Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্বালাপোড়া গরমে খিদে কম, অল্পেই ক্লান্তি, সুস্থ থাকতে কী কী খাবেন আর কী কী নয়

গরমে সুস্থ থাকতে বেশি করে জল খাওয়ার কথা বার বার বলছেন চিকিৎসকরা।

জ্বালাপোড়া গরমে খিদে কম, অল্পেই ক্লান্তি, সুস্থ থাকতে কী কী খাবেন আর কী কী নয়

শেষ আপডেট: 4 April 2024 14:02

দ্য ওয়াল ব্যুরো: অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না রাজ্যবাসী। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও চড়বে। তাপপ্রবাহে নাজেহাল হতে হবে বাংলাকে। এই সময়ে রোদে বেশি না বেরোতেই পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা এখনই ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে। কাজের প্রয়োজনে বাইরে বেরোতেই হচ্ছে। এই চড়া রোদে বাইরে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে (Summer Diet) কী কী বদল আনা জরুরি?

গরমে সুস্থ থাকতে বেশি করে জল খাওয়ার কথা বার বার বলছেন চিকিৎসকরা। সুস্থ থাকতে শরীরের আর্দ্রতা বজায় রাখা জরুরি। তাই বাইরে বেরোলেই সব সময়ে সঙ্গে রাখুন জলের বোতল। ওআরএস, নুন-চিনির জল রাখতে পারলে আরও ভাল।

খাদ্যতালিকায় অবশ্যই রাখুন আম, পুদিনা, তরমুজ ও লেবু। আম খেলে ওজন বাড়ে, এমন একটা ধারণা আছে। তবে পরিমিত মাত্রায় খেলে ফলে কোনও ক্ষতি নেই। আমের দিন আসছে, কাজেই আম খেতে দ্বিধা করবেন না।  সব ফলেই ভিটামিন, মিনারেল আর অ্যান্টি অক্সিড্যান্টের পাশাপাশি সামান্য প্রোটিন আর ফ্যাটও থাকে৷ আম আপনার শরীরে নুনের ঘাটতি কমায়, গরম আর আর্দ্রতার কারণে শরীরে ক্লান্তিভাব এলে সেটা কাটিয়ে তুলতে সাহায্য করে৷ এখানেই শেষ নয়, আম শরীরের প্রতিরোধক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

কাঁচামিঠে আম নুন-লঙ্কা দিয়েও খেতে পারেন৷ বাদ দেবেন না তরমুজ ও ফ্রুটিও (Summer Diet), কারণ এই দু’টি ফলেই প্রচুর পরিমাণ জল থাকে, থাকে পটাশিয়াম৷ লেবু স্যালাড থেকে আরম্ভ করে ডাল, ঝোল, শরবত বা যে কোনও খাদ্য-পানীয়ের স্বাদ বাড়াতে সাহায্য করে৷ পুদিনার মধ্যে থাকে প্রচুর পরিমাণে খনিজ, এর মেন্থল হজমে সাহায্য করে৷ লেবু আর পুদিনার জল আপনাকে সুস্থ রাখবে গ্রীষ্মে৷ বেল, শসা, ঘরে পাতা দইও নিয়মিত খাওয়া উচিত৷

চা-কফির প্রতি আসক্তি আছে? ক্যাফিন যুক্ত পানীয় এই সময়ে যথাসম্ভব এড়িয়ে চলুন। এতে শরীর ভিতর থেকে শুষ্ক হয়ে যায়। সমস্যা আরও বাড়ে।

শরীর ঠান্ডা রাখতে মৌরিও দারুণ কাজ করে। সকালে উঠে খেতে পারেন মৌরি ভেজানো জল।

কী কী খাবেন না: দূরে থাকুন আইসক্রিম, বোতলজাত পানীয়, সুস্বাদু ককটেল ইত্যাদি থেকে৷ কোল্ড কফির চেয়ে বাড়িতে তৈরি আইসড টিতে অনেক কম ক্যালোরি থাকে, তাজা ফল থেকে তৈরি করে নেওয়া রস সবচেয়ে বেশি উপকারি৷ তবে ফলের রস বেশিক্ষণ ফেলে রেখে খাবেন না৷ লো-ফ্যাট, লো-সুগার জেলাটো আইসক্রিমের চেয়ে ভাল অপশন৷ সবচেয়ে ভাল হয় যদি বাড়িতে পাতা দই আর আর তাজা ফল থেকে ফ্লেভারড ইয়োগার্ট তৈরি করে নিতে পারেন৷


```