
শেষ আপডেট: 23 December 2021 10:03
২. ওজন কমাতে সাহায্য করে: অনেকেই ভাবেন ঘি যেহেতু আদতে ফ্যাট, তাই খেলে বুঝি ওজন বাড়বে হুড়মুড়িয়ে। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। ঘিয়ে থাকে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ওমেগা ফ্যাটি অ্যাসিড, পরিমিত খেলে কিন্তু ঘি ওজন কমাতেও সাহায্য করতে পারে। উপরন্তু ভাল রাখে হার্টের স্বাস্থ্য।
৩. ত্বক উজ্জ্বল রাখে: শীতে ত্বক জৌলুস হারিয়ে ফ্যাকাসে হয়ে পড়ে। ঠান্ডা শুকনো হাওয়ায় ত্বকও শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে যায়। ঘি অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ। তা ছাড়া ঘি শরীরকে টক্সিন মুক্ত করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। ঘিয়ে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। দাগ দূর করে ও অকাল বার্ধক্য রোধ করে। তাই শীতে ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে পাতে নিয়মিত ঘি রাখুন।
৪. স্মৃতি শক্তি বৃদ্ধি করে: ঘি আমাদের স্মৃতি শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। ঘি খেলে বাড়ে মস্তিষ্কের কর্মক্ষমতা।
৫. শীতেও গরম রাখে: ঘি-তে ক্যালরির পরিমান খুব বেশি হওয়ায় শীতকালে দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এ ছাড়াও ঘি শীতে সর্দি-কাশির হাত থেকে বাঁচায়।