা জীবনে একরমের শান্তি বয়ে আনে। আপনি চাইলে অফিসের ডেস্কে রাখতে পারেন। এই গাছটি যেমন মনকে শান্ত রাখে তেমন আপনাকে হতাশ হতেও দেয়না।
বাতাসকে শুদ্ধ করে
আপনি বাড়িতে আরও একটি কারণেও বনসাই লাগাতে পারেন। সেটা হল এই গাছ ঘরের বাতাসকে শুদ্ধ করে, বাতাসের দূষণকে কমায়। ফুসফুসের জন্য খুবই ভাল এই গাছ। এছাড়াও আপনার মন মেজাজকে চনমনে রাখে এই গাছ।
স্বাস্থ্যকর জীবনের ইঙ্গিত দেয়
বনসাইয়ের মধ্যে একাধিক গুণ রয়েছে। এটা সুস্থ ও সুন্দর ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতীক। এই গাছ শরীরের সামগ্রিক উন্নতিতেও সহায়তা করে। ঘরের পরিবেশ ঠিক করতে, ক্লান্তি কমাতে সাহায্য করে। বনসাই মন সতেজ রাখতে সাহায্য করে। মেন্টাল হেলথকেও ভাল রাখে বনসাই।
ধৈর্যশীল করে তোলে
মানসিক চাপ কমানোর সঙ্গে সঙ্গে ধৈর্যশক্তিকে বাড়াতেও সহায়তা করে বনসাই। এর ফলে জীবন অনেকবেশি ছন্দময় হয়ে ওঠে।