Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

গরমে রোজ এই ফল খেতেই হবে, মেদ ঝরবে, দ্রুত কমবে সুগার-কোলেস্টেরল

দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহে পুড়ছে বাংলা। বেলা বাড়লেই লু বইছে। রাতেও কমছে না তাপমাত্রা। গরমে শরীর খারাপ হচ্ছে অনেকেরই। রোদে বেরোলে লু লেগে পেটের সমস্যা হচ্ছে। মাথাঘোরা, ঘন ঘন বমিভাব দেখা দিচ্ছে বেশিরভাগেরই। বিশেষজ্ঞরা বলছ

গরমে রোজ এই ফল খেতেই হবে, মেদ ঝরবে, দ্রুত কমবে সুগার-কোলেস্টেরল

শেষ আপডেট: 17 April 2023 06:13

দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহে পুড়ছে বাংলা। বেলা বাড়লেই লু বইছে। রাতেও কমছে না তাপমাত্রা। গরমে শরীর খারাপ হচ্ছে অনেকেরই। রোদে বেরোলে লু লেগে পেটের সমস্যা হচ্ছে। মাথাঘোরা, ঘন ঘন বমিভাব দেখা দিচ্ছে বেশিরভাগেরই। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় বেশি তেলমশলাদার খাবরা, জাঙ্ক ফুড না খেয়ে বরং বেশি করে ফল খেলে শরীর ঠান্ডা থাকবে। আর গরমের ফল মানেই হল আম (Raw Mango)। এই সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। রোজের খাবারে কাঁচা আম রাখলে পেট ঠান্ডা থাকবে।

কাঁচা আম (Raw Mango) মানেই তার হরেকরকম পদ। আমের ডাল, কাঁচা আমের চাটনি, আমের টক, আমপোড়ার শরবতও খেতে পারেন। তীব্র তাপপ্রবাহে শরীর জলশূন্য হয়ে পড়ে। অনেকে আক্রান্ত হন হিটস্ট্রোকে। শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে হাল্কা ডায়েটে রাখুন কাঁচা আম।

এই গরমে কাঁচা আম (Raw Mango) খেলে কী কী উপকার হবে জানেন?

পুষ্টিবিদদের মতে, আমের শাঁস থেকে আঁটি পুরোটা থেকেই কিছু না কিছু উপকার মেলে। পরিমিত পরিমাণে আম খেলে শরীরের অনেক উপকার হয়।

১) আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সেই সঙ্গে ফাইবার। রক্তের খারাপ কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে।

২) কাঁচা আম খেলে হজমশক্তি বাড়বে, পেট পরিষ্কার থাকবে।

৩) আমের আঁশে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা ফেরায়। মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’-এর চাহিদার প্রায় পঁচিশ শতাংশের জোগান দিতে পারে আম।

৪) বাড়তি ওজন থেকে রেহাই পেতে, রক্তাল্পতার মতো সমস্যা থেকে বাঁচতে কাঁচা আম রাখুন ডায়েটে।

৫) গরমে জলশূন্য শরীরে মাসল ক্র্যাম্পের সমস্যা দেখা দেয়। তার থেকে রেহাই পেতে কাঁচা আম অবশ্যই খান।

৬) আমের মধ্যে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। যাঁরা অপুষ্টি জনিত সমস্যায় ভোগেন, তাঁরাও গরমে রোজ একটা করে আম খেতে পারেন। শরীরে শক্তি জোগান দিতে আমের জুড়ি মেলা ভার।

গরমে পুড়ছে শরীর, সকালবেলা কী কী খেলে পেট ঠান্ডা থাকবে

৭) অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেরই মর্নিং সিকনেস দেখা দেয়। খাবারে রুচি থাকে না। উপশমের জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমিত পরিমাণে খেতে পারেন কাঁচা আম।

৮) কাঁচা আমে রয়েছে প্রচুর ফাইবার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম এবং নানা ধরনের ভিটামিন। এই গরমে শরীরে প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে পারে কাঁচা আম।

৯) ত্বক, চুল ও চোখের জন্যও উপকারি কাঁচা আম।

১০) আমে রয়েছে প্রায় ২৫ রকমের বিভিন্ন কেরাটিনয়েডস যা আপনার ইমিউন সিস্টেমকে রাখবে সুস্থ ও সবল।


```