Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ডাবল ক্লিনজিং চায় আপনার ত্বক, নিস্তেজ ভাব দূর করে উজ্জ্বলতায় ভরে উঠবেন আপনি

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই তাঁদের রূপচর্চার প্রথমেই রাখেন স্কিনকেয়ারকে। অনেকেই দুবার করে মুখ ধুয়ে থাকেন। আপনি কি জানেন যে সন্ধ্যা বেলাতে মুখ ধোয়া কতটা উপকারি? সারাদিনের ময়লা, নোংরা যা ত্বকের মধ্যে লেগে থাকে, তা সন্ধ্যেবেলাতে বাইরে থেকে ফিরে ধু

ডাবল ক্লিনজিং চায় আপনার ত্বক, নিস্তেজ ভাব দূর করে উজ্জ্বলতায় ভরে উঠবেন আপনি

শেষ আপডেট: 4 December 2020 10:19

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই তাঁদের রূপচর্চার প্রথমেই রাখেন স্কিনকেয়ারকে। অনেকেই দুবার করে মুখ ধুয়ে থাকেন। আপনি কি জানেন যে সন্ধ্যা বেলাতে মুখ ধোয়া কতটা উপকারি? সারাদিনের ময়লা, নোংরা যা ত্বকের মধ্যে লেগে থাকে, তা সন্ধ্যেবেলাতে বাইরে থেকে ফিরে ধুয়ে নিলে ত্বক অনেকটাই ভাল থাকে। কেন এটার প্রয়োজনীয়? চর্ম বিশেষজ্ঞ ডঃ নিকেতা সোনাভেন জানান যে ডাবল ক্লিনজিং ত্বকের উন্নতি করতে সাহায্য করে। অল্প সময়ের মধ্যেই ত্বককে ভাল রাখে। ত্বককে পিগমেন্টেশন আর ব্রেকআউটের থেকে দূরে রাখার একটা দুর্দান্ত পদ্ধতি হল দুবার করে মুখ পরিষ্কার করা। ডাবল ক্লিনজিং কী? দুই ধাপে বা দু’ধরনের প্রসাধনী ব্যবহার করে ত্বক পরিষ্কার করার পদ্ধতিকে ডাবল ক্লিনজিং বলা হয়। সাধারণত সন্ধ্যাবেলাতে এই পদ্ধতি মেনে ত্বক পরিষ্কার করার পরামর্শ দিয়ে থাকেন ত্বক বিশেষজ্ঞরা। এই প্রক্রিয়ায় প্রথমে তেল সমৃদ্ধ একটি প্রসাধনী ব্যবহার করে ত্বক পরিষ্কার করা হয়। এরপর ফোমজাতীয় ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করা হয়। এ পদ্ধতিতে ত্বক থেকে ভারি ক্লিনজার দিয়ে মেকআপ এবং অতিরিক্ত ‘সিবাম’ তুলে ফেলা হয়। পরের ধাপে হালকা ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কারের ফলে ময়লা আর মৃত কোষও দূর হয়। এর ফলো ত্বকে ফুসকুড়ি, পিগমেন্টেশন হয় না। এমন কি চামড়া শুকিয়েও যায় না। জৈব জোজবা তেল ব্যবহার করা যেতে পারে। জোজবা তেল ত্বকের প্রাকৃতিক তেলের মতোই উপকার করে। মৃত কোষকে বের করে দেয়। জোজবা তেল আর ত্বকের নিজস্ব তেল মিলে ত্বককে আরও বেশি করে সতেজ করে তোলে। কী ভাবে ব্যবহার করবেন? হাতের চেটোর ওপর তেলটা নিয়ে চেটো দুটো ঘষে গরম করে নিতে হবে। তারপর মুখের উপর হালকা করে লাগাতে হবে। আর বাইরের স্ট্রোকের উপরও ২-৫ মিনিট পর্যন্ত ম্যাসেজ করতে হবে। তেল বের হয়ে গেলে, গরম জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলতে হবে। এরপর ক্লিনজার দিয়ে মুখ আবার ভাল করে পরিষ্কার করতে হবে। এরপর ত্বক যাতে রুক্ষ, শুকনো না হয়ে যায় তার জন্য মুখে ময়শ্চারাইজার ব্যবহার করার প্রয়োজনীয়ত রয়েছে। তবে ত্বক কনজিস্টিং সিলিকনযুক্ত পণ্যগুলো এড়িয়ে যাওয়াই ভাল।

```